Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৯৩৮ তাফসীরে ইবৃন কাছীর হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রো) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, মুগীরাহ, আবু উয়াইনা, মুসা ইবৃন ইসমাঈল ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) বলেন ঃ _ আমার পিতা আমাকে সন্তান্ত পরিবারের একটি মহিলার সহিত বিবাহ করাইয়া দিলেন। তিনি স্বীয় পুত্রবধূর খোঁজ-খবর লইতেন। তিনি তাহার নিকট আমার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিতেন । আমার স্ত্রী আমার সম্বন্ধে বলিত- লোকটি বড়ই ভালো; তবে কথা এই যে, সে তাহার নিকট আমার আগমনের পর হইতে এই পর্যন্ত কোন দিন না আমার শয্যাসঙ্গী হইয়াছে আর না আমার সহিত নির্জনে একটু সময় কাটাইল। আমার পিতা দীর্ঘদিন ধরিয়া পুত্রবধূর নিকট হইতে আমার বিরুদ্ধে উপরোক্তরূপ অনুযোগ শুনিবার পর একদা তৎসম্বন্ধে নবী করীম (সা)-কে অবহিত করিলেন ।! নবী করীম (সা) বলিলেন- “তাহাকে লইয়া আমার সহিত সাক্ষাৎ করিও ।' আমি নবী করীম (সা)-এর খেদমতে নীত হইলাম । তিনি আমার নিকট জিজ্ঞাসা করিলেন- 'তুমি কিভাবে রোযা রাখিয়া থাকো?" আমি আরয করিলাম- আমি প্রতিদিন রোযা রাখি। নবী করীম (সা) বলিলেন- “তুমি কুরআন মজীদ কিভাবে খতম করিয়া থাকো?" আমি আরয করিলাম- আমি প্রতি রাত্রিতে একবার সমগ্র কুরআন মজীদ খতম করিয়া থাকি। নবী করীম (সা) বলিলেন- প্রতিমাসে তিন দিন করিয়া রোযা রাখিও এবং প্রতিমাসে একবার করিয়া কুরআন মজীদ খতম করিও ।' আমি বলিলাম- আমি উহা অপেক্ষা অধিকতর সংখ্যায় রোযা রাখিতে পারি এবং অধিকতর পরিমাণে কুরআন মজীদ তিলাওয়াত করিতে পারি। নবী করীম (সা) বলিলেন- “তুমি প্রতি মাসে দিনে তিনটি করিয়া রোযা রাখিও।' আমি আরয করিলাম- আমি উহা অপেক্ষা অধিকতর পরিমাণে ইবাদত করিতে পারি। নবী করীম (সা) বলিলেন- প্রতি তিন দিনের তৃতীয় দিনে রোযা রাখিও। আমি আরয করিলাম- আমি উহা অপেক্ষা অধিকতর ইবাদত করিতে পারি। নবী করীম (সা) বলিলেন- 'রোযা রাখিও; তবে রোযা রাখিবার সর্বোত্তম পন্থা হইতেছে হযরত দাউদ (আ)-এর অনুসৃত রোযা রাখিবার পন্থা । উহা হইল একদিন পর একদিন রোযা রাখা । তাহা ছাড়া প্রতি সপ্তাহে একবার করিয়া কুরআন মজীদ খতম করিও ।' হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আমর (রা) বলেন- “আহা! যদি আমি নবী করীম (সা) কর্তৃক সর্বপ্রথম প্রদত্ত অনমুতিকে বরণ করিয়া লইতাম, তবে কতো ভালো হইত! কারণ, আমি এখন বেলায় কুরআন মজীদের এক সপ্তমাংশ তিলাওয়াত করিয়া শুনাইতেন। প্রথম জীবনে রাত্রিতে কুরআন মজীদ যতটুকু তিনি তিলাওয়াত করিতেন, বৃদ্ধাবস্থায় দিনের বেলায় ততটুকু তিলাওয়াত করিয়া শুনাইতেন, যাহাতে রাত্রিতে তিনি কম ক্লান্ত হন। আর যখন তিনি বেশী দুর্বল.হইয়া পড়িতেন, তখন তিনি শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে হিসাব রাখিয়া কয়েক দিন লেযা রাখা বন্ধ করিতেন। অতঃপর শক্তি সঞ্চয় হইলে নির্ধারিত সংখ্যক দিনগুলিতে রোযা রাখিতে ন, _ যাহাতে নবী করীম (সো) কর্তৃক প্রদত্ত আদেশ লঙ্ঘিত না হয়। কেহ কেহ বলেন- প্রতি তিন দিনে একবার করিয়া সমগ্র কুরআন মজীদের তিলাওয়াত সম্পন্ন করা সমীচীন। কেহ কেহ বলেন- প্রতি পাচ দিনে একবার করিয়া কুরআন মজীদের তিলাওয়াত সম্পন্ন করা সমীচীন । তবে অধিকাংশ ফিকাহবিদ বলেন- প্রতি সাত দিনে একবার করিয়া কুরআন মজীদ খতম করা সমীচীন । চে

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।