Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর লাহীআ, উসমান ইব্‌ন সালেহ, ইয়াহিয়া ইবন উসমান ইবৃন সালেহ ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন ঃ | নবী করীম (সা) বলিয়াছেন___“যে ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করিয়া চিন্তাবিত ও শংকাকুল হয়, সে কুরআন মজীদের সর্বোত্তম তিলাওয়াতকারী ।' হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক, সাঈদ, আবূ সাঈদ বাক্কাল, আবদুল্লাহ ইবৃন সুলায়মান, নাঈম ইব্ন হাম্মাদ, আবৃ ইয়ামীদ কারাতেসী ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন ঃ গনী রর (না? ননিযাজের-স জানা সা ভুড়ি বরতায রদ নিয় বাদি ইমাম তাবারানী উপরোল্লিখিত সনদেই বর্ণনা করিয়াছেন নবী করীম (সা) বলিয়াছেন__-“যাহারা কুরআন মজীদের ধারক, বাহক ও অনুসারী, তাহারাই আমার উম্মতের মধ্যে অধিকতর সন্ত্াত্ত 1' হযরত ইব্ন আব্বাস (রা) ধারাবাহিকভাবে যুরারাহ ইবৃন আওফা, কাতাদাহ, সালেহ মাররী, ইবরাহীম ইব্‌ন আবু সুআয়দ যাররা, মু'আয ইব্‌ন মুছান্না ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইবৃন আব্বাস (বা) বলেন__একদা জনৈক ব্যাক্তি নবী করীম (সা)- এর নিকট প্রশ্ব করিল-_কোন কাজ আল্লাহ্‌ তা'আলার নিকট প্রিয়তম ? নবী করীম (সা) বলিলেন__আল হালুল সুরতাহিল (স্থান হইতে স্থানান্তরে গমনশীল আগন্তুক)। প্রশ্বকারী আরয করিল__ হে আল্লাহ্‌র রাসূল! আল হান্ুল মুরতাহিল কে ? নবী করীম (সা) বলিলেন-__কুরআন মজীদের যে ধারক ও সংরক্ষক এবং উহার প্রথমাংশ হইতে আরন্ত করিয়া শেষাংশ পর্যন্ত ও উহার শেষাংশ হইতে আরম্ত করিয়া প্রথমাংশ পর্যন্ত সমগ্র কুরআন মজীদ লইয়া চিন্তা ও গবেষণা করে, সেই কুরআন মজীদ স্মরণ রাখিবার দোয়া হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে আবু সালেহ ও ইকরামা মুহাম্মদ ইবৃন কাসিম তাবারানী “আল মাজমাউল কারী' গ্রন্থে বর্ণনা করিয়াছেন । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, একদা হযরত আলী (রা) নবী করীম (সো)-এর খেদমতে আরয করিলেন-_-হে আন্নাহ্‌্র রাসূল! আমার অন্তর হইতে কুরআন মজীদ ছুটিয়া যায়। (অর্থাৎ আমি কুরআন মজীদ স্মরণ রাখিতে পারি না)। নবী কুরীম (সা) বলিলেন-_“আমি কি তোমাকে এমন কতগুলি কালাম শিখাইব যাহা দ্বারা আল্লাহ্‌ তা'আলা তোমাকে .এবং তুমি উহা যাহাকে শিখাইবে, তাহাকে উপকৃত করিবেন?' হযরত আলী (রা) আরয করিলেন-__হে আল্লাহ্‌র রাসূল! আপনার জন্যে আমার পিতা-মাতা কুরবান হউক। আমাকে উহা শিখান। নবী করীম (সা) বলিলেন-__তুমি জুমুআর রাত্রিতে চারি রাক'আত নামায আদায় করিবে। প্রথম রাকআতে সূরা ফাতিহা ও সূরা ইয়াসীন, দ্বিতীয় রাকআতে সুরা ফাতিহা ও সূরা দুখান, তৃতীয় রাকআতে সুরা ফাতিহা ও সূরা হা-মীম আস্‌ সাজদাহ এবং

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।