0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলূল কুরআন ১৪৭ হিসাবে বর্ণিত হইয়াছে । আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে শু“বা ও গুনদুর বর্ণনা করিয়াছেন যে, আবূ ইমরান বলেন- “আমি উহা হযরত জুনদুব (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে তাহার নিকট হইতে শুনিয়াছি।' তেমনি হযরত আবদুল্লাহ্ ইব্ন সামিত (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান ও ইব্ন আওফ বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্ ইবৃন সামিত (রা) বলেন- “তিনি উহা হযরত উমর ফারূক (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে তাহার নিকট হইতে বর্ণনা করিয়াছেন।" তবে হযরত জুনদুব (রা) হইতেই উহা অধিকতর সংখ্যক রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে এবং তাহার নিকট হইতে উহার বর্ণিত হওয়াই অধিকতর সহীহ ও সঠিক। ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই উপরোক্ত হাদীস উক্ত রাবী আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে হুমাম, আবদুস সামাদ ও ইসহাক ইব্ন মানসূরের সনদে একাধিক স্থানে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম আবার উহা আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে হারিস ইব্ন উবায়দ, আবূ কুদামা ও ইয়াহিয়া ইব্ন ইয়াহিয়ার সনদেও বর্ণনা করিয়াছেন। তিনি (ইমাম মুসলিম) উহা আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে আব্বান আত্তার ও আহমদ ইব্ন সাঈদ ইবৃন হাব্বান ইবৃন হিলালের সনদে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী অবশ্য বর্ণনা করিয়াছেন যে, রাবী আব্বান এবং হাম্মাদ ইবৃন সালামা উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করেন নাই। আন্লাহ্ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। ইমাম নাসাঈ এবং ইমাম তাবারানী উহা আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে হারূন ইবৃন মুসা আল-আওয়ার নাহবী, মুসলিম ইব্ন ইবরাহীম প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন । সুফিয়ান ও পরবর্তী বিভিন্ন মাধ্যমে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন। তিনি আবার উহা হযরত জুনদুব রো) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান, হাজ্জাজ, সুফিয়ান, যায়দ ইবৃন আবু যারকা ও হারূন ইব্ন যায়দ ইব্ন আবূ যারকার সনদে হযরত জুনদুব (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন। তেমনি তিনি (ইমাম নাসাঈ) উহা হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আবদুল্লাহ্ ইবৃন সামিত (রা), আবূ ইমরান, আবদুল্লাহ্ ইবন আওন, ইসহাক ইবৃন আজরাক ও মুহাম্মদ ইব্ন ইসমাঈল ইব্ন ইবরাহীমের্ সনদে হযরত উমর (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন । ইমাম আবু বকর ইব্ন .. আবু দাউদ মন্তব্য করিয়াছেন £ রাবী আবদুল্লাহ্ ইবৃন আওন অন্য কোন হাদীসেই ভুল করেন নাই, তবে তিনি আলোচ্য হাদীসে ভূল করিয়াছেন। প্রকৃত পক্ষে উহা হযরত জুনদুব (রা) হইতে বর্ণিত হাদীস।" ইমাম তাবারানী উহা নিম্নোক্তরূপে বর্ণনা করিয়াছেন £ হযরত জুনদুব রো) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান, হারিছ ইব্ন উবায়দ, মুসলিম ইব্ন ইবরাহীম, সাঈদ ইব্ন মানসূর ও আলী ইব্ন আবদুল আযীয আমার নিকট বর্ণনা করিয়াছেন £ (এখানে রাবী পূর্বোক্ত রিওয়ায়েতটি স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন ।) উপরোক্ত আলোচনা আলোচ্য হাদীসের বিভিন্ন সনদের সহিত সম্পর্কিত সংক্ষি আলোচনা । হাদীস শাস্ত্রের বিজ্ঞ ইমাম ও শায়খ ইমাম বুখারী উক্ত হাদীস সম্বন্ধে যে মন্তব্য করিয়াছেন তাহাই সহীহ, সঠিক ও গৃহীতব্য । তিনি বলিয়াছেন___উক্ত হাদীস যে হযরত জুনদুব
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।