Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

০01719115 অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ১৪১ হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আম্মারাহ বিনতে আবদুর রহমান, তাইয়েব ইব্‌ন সুলায়মান, ইউসুফ ইবৃন উরফ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ 'নবী করীম (সা) তিন দিন অপেক্ষা অল্প সময়ে কুরআন মজীদ খতম করিতেন না।” উক্ত হাদীস অন্য কোন মাধ্যমে বর্ণিত হয় নাই । উহার সনদ দুর্বল। কারণ ইমাম দারা কুতনী উহার অন্যতম রাবী তাইয়েব ইব্‌ন সুলায়মানকে দুর্বল রাবী বলিয়া আখ্যায়িত করিয়াছেন। তাহা ছাড়া সে মুহাদ্দিসগণের নিকট তেমন পরিচিতও নহে। আন্মাহ্‌ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । . পূর্বসূরী বহু ফকীহ তিন দিনের কম সময়ে কুরআন মজীদ খতম করা মাকরূহ বলিয়াছেন। ইমাম আবূ উবায়দ, ইসহাক ইব্‌ন রাহবিয়াহ প্রমুখ পরবর্তী যুগের ফকীহ্গণও অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ আবুল আলীয়া বলেন- “হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) তিন দিন অপেক্ষা কম সময়ে কুরআন মজীদ খতম করা অপছন্দ করিতেন ।' উক্ত রিওয়ায়েত সহীহ। হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ উবায়দা, আলী ইবৃন বুযায়মাহ, সুফিয়ান, ইয়াধীদ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ হযরত আবদুল্লাহ্‌ (রা) বলেন- “তিন দিনের কম সময়ে সমগ্র কুরআন মজীদ খতম করা গুনাহ্‌র কাজ।' হযরত আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু উবায়দা, আলী ইবৃন বুযায়মাহ, শু“বা, হাজ্জাজ ও ইমাম আবু উবায়দ উপরোক্তরূপ রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন । রা মুহাম্মদ ইবৃন যাকওয়ান, শু'বা, হাজ্জাজ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ 'হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) রমযান মাসে প্রতি তিন.দিনে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন ।' উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । উপরোক্ত রিওয়ায়েতসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, 'পূর্বসূরী ও উত্তরসূরী বিপুল সংখ্যক ফকীহ ও বিজ্ঞ ব্যক্তি তিন দিনের কম সময়ে কুরআন মজীদ খতম করা অপছন্দ করিতেন ।” . পক্ষান্তরে ইহাও উল্লেখ করা প্রয়োজন যে, পূর্ববর্তী বিপুল সংখ্যক ফকীহ ও বিজ্ঞ ব্যক্তি তিন দিন অপেক্ষা কম সময়ে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিতে অনুমতি প্রদান করিয়াছেন । তাহাদের মধ্যে আমীরুল মু'মিনীন হযরত উসমান (রা)-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । সায়েব ইব্‌ন ইয়ামীদ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন খাসীফ, জুরায়জ, হাজ্জাজ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ “সায়েব ইবৃন ইয়াধীদ বলেন- একদা জনৈক ব্যক্তি আবদুর রহমান ইবৃন উসমান তায়মীর নিকট হযরত তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্র নামায সন্বন্ধে প্রশ্ন ' করিলে তিনি লোকটিকে বলিলেন- তুমি চাহিলে আমি তোমাকে হযরত উসমান (রা)-এর নামায সম্বন্ধে তথ্য প্রদান করিতে পারি। লোকটি বলিল- তাহাই করুন। তিনি (আবদুর রহমান) বলিলেন- “একদা আমি সিদ্ধান্ত করিলাম, আজ সারা রাত জাগিয়া থাকিব । সিদ্ধান্ত অনুযায়ী রাত্রিতে নামাযে দীড়াইলাম। আমার পার্থেই একটি লোক স্বীয় মন্তক বন্তাবৃত করিয়া নামায আদায় করিতেছিল। লোকটির কারণে আমার নামাযের স্থান সংকুচিত হইয়া গিয়াছিল।

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।