Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১২৯ করা হইয়াছে । উক্ত হাদীস এবং উহার পরবর্তী হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদকে স্থৃতিতে ধরিয়া রাখিবার জন্যে কেহ যথোপযুক্ত চেষ্টা ও সাধনা করিবার পরও যদি সে উহা ভুলিয়া যায়, তবে তজ্জন্য সে দায়ী বা গুনাহগার হইবে না। হযরত ইবৃন মাসউদ (রা) কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসে কুরআন মজীদের তিলাওয়াত ভুলিয়া যাইবার কথা প্রকাশ করিবার সঠিক ভাষা ও আদব শিক্ষা দেওয়া হইয়াছে। কেহ কুরআন মজীদের কোন আয়াত বা সূরার তিলাওয়াত ভুলিয়া গেলে সে যেন না বলে- “আমি অমুক আয়াত বা সূরা ভুলিয়া গিয়াছি।' বরং সে যেন বলে- “আমাকে ভুলাইয়া দেওয়া হইয়াছে ।' কারণ, ০1২..:1| (তুলিয়া যাওয়া) প্রকৃতপক্ষে বান্দার ক্রিয়া নহে। তবে ভুলিয়া যাইবার কারণ বান্দাই ঘটাইয়া থাকে । ভুলিয়া যাইবার কারণ হইতেছে- অবহেলা, যথাযথ গুরুত্ব না দেওয়া ও পুনঃপুনঃ তিলাওয়াত না করা । আরেকটি বিষয় লক্ষণীয় । উহা এই যে, কুরআন মজীদের তিলাওয়াত ভুলিয়া যাইবার কথা প্রকাশ করিবার জন্যে “আল্লাহ্‌ আমাকে ভুলাইয়া দিয়াছেন বলা সমীচীন নহে; বরং 'আমাকে ভুলাইয়া দেওয়া হইয়াছে' বলা সমীচীন । অবশ্য বান্দাকেও কখন কখন ভুলিয়া যাওয়া ক্রিয়ার কর্তা বানানো হইয়া থাকে । তবে উহা আলংকারিক প্রয়োগ বৈ কিছু নহে। প্রকৃতপক্ষে "ভুলিয়া যাওয়া” ক্রিয়ার কর্তা বান্দা নহে। নিম্নোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা বান্দাকে ভুলিয়া যাওয়া ক্রিয়ার কর্তা বানাইয়াছেন 5১. 191 ৬) ১৫১5 (আর তুমি যখন ভুলিয়া যাও, তখন স্বীয় প্রভুকে স্মরণ কর ।) ভুলিয়া যাওয়ার কারণ হইতেছে- অবহেলা, ওঁদাসীন্য ইত্যাদি। উহা একটি গুনাহ বটে। আর উক্ত কারণের সংঘটক বা কর্তা হইতেছে বান্দা । আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তাআলা 'ভুলিয়া যাওয়া" ক্রিয়ার কর্তা বাহ্যত বান্দাকে বানাইলেও তিনি প্রকৃতপক্ষে বান্দার অবহেলা ইত্যাদি অপরাধকে উহার কর্তা বলিয়া বুঝাইয়াছেন।১ আয়াতের তাৎপর্য এই যে, স্বীয় অবহেলারূপ অপরাধের কারণে তুমি যখন ভূলিয়া যাও, তখন স্বীয় প্রভুকে স্মরণ কর। প্রভুর স্মরণে অপরাধ মাফ হইয়া যাইবে । কারণ নেক কাজে গুনাহ্‌ মাফ হইয়া যায়। অপরাধ মাফ হইয়া যাইবার পর বিস্থৃত বিষয় পুনরায় স্মরণে আসিবে । আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ১. ইমাম ইব্‌ন কাহীর (র) আলোচ্য হাদীসের যে ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন, এবং প্রসঙ্গত বান্দাকে ভুলিয়া যাওয়া ক্রিয়ার কর্তা বানাইবার বৈধতা-অবৈধতা সম্বন্ধে যাহা বলিয়াছেন, তাহাকে সম্পূর্ণ নির্ভুল ও অন্রান্ত বলিয়া মানিয়া লওয়া সুকঠিন। অধিকাংশ ক্ষেত্রে মানুষ স্বীয় অবহেলা ও গাফলতির দরুণ কুরআন মজীদের তিলাওয়াত তুলিয়া যায়। এইরূপ ভুলিয়া যাওয়ার জন্যে আল্লাহ্‌ বা অন্য কেহ দায়ী নহে; উহার জন্যে-বরং সে নিজেই দায়ী ও গুনাহগার । এইরূপ ব্যক্তি আর যাহাই হউক, অবুঝ শিশুর ন্যায়, নিরপরাধ নহে । তাই আমি যদি বলি, “আমি ভুলিয়া গিয়াছি' ও ভুলিয়া যাইবার জন্যে আমি দায়ী বা গুনাহগার নহি' তবে সে আরেকটি অপরাধে অপরাধী হইবে । অবশ্য এইরূপ ক্ষেত্রে যদি সে অপরাধী মনে লজ্জিত; হইয়া বলে, 'আমিই ভুলিয়া গিয়াছি' তবে উহা অন্যায় হইবে না,- হইতে পারে না। কিন্তু অপরাধী মনে নিজের অপরাধকে লজ্জা ও বিনয়ের সহিত প্রকাশ করিবার অধিকতর সঙ্গত ও উপযোগী ভাষা হইতেছে এই ঃ 'আমি অবহেলাভরে আমাকে তুলাইয়া দিয়াছি।' তাই আলোচ্য হাদীসে নবী করীম (সা) বলিয়াছেন- কাহারও পক্ষে “আমি ভুলিয়া গিয়াছি' বলা বড়ই বেমানান; বরং (আমি ভুলাইয়া দিয়াছি বলাই মানানসই)। কারণ, সে নিজেই তো নিজকে তুলাইয়া দিয়াছে। ইহাই উক্ত হাদীসের সঠিক ও প্রকৃত তাৎপর্য। অতপর বলা যায়, বান্দা কখনও ১/...১1। (ভুলিয়া যাওয়া) ক্রিয়ার প্রকৃত কর্তাও হইতে পারে । কারণ, সে নিজের অবহেলায় অথবা অনিচ্ছায় যে কোন কারণেই ভুলিয়া যাইতে পারে, ভুলিয়া যায়ও। কুরআন মজীদে একাধিক স্থানে আল্লাহ্‌ তা'আলা বান্দাকে ১... || ক্রিয়ার কর্তা বানাইয়াছেন। কাছীর (১ম খণ্ড)___১৭

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।