0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন | ১৫৩ যাইবে । পক্ষান্তরে, যে ব্যক্তি উহা হইতে মুখ ফিরাইয়া লইবে, উহা তাহাকে ঘাড়ে ধরিয়া ঠেলিতে ঠেলিতে দোযখে ফেলিয়া দিবে ।' হযরত আবদুল্লাহ্ (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত জাবির (রা), আবূ সুফিয়ান, আ“মাশ, আবদুল্লাহ ইবন আজলাহ, আবু কুরায়ব ও ইমাম আবূ বকর বায্যারও অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। নবী করীম (সা)-এর বরাত দিয়া তিনি উপরোক্ত হাদীসের অনুরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন। হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইবৃন আবূ কাছীর, আলী, মূসা ইবৃন আলী, বুকায়র ইবৃন ইউনুস, আহমদ ইব্ন আবদুল আযীয ইব্ন মারওয়ান, আবূ সখর ও হাফিজ আবূ ইয়া'লা বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন___'যে ব্যক্তি কুরআন মজীদের এক হাজার আয়াত তিলাওয়াত করে, তাহার জন্যে এক কিনতার (১৮১৪) পরিমাণ নেকী লেখা হয়। এক কিন্তার একশত রতল (4১১)-এর সমান। এক রতল বারো উকিয়ার (3391) সমান । এক উকিয়া ছয় দীনারের (3১2২) সমান। এক দীনার চব্বিশ কীরাতের (০1১১৪) সমান এবং এক কীরাত উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি তিনশত আয়াত তিলাওয়াত করে, তাহার সম্বন্ধে আল্লাহ্ তা'আরা স্বীয় ফেরেশতাগণকে বলেন-_-“আমার বান্দা ইহা নির্ধারিত করিয়া দিয়াছে যে, আমি তোমাদিগকে সাক্ষী বানাইব। হে ফেরেশতাগণ! তোমরা সাক্ষী থাকো-_আমি তাহাকে মাফ করিয়া দিলাম 1' আর যদি কোন ব্যক্তির নিকট আল্লাহ্র তরফ হইতে কোন নেক কার্ধের বিশেষ কোন ফযীলত বর্ণিত হয় এবং সে উহার প্রতি বিশ্বাস স্থাপন করিয়া তাহার নিকট হইতে সওয়াব লাভ করিবার আশায় উক্ত ফযীলতের কার্য সম্পাদন করে, তবে আল্লাহ্ তা“আলা তাহাকে সেই সওয়াব ও নেকী প্রদান করিয়া থাকেন। যদি উক্ত কার্য প্রকৃতপক্ষে সেইরূপ ফযীলতের কার্য নাও হয়, তথাপি সে আল্লাহ্ তা'আলার নিকট হইতে সেইরূপ সওয়াব লাভ করিবে ।' ্ হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ কাবৃস, জারীর ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন__“যাহার পেটে কুরআন মজীদের অংশ নাই, সে পরিত্যক্ত গৃহের সমতুল্য ।' ইমাম আবু বকর বাধ্যার বলেন- উক্ত হাদীস হযরত ইবৃন আব্বাস (রো) হইতে উপরোক্ত মাধ্যম ভিন্ন অন্য কোন মাধ্যমে বর্ণিত হইয়াছে বলিয়া আমি জানি না। হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবায়র, ইমরান ইব্ন শায়াবাহ ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন । নবী করীম (সা) বলিয়াছেন-___“যে ব্যক্তি আল্লাহ্র কিতাব অনুসরণ করিয়া চলে, আল্লাহ্ তা'আলা তাহাকে গোমরাহী হইতে বাচাইয়া সত্যপথে আনয়ন করেন এবং কিয়ামতের দিনে তিনি তাহাকে হিসাব-নিকাশের ভয়াবহতা হইতে মুক্ত রাখিবেন। কারণ, আল্লাহ্ তাআলা বলেনঃ 8:8245 452 9 ঞ155 251 ১০৪ (যে ব্যক্তি আমার হিদায়েত অনুসরণ করিয়াছে, সে পথভ্রষ্ট হইবে না আর বদনসীবও হইবে না।) কাছীর (১ম খণ্ড)--২০
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।