0০011191115 ১৫০ তাফসীরে ইবৃন কাছীর থাকে । আর নিকৃষ্টতম ব্যক্তি হইতেছে সেই পাপাসক্ত ব্যক্তি যে কুরআন মজীদ তিলাওয়াত করে, কিন্তু উহার কোন আদেশ-নিষেধের প্রতি ভ্রুক্ষেপ করে না ও উহা পালন করে না।' হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আতি়্যা, আমর ইব্ন কায়স, মুহাম্মদ ইব্ন হাসান হামদানী, হুসাইন ইব্ন আবদুল আ'লা, মুহাম্মদ ইব্ন উমর ইব্ন হাইয়াজ কৃফী ও হাফিজ আবূ বকর আল- বাধ্যার বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন___“আল্লাহ্ তা'আলা বলেন, কুরআন মজীদের তিলাওয়াতে মগ্ন থাকিবার কারণে যে ব্যক্তি আমার নিকট দোয়া করিবার সময় ও সুযোগ পায় নাই, আমি তাহাকে শোকরগুযার কৃতজ্ঞ ব্যক্তিদের জন্যে সংরক্ষিত উৎকৃষ্টতম পুণ্য ও নেকী প্রদান করিব ।' নবী করীম (সা) আরও বলিয়াছেন, যেরূপে সমস্ত সৃষ্টির উপর আল্লাহ্র শ্রেষ্ঠতৃ রহিয়াছে, সেইরূপে অন্যান্য সকল বাণী ও কালামের উপর আল্লাহ্র বাণী ও কালামের শ্রেষ্ঠতৃ রহিয়াছে ।' উক্ত হাদীস বর্ণনা করিবার পর হাফিজ আবূ বকর আল বাধ্যার মন্তব্য করিয়াছেন ঃ উক্ত হাদীস মুহাম্মদ ইব্ন হাসান ভিন্ন অন্য কাহারও মাধ্যমে বর্ণিত হয় নাই ।' হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে বুদায়ল ইব্ন মায়সারাহ, আবদুর রহমান ইব্ন বুদায়ল ইব্ন মায়সারাহ, আবূ উবায়দা আল হাদ্দাদ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) বলিলেন-_“মানুষের মধ্যে আল্লাহ তা'আলার আপনজন ও নিজন্ব লোক রহিয়াছে ।' নবী করীম (সা) জিজ্ঞাসিত হইলেন__হে আল্লাহ্র রাসূল! তাহারা কাহারা ? নবী করীম (সা) বলিলেন___-“কুরআন মজীদের ধারক, সংরক্ষক ও বাস্তবায়নকারীগণই হইতেছে আল্লাহ্ তা'আলার আপনজন ও নিজস্ব লোক ।' হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে সাবিত, জা'ফর ইব্ন সুলায়মান, খালিদ ইব্ন খিদাশ, মুহাম্মদ ইবন আলী ইব্ন শুআয়ব, সিমসার ও ইমাম আবুল কাসিম তাবারানী বর্ণনা করিয়াছেন 8. 'হযরত আনাস রো) যখন কুরআন মজীদ খতম করিতেন, তখন তিনি স্বীয় সন্তান-সন্ততি ও পরিবারের অন্যান্য লোকজনকে একত্রিত করিয়া তাহাদের জন্যে দোয়া করিতেন । হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, যায়দ ইবৃন ইব্বান, আ'মাশ, শরীক, হাতিম ইবৃন ইসমাঈল, মুহাম্মদ ইব্ন উব্বাদ মন্কী, আবদুল্লাহ ইবৃন আহমদ ইবৃন হাম্বল ও হাফিজ আবুল কাসিম তাবারানী বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন__-“কুরআন মজীদ হইতেছে এইরূপ একটি সম্পদ যাহা অর্জিত হইবার পর কোন অভাবকেই অভাব বলা যায় না এবং যাহা ভিন্ন অন্য কোন সম্পদকেই সম্পদ বলা যায় না।' হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদাহ, আবদুল্লাহ ইবৃন মুহাররির, আবদুর রায্যাক, সালমা ইব্ন শাবীব ও হাফিজ আবু বকর বায্যার বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন--প্রত্যেক বস্তুরই অলংকার থাকে । কুরআন মজীদের অলংকার হইতেছে সুমধুর সুর।" উক্ত হাদীসের অন্যতম রাবী আবদুল্লাহ ইব্ন মুহাররির একজন দুর্বল রাবী ।
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।