0০011191115 অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ১৫১ হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ওয়াফা খাওলানী, বিকর ইব্ন সাওয়াদা, ইবৃন লাহীআ, হাসান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ হযরত আনাস (রা) বলেন-_-একদা আমরা একদল লোক একরুস্থানে সমবেত ছিলাম । আমাদের মধ্যে আরব, অনারব, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ সকল শ্রেণীর লোকই ছিল। এই অবস্থায় নবী করীম (সা) আমাদের নিকট আগমন করিয়া বলিলেন__'তোমরা সৌভাগ্য দ্বারা পরিবেষ্টিত রহিয়াছ। তোমরা আল্লাহ্র কিতাব তিলাওয়াত করিয়া থাকো । তোমাদের মধ্যে আল্লাহ্র রাসূল বর্তমান রহিয়াছেন। অদূর ভবিষ্যতে মানুষের নিকট এইরূপ এক যামানা আসিবে, যখন তীরের ফলক কিংবা দণ্ড যেরূপ সরল ও সোজা করা হয়, লোকেরা উহাকে কুরআন তিলাওয়াতকে) ঠিক সেইরূপ সরল ও সোজা করিবে । তাহারা দ্রুত তিলাওয়াত করিয়া নিজেদের পারিশ্রমিক আদায় করিবে এবং উহাতে তাহাদের বিলম্ব সহ্য হইবে না।' হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, উমর ইব্ন নাবহান, আবদু রব্বিহী ইবৃন আবদুল্লাহ, আমর ইবৃন আবু কয়স, আবদুল্লহ ইব্ন জুছাম, ইউসুফ ইব্ন মৃসা ও হাফিজ আবূ বকর আল-বায্যার বর্ণনা করিয়াছেন _ নবী করীম (সা) বলিয়াছেন__“যে গৃহে কুরআন মজীদ তিলাওয়াত করা হয়, উহাতে অধিক পরিমাণে কল্যাণ বর্ষিত হয়। পক্ষান্তরে যে গৃহে কুরআন মজীদ তিলাওয়াত করা হয় না, উহার কল্যাণের পরিমাণ কমিয়া যায় ।' হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ রাক্কাশী, আবূ উবায়দা, ফযল ইব্ন সুবহ ও হাফিজ আবূ ইয়ালা বর্ণনা করিয়াছেন £ একদা হযরত আবূ মূসা (রা) একটি ঘরে আসিয়া বসিলেন। তাহার চতুষ্পার্শে লোকজন জড়ো হইয়া গেল। তিনি তাহাদিগকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতে আরন্ত করিলেন। একটি লোক নবী করীম (সো)-এর খেদমতে উপস্থিত হইয়া আরয করিল-_হে আল্লাহ্র রাসূল! আপনি শুনিয়া আনন্দিত হইবেন যে, হযরত আবু মূসা একটি গৃহে বসিয়া লোকদিগকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেছেন। নবী করীম (সো) বলিলেন___তুমি কি আমার জন্যে এইরূপ একটি স্থানে বসিবার ব্যবস্থা করিতে পার যেখানে তাহাদের কেহ আমাকে দেখিতে পাইবে না ? লোকটি নবী করীম (সা)-কে সেইরূপ একটি জায়গায় রাখিল। তিনি হযরত আবু মুসা (রা)-এর তিলাওয়াত শুনিলেন। অতঃপর বলিলেন-_-'সে যেন হযরত দাউদ (আ)-এর একটি বাশীর সাহায্যে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া থাকে ।' উক্ত হাদীস অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। উহার অন্যতম রাবী ইয়াধীদ রাককাশী একজন দুর্বল রাবী । হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন আলী ইব্ন হুসাইন, জা“ফর ইব্ন মুহাম্মদ ইবৃন আলী ইব্ন হুসাইন, সন রর আহমদ (র) বর্ণনা করিয়াছেন £ হযরত জাবির (রা) বলেন__-একদা নবী করীম (সা) আমাদের সম্মুখে খুতবা প্রদান করিলেন। তিনি আল্লাহ্ তা'আলার যথাযোগ্য প্রশংসা বর্ণনা করিবার পর বলিলেন__অতঃপর বলিবার বিষয় এই যে, সক বাণীর মধ্যে অধিকতর সত্য বাণী হইতেছে কুরআন (আন্রাহ্র বাণী)। সকল পথের মধ্যে উৎকৃষ্টতম পথ হইতেছে সুন্নাহ মুহাম্মদ (সা) কর্তৃক প্রদর্শিত
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।