00111091115 ১৩২ তাফসীরে ইব্ন কাছীর ইব্ন লাহীআ, কুতায়বা ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন- একদা হযরত আয়েশা (রা)-কে জানানো হইল যে, কতেক লোক সম্পূর্ণ কুরআন মজীদ এক রাত্রিতে একবার বা দুইবার তিলাওয়াত করে। ইহাতে তিনি বলিলেন- “তাহারা পড়িলেও পড়ে নাই (অর্থাৎ তিলাওয়াত করে নাই)। আমি সারারাত নবী করীম (সা)-এর সহিত নামায আদায় করিতাম। তিনি (কখনও কখনও) সূরা বাকারা, সূরা আলে-ইমরান এবং সূরা নিসা তিলাওয়াত করিতেন। সতকঁকিরণমূলক যে কোন আয়াত তিলাওয়াত করিয়া তিনি অবশ্যই আল্লাহ্ তা'আলার নিকট দোয়া করিতেন এবং তাহার নিকট আশ্রয় প্রার্থনা করিতেন। পক্ষান্তরে সুসংবাদমূলক যে কোন আয়াত তিলাওয়াত করিয়া তিনি আল্লাহ্ তা'আলার নিকট দোয়া করিতেন এবং তাহার নৈকট্য কামনা করিতেন। গান রাজার ও এারানারিরাভারে গাজর ইন রা, 9085 আয়েশা, জারীর, কুতায়বা ও ইমাম বুখারী রর্ণনা করিয়াছেন £ ৯৮] 41204 45 ০৯১৪ এ আয়াতের ব্যাখ্যা প্রদান করিতে গিয়া হযরত ইবৃন আব্বাস (রা) বলেন- “হযরত জিবরাঈল (আ) যখন ওহী লইয়া নবী করীম (সা)-এর নিকট আগমন করিতেন, নবী করীম (সা) তখন স্বীয় জিহবা ও ও্ঠদ্বয় নাড়াইয়া উহা তিলাওয়াত করিতেন। ইহাতে তিনি অত্যন্ত ক্লান্ত হইয়া পড়িতেন।" অতঃপর হাদীসের অবশিষ্ট অংশ উল্লেখিত হইয়াছে। শীঘ্বই উহা বর্ণিত হইবে । উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়েই বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীস এবং উহার পূর্বে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদ আস্তে আস্তে তিলাওয়াত করা শরীআতের দৃষ্টিতে পছন্দনীয়। উহা অত্যন্ত দ্রুত তিলাওয়াত করা শরীআতের নিকট কাম্য ও অভিপ্রেত নহে । বরং শরীআত উহা ধীরগতিতে তিলাওয়াত করিতে এবং উহা সম্বন্ধে গভীরভাবে চিন্তা করিতে ও উহা হইতে উপদেশ গ্রহণ করিতে আদেশ করিয়াছেন । আল্লাহ্ তা'আলা বলেন ঃ 045 15151 285517 151 পির এ০০ এট 99 5৫ ডেহা হইতেছে এইরূপ বরকতময় কিতাব যাহা আমি এই উদ্দেশ্যে নাধিল করিয়াছি যে, তাহারা উহার আয়াত লইয়া গভীরভাবে চিন্তা করিবে, আর প্রজ্ঞার অধিকারী ব্যক্তিগণ উহা হইতে উপদেশ গ্রহণ করিবে ।) হযরত আবদুন্সাহ্ ইব্ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে যর, আসিম,. সুফিয়ান, আবদুর রহমান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন তিলাওয়াতকারী ব্যক্তিকে কিয়ামতের দিন বলা হইবে, “তুমি তিলাওয়াত করিতে থাক আর উপরে .উঠিতে থাক । তুমি দুনিয়াতে যেরূপ ধীরগতিতে তিলাওয়াত করিতে, সেইরূপ 77 ধীরগতিতে তিলাওয়াত করিও । তুমি যেই স্তরে পৌছিয়া সর্বশেষ আয়াত তিলাওয়াত করিবে, তাহাই হইবে তোমার বাসস্থান ।' ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে মুগীরা, জারীর ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন যে, রাবী ইবরাহীম বলেন- একদা আলকামা হযরত আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা)-কে
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।