001716115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১৪৩ শাফেঈ সম্বন্ধে বর্ণিত রহিয়াছে, তিনি রমযান মাসে প্রতি দিবা-রাত্রিতে দুইবার করিয়া এবং রমযান মাস ভিন্ন অন্য সময়ে প্রতি দিবা-রাব্রিতে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন।' এতদসম্পর্কিত সর্বাধিক বিস্ময়কর ঘটনা হইতেছে শায়খ আবু আবদুর রহমান সালমী সূফী কর্তৃক বর্ণিত ঘটনা । তিনি বলেন- আমি শায়খ আবু উসমান মাগরেবীর নিকট শুনিয়াছি যে, ইবৃন কাতিব দিনে চারিবার এবং রাত্রিতে চারিবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন ।*১ ইহা অতিশয় বিস্ময়কর ঘটনা বটে । উক্ত ঘটনা এবং উহার অনুরূপ অন্যান্য ঘটনাবলীর ব্যাখ্যা এই যে, এই সকল ব্যক্তির নিকট পূর্ব বর্ণিত হাদীস পৌছে নাই বলিয়া তাহারা এত দ্রুতগতিতে কুরআন মজীদ তিলাওয়াত করিতেন ও তদবস্থায়ই উহা সম্বন্ধে চিন্তা করিতে এবং উহার মর্ম উপলব্ধি করিতে পারিতেন। আল্লাহ্ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । শায়খ আবু যাকারিয়া নববী স্বীয় 'বয়ান' গ্রন্থে উপরোক্ত বর্ণনাসমূহের কিয়দংশ উদ্ধৃত করিবার পর মন্তব্য করিয়াছেন ঃ একটি লোকের পক্ষে প্রতিদিন কুরআন মজীদের কতটুকু অংশ তিলাওয়াত করা সমীচীন এই বিষয়ে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন বিধান দেওয়াই যুক্তিসঙ্গত যাহাকে আল্লাহ্ তা“আলা গভীর সুক্ষ জ্ঞান ও চিন্তা-ভাবনার অধিকারী করিয়াছেন, তাহার জন্যে ইহাই সমীচীন যে, তিনি গভীর সুক্ষ জ্ঞান দ্বারা কুরআন মজীদের যতটুকু অংশের মর্ম ও তাৎপর্য সম্যকরূপে গ্রহণ করিতে পারেন, ততটুকু অংশই তিলাওয়াত করিবেন । যাহারা দীনী ইলম প্রচার অথবা অনুরূপ গুরুতৃপূর্ণ দীনী কার্যে রত রহিয়াছেন, তাহারা উক্ত কার্ষে ব্যাঘাত সৃষ্টি না করিয়া যতটুকু অংশ তিলাওয়াত করা সম্ভবপর, ততটুকু অংশ তিলাওয়াত করিবেন। আর অন্যান্য মানুষ যতক্ষণ তিলাওয়াতে অনীহা ও অনিচ্ছা না আসে, ততক্ষণ তিলাওয়াত করিবে। | তিলাওয়াতকালে ক্রন্দন হযরত ইবৃন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম ইবৃন উবায়দা, আ“মাশ প্রমুখ রাবীর সনদে ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইবৃন মাসউদ (রা) বলেন যে, একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- “আমাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাও।' আমি আরয করিলাম- আপনার প্রতি কুরআন নাযিল হইয়াছে আর আমি আপনাকে উহা তিলাওয়াত করিয়া শুনাইব? নবী করীম (সা) বলিলেন- “অপরের মুখে কুরআন তিলাওয়াত শ্রবণ করা আমার নিকট ভাল লাগে ।' ১. উক্ত খতমকরণের এইরূপ ব্যাখ্যা করা হইয়া থাকে যে, তাহারা পূর্ববর্তী রাত্রিতে ও দিনে কুরআন মজীদ তিলাওয়াত করিতে করিতে মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে উহার শেষাংশের তিলাওয়াত সম্পন্ন করিতেন। এইরূপে পূর্বে আর্ত করা তিলাওয়াত চলিতে চলিতে উক্ত সময়ে কুরআন মজীদের সর্বশেষ অংশের তিলাওয়াত সম্পন্ন হইত বলিয়া রিওয়ায়েতে উল্লেখিত হইয়াছে যে, তীহারা উক্ত সময়ে কুরআন মজীদ খতম করিতেন ।.একথা সুবিদিত যে, কুরআন মজীদের মর্ম উপলব্ধি করা ব্যতিরেকে উহা দ্রুতগতিতে পড়িয়া গেলেও উক্ত সময়ের মধ্যে উহার এক চতুর্থাংশ অপেক্ষা অধিকতর অংশ তিলাওয়াত করা কাহারও পক্ষে সম্ভব নহে। অবশ্য রূহানী তিলাওয়াত অনেক দ্রুতগতিতে সম্পন্ন হইতে পারে। তাসাউফপন্থীগণ অনেক বিষ্ময়কর কার্ধ সম্পাদন করিয়া থাকেন । আল্লামা শা'রানী কোন কোন উচ্চমার্গের সৃফীসাধক সম্বন্ধে বর্ণনা করিয়াছেন যে, তাহাদের কেহ কেহ লক্ষ লক্ষ বার এবং কেহ কেহ কোটি কোটি বার কুরআন মজীদ খতম করিয়াছেন। তাহাদের তিলাওমাত যবানী তিলাওয়াত নহে; বরং রূহানী তিলাওয়াত ছিল।
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।