Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

00171691715 ১৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর (রা) হইতে বর্ণিত হইয়াছে এবং উহা যে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী (& ৯৪১৯০ ১:৯৯), ইহাই অধিকতর সহীহ ও সঠিক অধিকাংশ সনদে উহা এরূপেই বর্ণিত হইয়াছে।' যাহা হউক উক্ত হাদীসের তাৎপর্য এই যে, যতক্ষণ তিলাওয়াতকারীর অন্তর তিলাওয়াতের প্রতি নিবিষ্ট থাকে এবং কোন আয়াত তিলাওয়াত করিবার কালে সে উহার মর্ম ও তাৎপর্য সম্বন্ধে চিন্তা ও অনুধাবন করিতে আগ্রহী ও ইচ্ছুক থাকে, শুধু ততক্ষণই কুরআন মজীদ এস দাতা দিার কালে করআন মজীদের আয়াতের প্রতি অন্তরের নিবিষ্টতা নষ্ট হইলে এবং উহার মর্ম - ও ঝাগ্পর্য সপ্ধন্গে চিন্তা ও গবেষণা করিতে মন অনাগহী হইয়া পড়িলে নবী করীম (সা) 2 গ্রদিত আত আদেশ দিয়াছেন ॥ কারণ, অমনোযোগী অবস্থায় তিলাওয়াত করিলে |$লাওয়াডের উদ্ধে খ্যই বানচাল হইয়া যাইবে । বলাবাহুল্য, কুরআন মজীদের তিলাওয়াতের উদ্দেশ্য হইতেছে-_-উহার মর্ম ও তাৎপর্য অনুধাবন করত তত্প্রতি আমল করা । নবী করীম (সা) আরও বলিয়াছেন-_-'তোমাদের মধ্যে যেই নেক (নফল) কাজ করিবার সামর্থ্য ও শক্তি রহিয়াছে, শুধু তাহাই করিবে । কারণ, তোমরা যতক্ষণ বিরক্ত ও ক্লান্ত হইয়া না পড়, আল্লাহ্‌ তা'আলা ততক্ষণ বিরক্ত ও অনিচ্ছুক হন না ।' নবী করীম (সা) আরও বলিয়াছেন __যে নেক ' আমল বা কাজ' নেককার ব্যক্তি স্থায়ীভাবে করিতে থাকে, উহার পরিমাণ কম হইলেও উহা অধিকতর পছন্দনীয় নেক কাজ ।' হযরত আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে নাযাল ইব্‌ন সুবরাহ, আবদুল মালিক ইবন মায়সারাহ, শু“বা, সুলায়মান ইব্ন হারব ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ 'হযরত ইবৃন মাসউদ (রা) বলেন__একদা আমি জনৈক ব্যক্তিকে কুরআন মজীদের একটি আয়াত এমনভাবে তিলাওয়াত করিতে শুনিলাম___যাহা হইতে স্বতন্ত্রূপে আমি নবী করীম (সা)-কে উহা তিলাওয়াত করিতে শুনিয়াছি। আমি তাহার হাত ধরিয়া তাহাকে নবী করীম (সা)-এর নিকট লইয়া গেলাম । তিনি বলিলেন-__“তোমাদের উভয়ের তিলাওয়াতই সঠিক ও শুদ্ধ । তোমরা প্রত্যেকেই স্ব-স্ব উচ্চারণে তিলাওয়াত করিও ।' আমার মনে পড়ে, নবী করীম (সা) আরও বলিলেন-_-“তোমাদের পূর্ববর্তী উম্মতের লোকেরা আসমানী কিতাব লইয়া মতভেদে লিপু হইয়াছিল এবং আল্লাহ্‌ তা'আলা উহার পরিণতিতে তাহাদিগকে ধ্বংস করিয়া দিয়াছেন।' ইমাম নাসাঈ উপরোক্ত হাদীস শু'বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহার অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। বুখারী কর্তৃক 'ফাযায়েলুল কুরআন' অধ্যায়ে বর্ণিত সর্বশেষ হাদীস । আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ স্বীয় পিতার “মুসনাদ' সংকলনে যে হাদীসটি বর্ণনা করিয়াছেন, উহা উপরোক্ত হাদীসের প্রায় অনুরূপ। হযরত আবদুল্লাহ ইব্ন মাসউদ রো) হইতে ধারাবাহিকভাবে যর ইব্‌ন হুরায়েশ, আসিম, আ'মাশ, ইয়াহিয়া ইবৃন সাঈদ উমুবী, আবু -যুহাম্মদ সাঈদ ইবৃন মুহাম্মদ আল জারমী ও আবদুল্লাহ ইবন ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ হযরত ইবৃন মাসউদ (রা) বলেন-_একদা কুরআন মজীদের একটি সুরা সম্বন্ধে আমাদের . মধ্যে মতভেদ দেকা দিল। আমাদের একজন উহার আয়াতের সংখ্যা পয়ত্রিশ এবং অন্যজন ছত্রিশ বলিয়া অভিমত প্রকাশ করিল । আমরা মীমাংসার জন্যে নবী করীম (সা)-এর নিকট

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।