Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 স্বিনিকষ্ষ নিবেদন্ন অশেষ দাতা ও অসীম দয়ালু আল্লাহ্‌ তা'আলার নামে আরন্ত করিতেছি । অনন্ত প্রশংসা সেই চিরন্তন প্রভুর যাহার 'হও" বলায় আমরা অস্তিত্বান হই আর “নাই' বলার সাথ সাথে বিলীন হইয়া যাই। অশেষ প্রশংসা সেই রহমানুর রহীমের যিনি কলমের সাহায্যে আমাদিগকে শিখাইলেন আর অজানাকে জানাইয়া আধারপুরী হইতে আলোর জগতে পৌছাইয়া দিলেন। অজস্র দরূদ ও সালাম সেই মহান রাসূল (সা) ও তাহার আল-আসহাবের উপর যাহার অস্তিত্র বদৌলতে আমাদের অস্তিত্রে উত্তব আর যাহার হিদায়াত ও শাফাআত আমাদের ইহ ও পরকালের নাজাতের একমাত্র পূর্বশর্ত । ওগো পরওয়ারদেগার! আমার কাজকে সহজ কর আর তাহা সুসম্পন্ন করার তাওফীক দান কর। প্রারন্তেই আমি অকপটে স্বীকার করিতেছি যে, তাফসীর ইব্‌ন কাছীর অনুবাদ করার যথাযথ যোগ্যতা আমার নাই। তথাপি আল্লাহ্‌র রহমত ও বুযুর্গানের দোআর উপর ভরসা করিয়া এরূপ দুঃসাহসিক কাজে এই জন্য হাত দিয়াছি যে, সুদীর্ঘ সাত শতাব্দী ধরিয়া বাংলা ভাষাভাষী ভ্রাতাভগ্নীগণ বিশ্বের শ্রেষ্ঠতম নির্ভরবোগ্য তাফসীরের অশেষ জ্ঞান ও অফুরন্ত কল্যাণ হইতে বঞ্চিত রহিয়াছে। বস্তুত, এতকালের সুযোগ্য মনীষীদের অবহেলা ও উদাসীন্যজনিত এই বঞ্চনার বেদনা লইয়া আমি ছাত্র জীবন হইতেই এই মহান দায়িতুি পালনের স্বপ্ন দেখিয়া আসিতেছিলাম । অবশেষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব এ. জেড. এম. শামসুল আলম সাহেব আমার এই সম্পর্কিত প্রকল্পটি সোৎসাহে গ্রহণ করিয়া আমারই স্কন্ধে ইহার সার্বিক দায়িত্‌ ন্যস্ত করেন। অগত্যা আমি ১৯৮১ সালে উহা শুরু করার পরই বিভিন্ন কাজে জড়াইয়া পড়িলাম। অতঃপর ১৯৮৬ সালে উহা হইতে নিজকে মুক্ত করিলাম এবং অনুবাদ কার্যে মনোযোগ দিলাম । তাহারই ফলশ্রুতিতে মার্চ ২০০৩ সালে আল্লাহ্‌র ফযলে তাফসীরে ইব্‌ন কাছীরের একাদশ খণ্ডে প্রকাশিত হইয়া সমাপ্ত হইল। . প্রথম খণ্ডে আমি সূরা ফাতিহাসহ আলিফ লাম পারার তাফসীর সন্নিবেশিত করিয়াছি। পরস্তু প্রচলিত রীতি অনুসরণ করিয়া আমি মুসান্নিফ রে)-এর সর্বশেষে সংযোজিত 'ফাযায়েলুল কুরআন' অধ্যায়টি অনুদিত গ্রন্থের শুরুতেই সংযোজন করিয়াছি। উহাও একটি স্বতন্ত্র গ্রন্থ বিধায় আমি উহার স্বতন্ত্র পৃষ্ঠা সংখ্যা প্রদান করিয়াছি। অনুদিত এই গ্রন্থটির নাম মূলত “তরজমাতুত তাফসীরে ইবৃন কাছীর' । কিন্তু সংক্ষেপণ ও সঙ্গতির জন্য আমি শুধু “তাফসীরে ইব্‌ন কাছীর' নাম দিয়াছি। বলাবাহুল্য, আমার শান্ত্রজ্ঞান নগণ্য, ভাষাজ্ঞান সীমিত ও লেখনী রড়ই দুর্বল। এত অক্ষমতা লইয়া আল্লাহ্‌র উপর ভরসা করিয়া যতটুকু করিলাম তাহা সদয় উলামায়ে কিরাম ও সুধীমণ্ডলীর সার্বিক সহায়তার আশায়ই প্রকাশ করিতে সাহসী হইলাম । তাহারা আমার অজ্ঞতার ক্ষেত্রে জ্ঞান দান করিবেন, ভাষার ক্রটি সংশোধন করিবেন ও লেখনীর দুর্বলতা

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।