Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় ৫ ফাযায়েলুল কুরআন ১৩৫ হাদীসে নবী করীম (সা)-এর তারজী'র (৯১21) কথা বর্ণিত হইয়াছে। উহার অর্থ হইতেছে কোন স্বরকে স্বরনালীতে ঘুরাইয়া ফিরাইয়া উচ্চারণ করা ।' বুখারী শরীফে বর্ণিত হইয়াছে £ নবী করীম (সা) পড়িতেছিলেন, “'আ-আ-আ।' উক্ত স্বরটি নবী করীম (সা)-এর কুরআন তিলাওয়াত করিবার কালে উটের গতির কারণে তাহার পবিত্র কণ্ঠে উৎপন্ন হইয়াছিল। উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, যানবাহনে আর্ট অবস্থায় কুরআন মজীদ তিলাওয়াত করিতে গেলে যদি যানবাহনের গতির কারণে তিলাওয়াতকারীর কণ্ঠে এরূপ ধ্বনি বা স্বর উৎপন্ন হয়, তথাপি যানবাহনে আরূঢ অবস্থায় কুরআন মজীদ তিলাওয়াত করা জায়েয ও শরীআতসম্মত। এইরূপ অবস্থায় কুরআন তিলাওয়াতকারীর কণ্ঠে যেহেতু তাহার অনিচ্ছায় এইরূপ ধ্বনি বা স্বর উৎপন্ন হয়, তাই উহা আল্লাহ্‌ তা“আলার নিকট ক্ষমার । উপরোক্ত ক্ষমাহ্‌ বিষয়টি নিম্নোক্ত ক্ষমণীয় বিষয়টির সমান । যেমন কোন ব্যক্তির বাহনে আর্ট থাকা অবস্থায় উহা যেদিকেই চলমান থাকুক না কেন, সেই দিকেই মুখ করিয়া নামায আদায় করা তাহার জন্যে জায়েয ও অনুমোদিত । এইরূপ ব্যক্তি নামায বিলঘ্বিত করিলে পরবর্তী সময়ে উহা কিবলামুখী হইয়া আদায় করার সম্ভাবনা থাকা সত্তেও পশুপৃষ্ঠে যে কোন দিকে মুখ করিয়া নামায পড়িলে তা আদায় হইবে । আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। | সুমধুর আওয়াজে কুরআন তিলাওয়াত হযরত আবূ মুসা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু বুরদা, ইয়াধীদ ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন আবু বুরদা, ইয়াহিয়া হাম্মানী, মুহাম্মদ ইব্‌ন খাল্ফ, আবু বকর ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন যে, হযরত আবু মূসা (রা) বলেন ঃ একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- টিন নূর নু তা'আলার নিকট হইতে দাউদ (আ)-এর বংশধরদের একটি বাশী লাভ করিয়াছ।' (উহা দ্বারা নবী করীম (সা) হযরত আবু মূসা রো)-এর সুমধুর কণ্ঠস্বরের প্রতি ইঙ্গিত প্রদান করিয়াছেন ।) রহমান। ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবু ইয়াহিয়া হাম্মানী হইতে 'উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবু ইয়াহিয়া হাম্মানীর আরেক নাম আবদুল হামীদ ইবৃন আবদুর রহমান। ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবু ইয়াহিয়া হাম্মানী হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবু ইয়াহিয়া হাম্মানী হইতে মুসা ইব্‌ন আবদুর রহমান কিনৃদীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন তিনি উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস নামে অভিহিত করিয়াছেন। ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী আবূ বুরদা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং আবু বুরদা হইতে তাল্হা ইব্‌ন ইয়াহিয়া ইব্‌ন তাল্হা প্রমুখ রাবীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । উক্ত রিওয়ায়েতে একটি ঘটনা উল্লেখিত রহিয়াছে। ইতিপূর্বে “সুরের সহিত কুরআন তিলাওয়াত" পরিচ্ছেদে সুমধুর কণ্ঠে কুরআন মজীদ তিলাওয়াত করিবার সহিত সম্পর্কিত বিষয় বিশদরূপে আলোচিত হইয়াছে । ' এখানে উহার পুনরালোচনা নিষ্প্রয়োজন। আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ।

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।