001716115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১৫৭ নবী করীম (সা) বলিলেন__-ওহে আবুল হাসান! তুমি উপরোক্ত আমল তিন অথবা পাচ অথবা সাত জুমআয় করিবে । আল্লাহ্র হুকুমে তোমার উদ্দেশ্য পূর্ণ হইবে । যে সত্তা আমাকে সত্য সহকারে পাঠাইয়াছেন, তাহার শপথ! কোন মু'মিন ব্যক্তি উক্ত আমল করিলে সে উহার সুফল লাভ না করিয়া পারে না। হঘরত ইবৃন আববাস রো) বলেন__আল্লাহ্র কসম। পাচ বা সাত জুমআ অতিবাহিত হইবার পরই হযরত আলী (রা) নবী করীম (সা)-এর খেদমতে সেইরূপ মজলিসে উপস্থিত হইয়া আরয করিলেন-___'হে আল্লাহ্র রাসূল! ইতিপূর্বে আমি তিলাওয়াত করিতে যাইতাম, দেখিতাম, উহা আমার স্মৃতি হইতে তিরোহিত হইয়া গিয়াছে। অথচ এখন আমি একসঙ্গে চল্লিশ বা উহার কাছাকাছি সংখ্যক আয়াত শিখিয়া থাকি । উহা যখন মুখস্থ তিলাওয়াত করিতে যাই, তখন মনে হয়, আল্লাহ্র কিতাব আমার সম্মুখে খোলা রহিয়াছে । ইতিপূর্বে আমি একটি হাদীস শুনিবার পর উহা যখন স্মরণ করিতে যাইতাম, দেখিতাম, উহা আমার স্মৃতিপট হইতে অন্তহিত হইয়া গিয়াছে । আর বর্তমানে আমি একসাথে কতগুলি হাদীস শুনিয়া থাকি। উহা যখন স্মরণ করিতে যাই, উহার একটি বর্ণও স্মৃতিপট হইতে বিলুপ্ত পাই না।' নবী করীম (সা) তাহাকে বলিলেন-___“ওহে আবুল হাসান। কা'বা ঘরের প্রভুর কসম! তুমি মু'মিন ।” | ইমাম তিরমিধী উপরোক্ত হাদীস বর্ণনা করিবার পর মন্তব্য করিয়াছেন---উক্ত হাদীস যদিও একটি মাত্র মাধ্যমে বর্ণিত; তথাপি উহা গ্রহ্যণযোগ্য । উপরোক্ত রাবী ওয়ালীদ ইব্ন মুসলিম ভিন্ন অন্য কাহারও মাধ্যমে উহা বর্ণিত হইয়াছে বলিয়া আমি জানি না।" ইমাম তিরমিযী উক্ত হাদীস সম্বন্ধে উপরোক্ত মন্তব্য করিলেও উহা সে ওয়ালীদ ইব্ন মুসলিম ভিন্ন অন্য রাবীর মাধ্যমেও বর্ণিত হইয়াছে, পাঠকগণ ইতিপূর্বে তাহা দেখিয়াছেন। হাকিম তাহার “মুসতাদরাক' সংকলনে উহা উক্ত রাবী ওয়ালীদ ইব্ন মুসলিমের মাধ্যমে বর্ণনা করত মন্তব্য করিয়াছেন_ “উক্ত হাদীসের সনদ ইমাম বুখারী ও ইমাম মুসলিম কর্তৃক নির্ধারিত হাদীস গ্রহণ সম্পর্কিত শর্তাবলী অনুযায়ী গ্রহণযোগ্য । ওয়ালীদ ইব্ন মুসলিম স্পষ্টরূপে উল্লেখ করিয়াছেন যে, তিনি উক্ত হাদীস ইব্ন জুরায়জ হইতে শুনিয়াছেন। অতএব, উক্ত হাদীসের সনদ নিশ্চিতভাবে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য ।' আল্লাহই. সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। হযরত ইবন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে", (উবায়দুল্রাহ) আমরী, ওয়াকী' ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন। নবী করীম (সা) বলিয়াছেন__কুরআন মজীদের অবস্থা হইতেছে রশি দ্বারা বাধা উটের অবস্থার সমতুল্য । মালিক তাহার প্রতি দৃষ্টি রাখিলে এবং উহা বাধিয়া রাখিলে উহা তাহার অধিকারে থাকে । পক্ষান্তরে, সে উহার প্রতি দৃষ্টি না রাখিলে এবং উহা ছাড়িয়া দিলে উহা তাহার অধিকারের বাহিরে চলিয়া যায়।' ইমাম আহমদ আবার উহা উপরোক্ত রাবী উবায়দুল্লাহ আমরী হইতে উপরোক্ত বিভিন্ন উর্ধতন সনদাংশে এবং উবায়দুল্লাহ আমরী হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন উবায়দ ও ইয়াহিয়া ইবৃন সাঈদের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ আবার উহা হযরত ইব্ন উমর রো) হইতে ধারাবাহিকভাবে আবদুর রায্যাকের সনদে নাফে', আইয়ুব ও মা“মারও প্রায় অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন।
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।