Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 ১৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর আহমদ ইবৃন উসমান ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন যে, হযরত উম্মে সালামা (রা) নবী করীম (সা)-এর কিরআতের পরিচয় এইরূপে দিয়াছেন £ “নবী করীম (সা) প্রতিটি অক্ষর পৃথকভাবে সুস্পষ্ট ও সুবোধ্য করিয়া সুন্দররূপে উচ্চারণ করিতেন । অর্থাৎ তিনি একটি অক্ষরের উচ্চারণকে আরেকটি অক্ষরের উচ্চারণের মধ্যে এরপ প্রবিষ্ট করিয়া দিতেন না, যাহার কারণে অক্ষরের উচ্চারণ অস্পষ্ট ও অসম্পূর্ণ হইয়া যায়। ইমাম আহমদ উহা উপরোক্ত রাবী লায়ছ ইব্‌ন সা'দ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনাদাংশে এবং লায়ছ ইবৃন সা'দ হইতে ইয়াহিয়া ইব্‌ন ইসহাকের ভিন্নরপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম আবূ দাউদ উহা উপরোক্ত রাবী লায়ছ ইব্ন সা'দ হইতে উপরোক্ত অভিন্ন উর্বতন সনদাংশে এবং লায়ছ ইব্‌ন সা'দ হইতে ইয়াধীদ ইব্‌ন খালিদ রামলীর অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ উহা উপরোক্ত রাবী লায়ছ ইবৃন সা'দ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং লায়ছ ইব্‌ন সা'দ হইতে কুতায়বার অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস বলিয়া অভিহিত করিয়াছেন । | হযরত উম্মে সালামা (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন আবু মুলায়কা, ইব্‌ন জুরায়জ, ইয়াহিয়া ইব্ন সাঈদ উমুবী ও হযরত ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন যে, হযরত উম্মে সালামা (রা) বলেন £ নবী করীম (সা) স্বীয় কিরাআতে ওয়াক্ফ করিতেন। তিনি 4111. ১:৯%| ১১১০ পড়িয়া থামিতেন। অতঃপর ০১ ০১০, €11 "11 পড়িয়া খামিতেন। অতঃপর ১২41 ১১১৯4 পড়িয়া থা্মিতেন। অতঃপর 5411 35১41 পড়িয়া থামিতেন।" ইমাম আবু দাউদ উহা উপরোক্ত রাবী ইব্‌ন জুরায়জ হইতে অভিন্ন উর্ধ্বতন : সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীস সম্বন্ধে ইমাম তিরমিযী মন্তব্য করিয়াছেন- 'উহা অন্য কোন সনদে বর্ণিত হয় নাই এবং উহার সনদও বিচ্ছিন্ন ।” অর্থাৎ সনদের মূল বর্ণনাকারী আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায়দুন্লাহ্‌ ইব্ন আবূ মুলায়কা হযরত উম্মে সালামা (রা) হইতে কোন হাদীস শ্রবণ করিবার সুযোগ পান নাই। উক্ত রাবী উহা প্রকৃতপক্ষে ইয়া'লা ইব্‌ন মুমূলিকের নিকট হইতে বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহা এরূপেই বর্ণিত হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । তিলাওয়াতে স্বর বিশেষের বারংবার নিঃস্বরণ হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মুগাফ্ফাল (রা) হইতে ধারাবাহিকভাবে আবু ইয়াস, শু'বা, আদম ইব্‌ন আবু ইয়াস ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইব্ন মুগাফফাল বলেন- “আমি নবী করীম (সা)-কে স্বীয় চলন্ত উষ্ট্রের পৃষ্ঠে আরূঢ়ু অবস্থায় সুরা ফাত্হ অথবা উহা অংশ বিশেষ মধুর ও বিনীত সুরে তিলাওয়াত করিতে শুনিয়াছি। তিলাওয়াতের মধ্যে তিনি কুরআন মজীদের শব্দের বহির্ভীত অতিরিক্ত স্বর একাধিকবার সংযোজন করিতেছিলেন।' উক্ত হাদীস “বাহনারূঢ অবস্থায় কুরআন তিলাওয়াত শীর্ষক পরিচ্ছেদ ইতিপূর্বে বর্ণিত হইয়াছে। সেখানে ইহাও উল্লেখ করা হইয়াছে যে, উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে বর্ণিত সেই হাদীসে ইহাও উল্লেখিত রহিয়াছে বে, নবী করীম (সা) কর্তৃক সেইরূপে কুরআন মজীদ পঠিত হইবার ঘটনা মক্কা বিজয়ের দিন ঘটিয়াছিল। আলোচ্য

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।