001119115 অধ্যায় ৫ ফাযায়েলুল কুরআন ১৩৯ ইমাম বুখারী উপরোক্ত হাদীস সিয়াম অধ্যায়ে'ও বর্ণনা করিয়াছেন । ইমাম নাসায়ী উহা উপরোক্ত রাবী মুগীরা (রা) হইতে উপরোক্ত অভিন্ন উর্বতন সনদাংশে এবং মুগীরা হইতে ধারাবাহিকভাবে শু'বা, গুনদুর ও বিনদারের ভিন্নরপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। আবার তিনি উহা উপরোক্ত রাবী মুজাহিদ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং মুজাহিদ হইতে হিসীন প্রমুখ রাবীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । আবু সালামা হইতে ধারাবাহিকভাবে হযরত আবূ হুরায়রা (রা)-এর মুক্তিপ্রাপ্ত গোলাম মুহাম্মদ ইবৃন আবদুর রহমান, ইয়াহিয়া ইবন আবু কাছীর প্রমুখ রাবীর সনদে ইমাম বুখারী, ইমাম মুসলিম ও ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, রাবী মুহাম্মদ ইবৃন আবদুর রহমান বলেন- আমার মনে পড়ে আবূ সালামা আমার নিকট হযরত আবদুল্লাহ্ ইবৃন আমর (রো) হইতে নিম্নরূপ বর্ণনা প্রদান করেন ঃ 'হযরত আবদুল্লাহ্ ইবন আমর (রা) বলেন যে, একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- তুমি প্রতি মাসে এরুবার করিয়া সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিও । আমি আরয করিলাম- আমি উহার অধিক তিলাওয়াতের জন্যে প্রয়োজনীয় শক্তির অধিকারী । নবী করীম (সা) বলিলেন- “তবে তুমি প্রতি সপ্তাহে একবার করিয়া কুরআন মজীদ খতম করিও । তদপেক্ষা অতিরিক্ত তিলাওয়াত করিও না।' | উক্ত হাদীস দ্বারা বাহ্যত প্রমাণিত হয় যে, এক সপ্তাহের কম সময়ের মধ্যে কুরআন মজীদ খতম করা নিষিদ্ধ। ইমাম আবু উবায়দ কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীস দ্বারাও উহাই প্রমাণিত হয়। | হয়রত কয়স ইবৃন সা“সাআ রো) হইতে ধারাবাহিকভাবে ওয়াসে, হাব্বান ইবৃন ওয়াসে, বর্ণনা করিয়াছেন ঃ একদা হযরত কয়স (রা) নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলেন-.হে আল্লাহ্র রাসূল! আমি কতদিনে সমগ্র কুরআন মজীদ একবার খতম করিব? নবী করীম (সা) বলিলেন- 'প্রতি পনের দিনে একবার ।' হযরত কয়স (রা) আরয করিলেন-_ আমি উহা অপেক্ষা অধিক পরিমাণে তিলাওয়াত করিতে সমর্থ । নবী করীম (সা) বলিলেন- “তবে প্রতি সপ্তাহে একবার ।' হযরত আবদুল্লাহ্ ইবন মাসউদ (ো)-এর পুত্র আবদুর রহমান হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন যাকওয়ান, শু'বা, হাজ্জাজ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) রমযান মাস ভিন্ন অন্য সময়ে প্রতি সপ্তাহে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন। আবূ মাহলাব হইতে ধারাবাহিকভাবে আবু কুলাবাহ, আইয়ুব, শু“বা, হাজ্জাজ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ হযরত উবাই ইবৃন কাব (রা) প্রতি আট দিনে একবার করিয়া এবং হযরত তামীম দারী (রা) প্রতি সাত দিনে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন ।' ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, হাশীম ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন 8 “হযরত আসওয়াদ প্রতি ছয় দিনে একবার করিয়া এবং হযরত আলকামা প্রতি পাচ দিনে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন ।'
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।