0০011191115 [ষোল | কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকিব । প্রথম খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশিত হইতেছে জানিয়া খুবই খুশি হইলাম। সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত করার ইচ্ছা থাকা সত্তেও কিছু মুদ্রণ প্রমাদ থাকিতে পারে। অনুবাদের ক্ষেত্রেও দুই একটি অসতর্কতাজনিত ভুল থাকিতে পারে। তাহা সহদয় পাঠকবর্গ জানাইলে আশা করি, ইনশাআল্লাহ্ পরবর্তী সংস্করণে এইসব ক্রটি সংশোধিত হইবে । এতবড় গ্রন্থের ত্রুটি এই বিরাট অনুবাদকার্ধে আমি গওহর ডাংগার এককালের কৃতি ছাত্র ও বর্তমানে শিক্ষকতারত মাওলানা মাজহারুল হকের পরোক্ষ সহযোগিতা কৃতজ্ঞতার সহিত স্মরণ করিতেছি । তেমনি ইহার প্রকাশনাসংশ্রিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য অনুবাদ বিভাগের মাওলানা ফরীদউদ্দীন মাসউদ ও জনাব আবুল বাশার আখন্দ এবং প্রকাশনা বিভাগের জনাব আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী ও হাফেজ মঈনুল ইসলামের কাছে আমি বিশেষভাবে ঝণী। তৃতীয় সংস্করণের প্রুফ সংশোধন করেছেন জনাব মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী । আল্লাহ্ পাক তাহাদের সকলের ইহ ও পরকালীন কল্যাণ দান করুন, ইহাই আমার একান্তিক প্রার্থনা । পরিশেষে আমি এতটুকুই বলিতে চাই, এই গ্রন্থের যাহাকিছু কৃতিত্ তাহার সবটুকু প্রশংসা আল্লাহ্ রব্বুল আলামীনের প্রাপ্য আর যাহাকিছু অকৃতিভূ তাহার সবটুকু নিন্দার একমাত্র প্রাপক আমিই | এই অধম বান্দার পারলৌকিক মুক্তির জন্য আল্লাহ্ গফুরুর রহীম এই নগন্য কাজটিকে বাহানা হিসাবে কবুল করুন, ইহাই আমার একমাত্র মুনাজাত । আমীন- ইয়া রাব্বাল আলামীন! | | আখতার ফারুক
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।