Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৪২ . | তাফসীরে ইব্‌ন কাছীর লক্ষ্য করিয়া দেখি- তিনি হযরত উসমান (রা)। আমি পিছনে সরিয়া গেলাম । তিনি নামায সিজদা করিতেন । এক সময়ে আমি বলিলাম- পূর্বদিকে ফজরের পূর্ববর্তী চিহ্ন পরিস্ফুট হইয়া উঠিয়াছে। ইহা শুনিয়া তিনি মাত্র এক রাকআত বেজোড় নামায আদায় করিলেন। তিনি উহা ব্যতীত অন্য কোন নামায আদায় করিলেন না।' উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । ইব্‌ন সীরীন হইতে ধারাবাহিকভাবে মানসূর, হাশীম ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন যে, ইব্ন সীরীন বলেন £ বিদ্রোহীগণ হযরত উসমান (রো)-কে হত্যা করিবার বলিয়াছিলেন- “তোমরা তাহাকে হত্যাই কর অথবা উহা হইতে বিরত থাক; (জানিয়া রাখ) তিনি সারারাত জাগিয়া নামায আদায় করেন এবং এক রাকআত নামাযে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত করেন ।' উক্ত রিওয়ায়েতের সনদ গ্রহণযোগ্য । ইব্‌ন সীরীন হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন সুলায়মান, আবূ মুআবিয়া, আসিম ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন যে, ইবৃন সীরীন বলেন ঃ “হযরত তামীম দারী (রা) এক রাকআত নামাযে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত করিতেন” . সাঈদ ইবৃন জুবায়র হইতে ধারাবাহিকভাবে হাম্মাদ শু“বা, হাজ্জাজ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন জুবায়র বলেন- “আমি বায়তুল্লাহ্‌ শরীফে দীড়াইয়া এক রাকআত নামাযে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছি ।' আলকামা হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, মানসূর, জারীর ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন- “আলকামা এক রাত্রিতে সম কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছেন । তিনি সাতবার বায়তুন্রাহ্‌ শরীফ তাওয়াফ করিয়াছেন। অতঃপর মাকামে ইবরাহীমে আসিয়া নামায তিলাওয়াত করিয়াছেন। আবার সাতবার বায়তুন্নাহ্‌ শরীফ তাওয়াফ করিয়াছেন। অতঃপর সূরা সমষ্টি তিলাওয়াত করিয়াছেন। পুনরায় সাতবার বায়তুল্লাহ্‌ শরীফ তাওয়াফ করিয়াছেন । অতঃপর মাকামে ইব্রাহীমে আসিয়া তথায় নামায আদায় করিয়াছেন। উক্ত নামাযে কুরআন মজীদের অবশিষ্টাংশ তিলাওয়াত করিয়াছেন ।' উপরোক্ত সমুদয় রিওয়ায়েতের সনদই সহীহ। ইব্‌ন আবূ দাউদ মুজাহিদ সম্পর্কে বর্ণনা করিয়াছেন যে, তিনি (মুজাহিদ) মাগরিব ও ইশার মধ্যবতাঁ সময়ের মধ্যে কুরআন মজীদ খতম করিতেন । মানসূর হইতে ইব্‌ন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন £ আলী ইযদী রমযান মাসের প্রতি রাত্রিতে মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ের মধ্যে কুরআন মজীদ খতম করিতেন। ইবরাহীম ইব্‌ন সা'দ বর্ণনা করিয়াছেন যে, মানসুর ইব্‌ন সা'দ বলেন- “আমার পিতা স্বীয় পৃষ্ঠ ও হাটুকে একত্রে বাঁধিয়া রাখিতেন। যতক্ষণ সমগ্র কুরআন মজীদের তিলাওয়াত খতম না করিতেন, ততক্ষণ বাধন খুলিতেন না । আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি- “মানসূর ইব্‌ন যাযান সম্বন্ধেও. বর্ণিত রহিয়াছে, তিনি জোহর ও আসরের মধ্যবতাঁ সময়ে একবার এবং মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে একবার কুরআন মজীদ খতম করিতেন। তবে তাহারা ইশার নামায বিলম্বে আদায় করিতেন । ইমাম

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।