Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৪৪ তাফসীরে ইব্ন কাছীর ইহাতে আমি নবী করীম (সা)-কে সুরা নিসা তিলাওয়াত করিয়া শুনাইতে লাগিলাম। আমি নিম্নোক্ত আয়াতে পৌছিলে তিনি বলিলেন, থামো ঃ | 142৫ ০৯ ভা এএিএীও অল হল 95 ৬০ 0১৯19 ০৪2৫৪ (আর সেই সময়ে কিরূপ অবস্থা ঘটিবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য হইতে একজন করিয়া সাক্ষী উপস্থাপন করিব এবং তোমাকে তাহাদের সম্বন্ধে সাক্ষ্য প্রদানকারী হিসাবে পেশ করিব 1) এই সময়ে নবী করীম (সা)-এর চক্ষু হইতে অশ্রু পড়িতেছিল।” উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই বর্ণনা করিয়াছেন । ইতিপূর্বে উহা উল্লেখিত হইয়াছে । উহা ইন্শা আল্লাহ্‌ আবার উল্লেখিত হইবে। হযরত আলী রো) হইতে ধারাবাহিকভাবে সুআয়দ ইবৃন আফলা, খায়সামা, আ'মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইবৃন কাছীর ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ হযরত আলী (রা) বলেন- আমি নবী করীম (সা)-কে এইরূপ বলিতে শুনিয়াছি যে, 'শেষ যামানায় এইরূপ একদল লোকের আবির্ভাব ঘটিবে যাহারা বয়সে অর্বাচীন এবং বুদ্ধিতে নির্বোধ হইবে । তাহাদের মুখের কথা হইবে বড়ই উত্তম। যেরূপে তীর শিকার ভেদ করিয়া উহার বাহিরে চলিয়া যায়, তাহারা সেইরূপে ইসলাম ভেদ করিয়া চলিয়া যাইবে । তাহাদের ঈমান তাহাদের কণ্ঠদেশ অতিক্রম করিবে না (তাহাদের হৃদয়ে ঈমান প্রবেশ করিবে না)। তোমরা তাহাদিগকে যেখানেই পাইবে, সেখানেই হত্যা করিবে । কারণ, তাহাদিগকে যে ব্যক্তি হত্যা করিবে, কিয়ামতের দিনে সে পুরস্কার পাইবে।' | ইমাম বুখারী উপরোক্ত হাদীস অন্যত্র দুইবার বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম, ইমাম আবূ দাউদ এবং ইমাম নাসায়ী উহা উপরোক্ত রাবী আ'মাশ হইতে উক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আ'মাশের পর বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালামা ইবৃন আবদুর রহমান, ইউসুফ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ হযরত আবু সাঈদ খুদরী (রা) বলেন- আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ “তোমাদের মধ্যে এইরূপ একদল লোকের আবির্ভাব ঘটিবে যাহাদের নামাযের তুলনায় নিজেদের নামাযকে এবং যাহাদের রোযার তুলনায় নিজেদের রোযাকে তোমরা তুচ্ছ মনে করিবে । তাহারা কুরআন মজীদ তিলাওয়াত করিবে; কিন্তু উহা তাহাদের কণ্ঠদেশ অতিক্রম করিবে না। যেরূপে তীর শিকার ভেদ করিয়া উহার বাহিরে চলিয়া যায়; তাহারা সেইরূপে দীন হইতে বাহিরে চলিয়া যাইবে । শিকারী তীরের ফলকের প্রতি তাকাইয়া দেখে উহাতে কিছুই (রক্তের কোন চিহৃই) নাই; সে তীর দণ্ডের দিকে তাকাইয়া দেখে- উহাতে কিছুই নাই। সে তীরের সংলগ্ন পালকের প্রতি তাকাইয়া দেখে উহাতেও কিছুই নাই। অবশেষে তীর ফলকের নিল সদৃশ অংশে কোন কিছু লাগিয়াছে কিনা তাহা লইয়া সে চিন্তা-ভাবনা রে। " . ইমাম বুখারী উপরোক্ত হাদীস অন্যত্রও বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম এবং ইমাম নাঁায়ীও উহা হযরত আবু সাঈদ খুদরী (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ সালামা ইব্‌ন

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।