Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১৪৫ আবদুর রহমান ও মুহরী প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন । ইমাম ইব্‌ন নাজীহ উহা হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালামা ইবৃন আবদুর রহমান ও মুহাম্মদ ইবৃন আমর ইবন আলকামা প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন হযরত আবূ মুসা (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আনাস ইব্ন মালিক (রা), কাতাদাহ, শু“বা, ইয়াহিয়া ইবৃন সাঈদ, মুসাদ্দাদ ইবৃন মুসারহাদ ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- “যে মুমিন ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে এবং উহা আমল করে, তাহার অবস্থা লেবুর সহিত তুলনীয় । উহার স্বাদও সুখকর এবং ঘ্বাণও সুমধুর | আর যে মু'মিন ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে না; তবে উহা আমল করে, তাহার অবস্থা খেজুরের সহিত তুলনীয় ! উহার স্বাদ মধুর; কিন্তু উহাতে কোন সুঘাণ নাই। যে মুনাফিক ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে, তাহার অবস্থা পৃষ্পস্তবকের সহিত তুলনীয়। উহার ঘ্বাণ আনন্দকর; কিন্তু স্বাদ তিক্ত । আর যে মুনাফিক ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে না, তাহার অবস্থা হানযাল (মাকাল) ফলের সহিত তুলনীয় । উহার স্বাদও তিক্ত এবং ঘবাণও বিশ্রী ।' ইমাম বুখারী উহা অন্যত্রও বর্ণনা করিয়াছেন । সিহাহ সিত্তার অন্যান্য সংকলকও উহা উপরোক্ত রাবী কাতাদাহ হইতে উক্ত অভিন্ন উ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। কুরআন মজীদের তিলাওয়াত হইতেছে আল্লাহ্‌ তা'আলার নৈকট্য লাভের অন্যতম প্রধান পথ ও মাধ্যম । হাদীস শরীফে আসিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন- “আর জানিয়া রাখ, অন্য কিছুতেই লাভ করিতে পারিবে না।" কুরআন তিলাওয়াত এত গুরুতৃপূর্ণ ইবাদত "হওয়া সত্বেও উহা মানুষকে দেখাইবার জন্যে করা উপরোক্ত হাদীসসমূহে নিষিদ্ধ হইয়াছে । উপরোক্ত হাদীসসমূহে লোক দেখানো তিলাওয়াতের বিরুদ্ধে মানুষকে সতর্ক করা হইয়াছে। হযরত আলী (রা) এবং হযরত আবু সাঈদ খুদরী (রা) কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসদ্বয়ে যে গোমরাহ সম্প্রদায়ের কথা উল্লেখিত হইয়াছে, উহা হইতেছে খারিজী সম্প্রদায় । ঈমান উক্ত সম্প্রদায়ের লোকদের কণ্ঠদেশ অতিক্রম করিয়া তাহাদের হৃদয় পর্যন্ত পৌছে না। অর্থাৎ তাহাদের ঈমান আন্তরিক ঈমান নহে; তাহাদের ঈমান নিছক মৌখিক ঈমান । তাহাদের সম্বন্ধে অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে 8... ... ... ... তাহাদের কিরাআতের তুলনায় তোমাদের কিরাআত, তাহাদের নামাযের তুলনায় তোমাদের নামায এবং তাহাদের রোযার তুলনায় তোমাদের রোযা তোমাদের নিকট তুচ্ছ বলিয়া মনে হইবে ।” খারিজীগণ কুরআন মজীদের তিলাওয়াতকারী এবং বাহ্যত কুরআন মজীদের প্রতি শ্রদ্ধাবান হইলেও তাহাদের তিলাওয়াত ও শ্রদ্ধা প্রকৃতপক্ষে লোক দেখানো তিলাওয়াত ও শ্রদ্ধা। তাই হাদীসে তাহাদিগকে হত্যা করিবার জন্যে নির্দেশ প্রদান করা হইয়াছে। তাহাদের কেহ কেহ অবশ্য উক্ত লোক দেখানো তিলাওয়াত ও শ্রদ্ধা হইতে মুক্ত। কিন্তু তাহাদের তিলাওয়াত এবং শ্রদ্ধা যেহেতু ভ্রান্ত আকীদা ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, তাই তাহারাও তাহাদের অন্যান্য স্বমতাবলম্বীদের নায় ভ্রান্ত ও নিন্দনীয় । অন্তরের আকীদা ও তাকওয়ার উপরই যে নেক আমল প্রতিষ্ঠিত হইতে পারে, নিম্নোক্ত আয়াতে তাহা জুস্পষ্টরূপে বর্ণিত হইয়াছে £ ০০ ০০০ ১০ ৮১,০১০৯১১৭। ১০০১১১৫০০১০ এও ৮৪] ১৮4৮] (81 ১৯০৯ 40107 ক ১৫ ০ (085 ০ ০০০৯ ডে কাছীর (১ম খণ্ড)___১৯

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।