0০011191115 ১৫২ তাফসীরে ইব্ন কাছীর পথ)। সকল বিষয়ের মধ্যে নিকৃষ্টতম বিষয় হইতেছে বিদআত (নব-উদ্ভাবিত বিষয়)। আর প্রতিটি বিদআত (শরীআত বিরোধী) হইতেছে গোমরাহী ।' অতঃপর নবী করীম (সা)-এর কণ্ঠস্বর ক্রমশ উচ্চ হইতে উচ্চতর এবং তাহার গণুদ্বয় ক্রমশ রক্তিম হইতে রক্তিমতর হইতে লাগিল।' এখানে উল্লেখ্য যে, নবী করীম (সা) যখন কিয়ামতের কথা উল্লেখ করিতেন, তখন তাহার মধ্যে ভীতিমূলক উত্তেজনা দেখা দিত। তিনি তখন এইরূপ ভঙ্গিতে কথা বলিতেন যাহাতে মনে হইত, যেন তিনি কোন সেনাদলের বিরুদ্ধে লোকদিগকে সতর্ক করিয়া দিতেছেন। অতঃপর বলিলেন-_-'তোমাদের নিকট কিয়ামত আসিয়া পড়িয়াছে। আমার এবং কিয়ামতের মধ্যে এতটুকু দূরত্ থাকা অবস্থায় আমি তোমাদের নিকট প্রেরিত হইয়াছি__এই বলিয়া নবী করীম (সা) স্বীয় তর্জনী এবং মধ্যমা অঙ্গুলির মধ্যকার ফাকটুকু দেখাইলেন-_'কিয়ামত সকাল-বিকাল সর্বদা তোমাদের নিকট আগমন করিয়া থাকে । কোন ব্যক্তি মৃত্যুকালে কোন সম্পত্তি রাখিয়া গেলে উহা তাহার আপনজনদের প্রাপ্য হইবে। পক্ষান্তরে তাহার উপর কোন ঝণ থাকিয়া গেলে উহা পরিশোধ আমার দায়িতৃ। এইরূপে সে কোন সম্পত্তি না রাখিয়া গেলে তাহার (অসহায়) পরিজনের ভরণ-পোষণের দায়িত আমি বহন করিব ।" হযরত জাবির ইব্ন আবদুন্াহ (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন মুনকাদির, উসামা ইবৃন যায়দ, লায়ছী, আবদুল ওহাব ইবৃন আতা ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ 'নবী করীম (সা) মসজিদে প্রবেশ করিলেন। সেই সময় তথায় একদল লোক কুরআন মজীদ তিলাওয়াত করিতেছিল। এতদ্দর্শনে তিনি বলিলেন-__তোমরা কুরআন মজীদ তিলাওয়াত কর এবং উহার সাহায্যে মহান আল্লাহকে পাইতে চেষ্টা কর। তোমাদের পর এক সময়ে এমন একদল লোক আবির্ভূত হইবে যাহারা উহাকে তীরের মত সোজা করিবে। তাহারা উহার ব্যাপারে ক্ষিপ্রতা ও তাড়াহুড়া করিবে এবং উহার বিনিময়ে যেহেতু পারিশ্রমিক পাইবে, তাই তাহা করিবে, উহাতে তাহাদের বিলম্ব সহ্য হইবে না।' | হযরত জাবির ইবৃন আবদুল্লাহ্ (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন মুনকাদির, হামীদ আল আ'রাজ, খালিদ, খালফ ইবৃন ওয়ালীদ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ হযরত জাবির (রা) বলেন-একদা নবী করীম (সা) আমাদের নিকট আগমন করিলেন । সেই সময়ে আমরা কুরআন মজীদ তিলাওয়াত করিতেছিলাম। আমাদের মধ্যে অনারব এবং দেহাতী বেদুইন) লোকও ছিল। তিনি মনোযোগ সহকারে তিলাওয়াত শুনিলেন। অতঃপর বলিলেন-তোমরা কুরআন মজীদ তিলাওয়াত করিবে । কারণ, উহার সবটুকুই নেকীর কাজ। অদূর ভবিষ্যতে এইরূপ একদল লোকের আবির্ভাব ঘটিবে যাহারা উহা তীরের ন্যায় সোজা করিবে । তাহারা উহার ব্যাপারে ত্বরা করিবে । বিলম্ব তাহাদের নিকট সহ্য হইবে না।' হযরত আবদুল্লাহ্ ইবৃন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মুআল্লা কিন্দী, আ“মাশ, আবদুল্লাহ্ ইৰ্ন আজলাহ, আবু কুরায়ব, মুহাম্মদ ইব্ন আ'লা ও ইমাম আবু বকর বাধ্যার বর্ণনা করিয়াছেন £ হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে মুআল্লা কিন্দী, আ'মাশ, আবদুল্লাহ ইবন আজলাহ, আবূ কুরায়ব, মুহাম্মদ ইব্ন আ'লা ও ইমাম আবূ বকর বাষ্যার বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইব্ন মাসউদ (রা) বলেন__“নিশ্যয় এই কুরআন মজীদ সুপারিশ করিবে এবং উহার সুপারিশ গৃহীতও হইবে। যে ব্যক্তি উহা মানিয়া চলিবে, উহা তাহাকে জান্নাতে লইয়া
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।