Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১৩৭ তাহাদের বিষয়ে সাক্ষী হিসাবে পেশ করিব, তখন কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হইবে?) আমি নবী করীম (সা)-এর দিকে তাকাইয়া দেখি, তাহার চক্ষুদ্বয় হইতে দরদর করিয়া অশ্রু গড়াইয়া পড়িতেছে।' ইমাম ইব্‌ন মাজাহ ভিন্ন সিহাহ সিত্তার সকল সংকলকই উক্ত হাদীস উক্ত রাবী আ“মাশ, হইতে পূর্বোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে ঃ নবী করীম (সা) বলিয়াছেন- “যতক্ষণ তোমাদের মন কুরআন মজীদের তিলাওয়াত সাগ্রহে গ্রহণ করে, তোমরা উহা ততক্ষণ তিলাওয়াত করো । তোমাদের মন উহার তিলাওয়াত গ্রহণ করিতে অনিচ্ছুক হইয়া গেলে উহার তিলাওয়াত স্থগিত রাখ ।' কতদিনে কুরআন খতম বিধেয় ইমাম বুখারী (র) “ফাযায়িলুল কুরআন" অধ্যায়ে উপরোক্ত শিরোনামে একটি পরিচ্ছেদ রচনা করিয়াছেন। তিনি উক্ত শিরোনামের সহিত নিম্নোক্ত শিরোনাম যুক্ত করিয়াছেন £ হ০ 95০১4051911 অতঃপর উহা হইতে যতটুকু পার তিলাওয়াত কর ।) আয়াতের তাৎপর্য 8 সুফিয়ান হইতে ধারাবাহিকভাবে আলী ইমাম বুখারী রে) বর্ণনা করিয়াছেন যে, সুফিয়ান বলেন ৪ | “একদা ইব্‌ন শুবরুমা আমাকে বলিলেন- নামাযে কুরআন মজীদের কতটুকু তিলাওয়াত করা একটি লোকের জন্যে যথেষ্ট তদ্ধিষয়ে আমি চিন্তা করিয়াছি । তিন আয়াত হইতে কম আয়াত বিশিষ্ট কোন সূরা আমি পাই নাই। আমি (সুফিয়ান) বলিলাম- নামাযে তিন আয়াতের কম তিলাওয়াত করা কাহারও জন্যে ঠিক নহে।" হযরত আবু মাসউদ বদরী (রো) হইতে ধারাবাহিকভাবে আলকামা (ইবৃন কয়স), আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ, ইবরাহীম, মানসূর, সুফিয়ান, আলী ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- যে ব্যক্তি রাত্রিতে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তিলাওয়াত করিবে, তাহার জন্যে উহা যথেষ্ট হইবে ।" রাবী আবদুর রহমান ইবৃন ইয়াধীদ বলেন- একদা হযরত আবু মাসউদ (রা) বায়তুল্লাহ্‌ শরীফ তাওয়াফ করিতেছিলেন। সে সময়ে তিনি সরাসরি আমার নিকটও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে যে, উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত হইয়াছে । সনদের অন্যতম রাবী আলী হইতেছেন আলী ইব্‌ন মাদীনী । তাহার উস্তাদ হইতেছেন সুফিয়ান ইব্‌ন উয়াইনা। সুফিয়ান ইব্‌ন উয়াইনার আরেক নাম আবদুল্লাহ্‌! তিনি কৃফা নগরীর টি পাবা1 রর দা লি সদন নানা! রত ররাারানিত অনা সুচিন্তিত অভিমত বটে। সুনান" সংকলনে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন- ফাতিহা শরীফ এবং অন্য তিনটি আয়াত তিলাওয়াত করা ব্যতীত নামায হয় না। কিন্তু হযরত আবু মাসউদ (রো) কর্তৃক বর্ণিত পূর্বোক্ত হাদীসই অধিকতর সহীহ ও বিখ্যাত। তবে বক্ষ্যমান পরিচ্ছেদের শিরোনামের সহিত উহার সম্পর্ক খুঁজিয়া পাওয়া যায় না। বরং উহার সহিত সুফিয়ান ইবৃন উয়াইনার অভিমতের সম্পর্ক সুস্পষ্ট ও সুপরিজ্ঞেয়। কাছীর (১ম খণ্ড)__১৮

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।