0০011191115 ১৪০ তাফসীরে ইব্ন কাছীর উল্লেখিত রিওয়ায়েত দ্বারা যাহা প্রমাণিত হয়, তাহা সুস্পষ্ট ৷ কিন্তু অন্যান্য হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, উল্লেখিত রিওয়ায়েতে বর্ণিত সময় অপেক্ষা স্বল্পতর সময়েও সমগ্র কুরআন মজীদ খতম করা যায়। হযরত সা'দ ইব্ন মুনষির আনসারী রো) হইতে ধারাবাহিকভাবে ওয়াসে' হাব্বান ইব্ন ওয়াসে', ইবৃন লাহীআ, হাসান ও ইমাম আহমদ স্বীয় মুসনাদ সংকলনে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত সা“দ ইব্ন মুনযির আনসারী (রা) নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলেন- হে আল্লাহ্র রাসূল! আমি কি তিন দিনে একবার করিয়া সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিব? নবী করীম (সা) বলিলেন- হ্যা ।' রাবী বলেন যে, হযরত সা'দ (রা) আমৃত্যু উপরোক্ত নিয়মে কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছেন। উক্ত হাদীসের সনদ অত্যন্ত শক্তিশালী । উহার অন্যতম রাবী হাসান ইব্ন মুসা আশিয়াব একজন বিশ্বস্ত রাবী । তাহার মর্যাদা সর্বজন স্বীকৃত। সিহাহ সিস্তার সংকলকগণ তাহার মাধ্যমে হাদীস বর্ণনা করিয়াছেন।" অপর এক রাবী ইব্ন লাহীআর মধ্যে অবশ্য দুইটি ত্রুটি ছিল ঃ (১) তাদলীস (1১511) অর্থাৎ হাদীস বর্ণনায় বর্ণনকারীর স্বীয় উস্তাদের নাম উহ্য রাখা ও তদস্থলে উত্তাদের পূর্ববর্তী রাবীর নাম উল্লেখ করা এবং বর্ণনাকারী সরাসরি তাহার নিকট সংশ্লিষ্ট হাদীসটি শুনিয়াছেন বলিয়া ধারণা দেওয়া । (২) স্মৃতি শক্তির দুর্বলতা ৷ তবে উপরোক্ত হাদীসের বর্ণনায় তিনি স্পষ্টভাবে উন্লেখ করিয়াছেন যে, তিনি হাববান ইবৃন ওয়াসের নিকট উহা শ্রবণ করিয়াছেন । ইব্ন লাহীআ মিশরের তৎকালীন একজন শীর্ষস্থানীয় আলিম ছিলেন। তাহার উস্তাদ হাব্বান এবং হাব্বানের পিতা ওয়াসে" ইব্ন হাব্বান উভয়েই নেককার মুসলমান ছিলেন । হযরত সা'দ ইব্ন মুনযির (রা) হইতে সিহাহ সিত্তার কোন সংকলক হাদীস বর্ণনা না করিলেও আলোচ্য হাদীসের সনদ সিহাহ সিত্তার অনেক সংকলকের নিজস্ব শর্তাবলীর নিরীখে টিকে । আলোচ্য হাদীসের সনদ তাহাদের নিকট প্রত্যাখ্যেয় নহে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। হযরত সা'দ ইব্ন মুনধির আনসারী (রা) হইতে ধারাবাহিকভাবে ওয়াসে', হাব্বান ইব্ন ওয়াসে", লাহীআ ইব্ন বুকায়র ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন £ একদা হযরত সা“দ (রা) নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলেন- হে আল্লাহ্র রাসূল! আমি প্রতি তিন দিনে একবার করিয়া সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিব? নবী করীম (সা) বলিলেন- "হ্যা, যদি তোমার শক্তিতে কুলায়।' রাবী বলেন- হযরত সাদ (রা) আমরণ উপরোক্ত নিয়মে কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছেন। হযরত আবদুল্লাহ্ ইব্ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়ামীদ ইবৃন আবদুল্লাহ্ ইব্ন খুমায়ের, কাতাদাহ, হুমাম, ইয়াধীদ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- “তিন দিনের কম সময়ের মধ্যে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিলে তুমি কুরআন মজীদের মর্ম উপলব্ধি করিতে সমর্থ হইবে না।” ইমাম আহমদ এবং অন্য চারিজন “সুনান' সংকলকও উক্ত হাদীস উপরোক্ত রাবী কাতাদাহ হইতে উক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস বলিয়া আখ্যায়িত করিয়াছেন।
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।