Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 তাফসীরে ইব্‌ন কাছীর ১৩৬ অপরের মুখে তিলাওয়াত শ্রবণ হযরত আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে উবায়দা, ইবরাহীম, আ'মাশ, হাফস ইব্‌ন গিয়াছ, উমর ইব্‌ন হাফস ইবৃন গিয়াছ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ (রা) বলেন £ একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- “আমাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাও।' আমি আরয করিলাম- যাহা আপনার উপর নাধিল হইয়াছে, তাহা আপনাকে তিলাওয়াত করিয়া শুনাইব? নবী করীম (সা) বলিলেন- “অপরের মুখে উহা শুনিতে আমার নিকট ভাল লাগে ।' ইমাম ইব্ন মাজাহ ভিন্ন সিহাহ সিত্তার সকল সংকলকই উক্ত হাদীস উপরোক্ত রাবী আসমাশ হইতে উক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীস হযরত আবদুন্লাহ্‌ (ইবৃন মাসউদ) (রা) হইতে বহুসংখ্যক মাধ্যমে বর্ণিত হইয়াছে। উহার আলোচনা দীর্ঘ । ইতিপূর্বে ইমাম মুসলিম কর্তৃক হযরত আবু মূসা (রো) হইতে ধারাবাহিকভাবে আবু বুরদা, তাল্হা ইব্‌ন ইয়াহিয়া, ইব্ন তাল্হা প্রমুখ রাবীর সনদে বর্ণিত হাদীসে উল্লেখিত হইয়াছে যে, একদা নবী করীম (সা) হযরত আবু মুসা (রো)-কে বলিলেন- 84, 8, আমি যে মনোযোগ সহকারে তোমার কিরাআত শুনিয়াছি, তাহা যদি তুমি দেখিতে! হযরত আবৃ মূসা (রা) বলিলেন-_ 'আল্লাহর কসম! যদি আমি জানিতে পারিতাম যে, শা কিরাআত মনোযোগ সহকারে শ্রবণ করিতেছেন, তবে আমি উহা আপনার জন্যে যথাসম্ভব অধিক মধুর ও আকর্ষণীয় বানাইতাম ।' আবু সালামা হইতে যুহরী বর্ণনা করিয়াছেন ৪ হযরত উমর (রা) হযরত আবু মুসা (রা)-কে দেখিলে বলিতেন- “হে আবু মূসা! আমাদিগকে আমাদের প্রতিপালক প্রভুকে স্মরণ করাইয়া দিন।' ইহাতে হযরত আবু মূসা (রা) তাহাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। আবূ উসমান নাহদী বলেন-_ হযরত আবু মূসা (রা) নামাযে আমাদের ইমামতী করিতেন । যদি আমি বলি যে, আমি কোনদিন তাহার কণ্ঠস্বর অপেক্ষা অধিকতর মধুর কোন সেতার বা সারিন্দা অথবা অন্য কোন বাদ্যযন্ত্রের সুর শ্রবণ করি নাই (তাহা সত্যের অপলাপ হইবে না।) তিলাওয়াতকারীকে থামিতে বলা হযরত আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে উবায়দা, ইবরাহীম, আ“মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইব্‌ন ইউসুফ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ (ইবৃন মাসউদ রা) বলেন ঃ একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- “আমাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাও।' আমি আরয করিলাম- আপনার উপর যাহা নাধিল হইয়াছে তাহা আপনাকে তিলাওয়াত করিয়া শুনাইব? নবী করীম (সা) বলিলেন- হ্যা। তখন আমি তীহাকে সুরা নিসা শুনাইতে লাগিলাম। আমি নিঙ্োক্ত আয়াতের তিলাওয়াত শেষ করিলে নবী করীম (সা) বলিলেন- থামো- (৮5০458৫০380 থে 9৫ ১০ ৯0 (আর যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য হইতে একজন করিয়া সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।