Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর শপথ! আলী মু'মিন। (হে আল্লাহ্‌!) তুমি আবুল হাসানকে ইলম দান করো, তুমি আবুল হাসানকে ইলম দান করো । হযরত ইবন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন রাবাহ ও ইকরামা, ইব্‌ন জুরায়জ, ওয়ালীদ ইব্‌ন মুসলিম, সুলায়মান ইবৃন আবদুর রহমান দামেশকী, আহমদ ইব্‌ন হাসান ও ইমাম আবূ ঈসা তিরমিযী রে) স্বীয় 'জামে* সংকলনের 'দোয়া' অধ্যায়ে বর্ণনা করেন ঃ হযরত ইবন আব্বাস (রা) বলেন-_- একদা আমরা নবী করীম (সা)-এর নিকট উপস্থিত ছিলাম। এই সময়ে হযরত আলী (রা) তাহার খেদমতে উপস্থিত হইয়া আরয করিলেন___আমার পিতা-মাতা আপনার জন্যে কুরবান হউক । কুরআন মজীদ আমার অন্তর হইতে তিরোহিত হইয়া যায়। আমি উহা মনে রাখিতে পারি না। নবী করীম (সা) তাহাকে বলিলেন-___'ওহে আবুল হাসান! আমি কি তোমাকে কতগুলি কথা শিখাইব যদ্বারা আল্লাহ্‌ তা'আলা তোমাকে উপকৃত করিবেন এবং তুমি যাহাকে উহা শিখাইবে, তাহাকেও উপকৃত করিবেন ? আর তুমি যাহা স্বীয় অন্তরে ধারণ করিবে, আল্লাহ্‌ তাআলা তন্বারা উহা তোমার পক্ষে দৃঢ়সংবদ্ধ করিয়া দিবেন ?' হযরত আলী (রা) বলিলেন___হে আল্লাহ্‌র রাসূল! হ্যা, আমাকে উহা শিক্ষা দিন। নবী করীম (সা) বলিলেন-___“যখন শুক্রবারের রাত্রি আসে, তখন যদি পারো, উহার শেষ তৃতীয়াংশে নামায আদায় করিবে । রাত্রির উক্ত অংশের ইবাদত, বিশেষত কুরআন তিলাওয়াত ফেরেশতাগণ কর্তৃক পরিদৃষ্ট হইয়া থাকে এবং উক্ত সময়ের দোয়া কবুল হইয়া থাকে । আমার ভাই হযরত ইয়াকুব (আ) স্বীয় পুত্রগণকে বলিয়াছিলেন £ 3০151 ১৯৬১১০। -৪১-০ (আমি শীঘ্বই তোমাদের জন্যে আমার প্রতিপালক প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করিব ।) তাহার উদ্দেশ্য ছিল-_-জুমআর রাত্রি আসিলে তিনি তাহাদের জন্যে আল্লাহ্‌ তাআলার নিকট ইস্তিগফার করিবেন। রাত্রির শেষ তৃতীয়াংশে না পারিলে তুমি মধ্য রাত্রিতে নামায আদায় করিবে । উহাও না পারিলে রাত্রির প্রথম ভাগে নামা আদায় করিবে ও চারি রাকআত নামায পড়িবে। প্রথম রাকআতে সূরা ফাতিহা ও সূরা ইয়াসীন, দ্বিতীয় রাকআতে সূরা ফাতিহা ও সূরা দুখান, তৃতীয় রাকআতে সুরা ফাতিহা ও সুরা আলিফ-লাম-মীম আস-সাজদাহ এবং চতুর্থ রাকআতে সূরা ফাতিহা ও সূরা মুল্ক তিলাওয়াত করিবে । তাশাহ্হুদ শেষ করিবার পর সুন্দরভাবে আল্লাহ্‌ তা'আলার হামদ ও প্রশংসা বর্ণনা করিবে, আমার প্রতি এবং অন্যান্য সকল নবীর প্রতি সুন্দররূপে দরূদ পাঠ করিবে এবং মু'মিন নারী-পুরুষের জন্যে এবং যে সকল মু'মিন তোমার পূর্বে ঈমান আনিয়াছে, তাহাদের জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করিবে । অতঃপর নির্দেশিত দোয়া পড়িবে । এই স্থানে পূর্বোক্ত হাদীসে বর্ণিত দোয়া উল্লেখিত হইয়াছে। তবে ইহাতে ১.১ 43 125 (আর তুমি উহাকে আমার দেহে বাস্তবায়িত করিবে) স্থলে ১4১ «১ ০.১ ১1৩ (আর তুমি উহা দ্বারা আমার দেহকে ধৌত করিয়া দিবে) বাক্যটি রহিয়াছে । এতদ্ব্তীত সর্বশেষে নিম্নোক্ত কথাগুলি-সংযোজিত রহিয়াছে 5411 51511 41105 31 5৬৪ ০৬৯১3 “আর মহা মর্যাদাশীল মহান আল্লাহ্‌ তাআলার সাহায্য ব্যতীত (নেকী করিবার এবং বদী হইতে বাচিবার) কোন যোগ্যতা ও ক্ষমতা নাই।”

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।