0০011191115 অধ্যায় 2 ফাযায়েলুল কুরঅনি ১৪৯ উপস্থিত হইলাম । সে সময়ে হযরত আলী (রা) নবী করীম (সা)-এর সহিত কোন গোপন আলোচনায় রত ছিলেন। আমরা নবী করীম (সা)-এর খেদমতে আরব করিলীম-- 'কিরাআতের বিষয় লইয়া, আমাদের মধ্যে মতভেদ দেখা দিয়াছে ।' এতদ্শরবণে নপা কণা (সা)-এর চেহারা মুবারক রক্তিম হইয়া গেল। হযরত আলী (রা) বলিলেন--'তোমাদিগকে যেরূপে শিখানো হইয়াছে, সেইরূপে পড়িতে নবী করীম (সা) আদেশ করিতেছেন ।” সমস্ত ংসা আল্লাহ্ তা'আলার প্রাপ্য । কতিপয় জরুরী হাদীস এই পরিচ্ছেদে কুরআন মজীদের তিলাওয়াত, উহার ফযীলত এবং তিলাওয়াতকারীর মর্যাদার সহিত সম্পর্কিত কতিপয় হাদীস বর্ণিত হইতেছে। হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আতিয়্যা, ফিরাস, শায়বান, মুআবিয়া ইবৃন হিশাম ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন___“কুরআন মজীদের ধারক, সংরক্ষক ও হাফিজ যখন জান্নাতে প্রবেশ করিবে, তখন তাহাকে বলা হইবে, পড়িতে থাক আর (জান্নাতের উপর তলায়) উঠিতে থাক। সে পড়িতে থাকিবে এবং প্রতিটি আয়াতে একটি করিয়া স্তর অতিক্রম করত উপরে উঠিতে থাকিবে । এইরূপে তাহার নিকট সংরক্ষিত শেষ আয়াতটি তিলাওয়াত করা পর্যন্ত সে উপরে উঠিতেই থাকিবে ।' হযরত আবু সাঈদ খুদরী (র) হইতে ধারাবাহিকভাবে ওয়ালীদ ইব্ন কয়স তাজীবী, বশীর ইবৃন আবূ আমর খাওলানী, হায়াত, আবূ আবদুর রহমান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন-__“ষাট বৎসর পর একদল লোক আবির্ভৃত হইবে যাহারা সালাত পরিত্যাগ করিবে এবং স্থীয় কুপ্রবৃত্তিসমূহ চরিতার্থ করিবার পশ্চাতে লাগিয়া থাকিবে । তাহারা ধ্বংস ও গোমরাহীতে নিপতিত হইবে । অতঃপর একদল লোকের আবির্ভাব ঘটিবে যাহারা কুরআন মজীদ তিলাওয়াত করিবে, কিন্তু উহা তাহাদের কণ্ঠদেশ অতিক্রম করিবে না। আর তিন শ্রেণীর লোক কুরআন মজীদ তিলাওয়াত করিয়া থাকে £ মু'মিন, মুনাফিক ও ফাজির (পাপাসক্ত শ্রেণী)।' উক্ত হাদীসের রাবী রশীর বলেন, আমি আমার উত্তাদ ওয়ালীদকে জিজ্ঞাস করিলাম, এই তিন শ্রেণীর লোকের পরিচয় কি? তিনি বলিলেন, মুনাফিক শ্রেণী হইতেছে কুরআন মজীদের প্রতি অবিশ্বাসী সম্প্রদায় । ফাজির শ্রেণী হইতেছে লোক দেখানো রিয়াকার সম্প্রদায় । ইহারা শুধু মানুষকে দেখাইবার জন্যে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া থাকে । মু'মিন শ্রেণী হইতেছে কুরআন মজীদের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপনকারী সম্প্রদায় ।' হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল খাত্তাব, আবুল খায়ের, ইয়াধীদ ইবন আবূ হাবীব, লায়ছ, হাজ্জাজ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন নবী করীম (সা) তাবৃকের যুদ্ধের বৎসরে একটি খেজুর বৃক্ষে হেলান দিয়া লোকদিগকে সন্বোধন করিয়া বলিয়াছিলেন__'ওহে! আমি কি তোমাদিগকে স্বৌত্তম ব্যক্তি ও নিকৃষ্টতম ব্যক্তির পরিচয় প্রদান করিব ? সর্বোত্তম সেই ব্যক্তি, যে স্বীয় অশ্ব অথবা উষ্ট্রে আরোহণ করিয়া অথবা পদবুজে গমনাগমন করিয়া মৃত্যু পর্যন্ত আল্লাহ্র পথে কাজ করিয়া যায় ও জিহাদ করিতে
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।