Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১২৮ তাফসীরে ইবন কাছীর হযরত আবদুল্লাহ্‌ (ইবৃন মাসউদ) হইতে ধারাবাহিকভাবে আবু ওয়ায়েল, মানসূর: সুফিয়ান, আবু নাঈম ও ইমাম বুখারী বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন 'কোন ব্যক্তির ইহা বলা বড়ই বেমানান যে, 'আমি কুরআন মজীদের অমুক অমুক আয়াত বা সূরা ভুলিয়া গিয়াছি। বরং সে তো উহা (অবহেলাভরে) বিশ্বৃত হইয়াছে ।' ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈও উহা উপরোক্ত রাবী মানসূর হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং বিভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে এতদসম্বন্ধে বিস্তারিতরূপে আলোচনা (চলমান) যদিও অন্যেরা উহা ভুলিয়া যাইতে পারে; তথাপি আল্লাহ্‌ তা'আলা তাহাকে উহার বিস্থৃতি হইতে রক্ষা করিবেন। কিন্তু আল্লাহ্‌ তা'আলা যদি নবী করীম (সা)-এর স্মৃতি হইতে কুরআন মজীদ ভিন্ন অন্য কিছু ভুলাইয়া দিতে চাহেন, তবে উহা তিনি ভুলিয়া যাইতে পারেন। আর আল্লাহ্‌ তা'আলা যে এইরূপ বিস্মৃতি চাহিবেনই, উহা দ্বারা তেমন কথা বুঝা যায় না। তিনি এইরূপ বিস্মৃতি চাহিতেও পারেন, না চাহিতেও পারেন । অনুরূপভাবে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র হযরত ইব্রাহীম (আ)-এর উক্তি উদ্ধৃত করিয়াছেন । হযরত ইবরাহীম (আ) বলিয়াছিলেন £ ৮১5 ৮৫০ $68 3) 15 ০১৫৯০৮০ প্াাি। (আর তোমরা যাহাদিগকে তীহার শরীক ঠাওরাও, আমি তাহাদিগকে ডরাই না। কিন্তু আমার প্রতিপালক যদি কোন কিছু আমার ব্যাপারে চাহেন (তবে উহা স্বতন্ত্র কথা)। উপরোক্ত আয়াতদ্বয়ে “কিন্ত' শব্দের পর উল্লেখিত বাক্য দ্বারা যে ব্যতিক্রমের বিষয় বর্ণিত হইয়াছে, উহা পূর্ববাক্যে বর্ণিত নেতিবাচক বিষয়ের সম-শ্রেণীভুক্ত নহে। এই ধরনের ব্যতিক্রম প্রকাশ আরবী ব্যাকরণ শাস্ত্রে 4৮৪১০ ৮১55০ -ইসতেছনায়ে মুনকাতি) নামে পরিচিত। পূর্ব বিষয় হইতে ভিন্ন শ্রেণীর বিষয়কে ব্যতিক্রমমূলক বিষয় হিসাবে 31 শব্দ সহযোগে পরবর্তী বাক্যে প্রকাশ করা হয়। এইরূপ ব্যতিক্রম প্রকাশের একটি বৈশিষ্ট্য থাকে । উহা এই যে, যেহেতু (31 -কিস্তু)' শব্দের পর উল্লেখিত বস্তু বা বিষয়টি উহার পূর্বে উল্লেখিত বস্তু বা বিষয়ের সমশ্রেণীভুক্ত বস্তু বা বিষয় হইতে পারে না, তাই ব্যতিক্রম প্রকাশ ব্যতিরেকেই উভয় শ্রেণীর বস্তু বা বিষয়ের প্রতি প্রযোজ্য বক্তব্যও পৃথক এবং স্বতন্ত্র থাকে । তথাপি পূর্ব বাক্য দৃঢ়তর করিবার উদ্দেশ্যেই বাক্যে এইরূপ ব্যতিক্রম প্রকাশ ঘটিয়া থাকে। পূর্বোক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যা বুঝিবার জন্যেও আরবী বাগধারা সম্পর্কিত উপরোক্ত সৃশ্ম কথাটি মনে রাখিতে হইবে । প্রসিদ্ধ আরবী ব্যাকরণ শান্ত্রবিদ ফররা বলেন- উপরোক্ত আয়াতদ্বয় ও অনুরূপ আয়াতে “কিন্তু' সহযোগে 'সৃষ্ট' বাক্যদ্বারা প্রকৃতপক্ষে কোনরূপ ব্যতিক্রমই প্রকাশ করা হয় নাই; বরং উহা শুধু বরকত হিসাবে উন্মেখিত হইয়াছে । ফররার মতে বস্তুত আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সো)-কে কুরআন মজীদের কোন আয়াত আদৌ ভুলাইয়া দেন নাই। একদল ফকীহ ও মুহাক্কিক বলেন- “তুমি ভুলিয়া যাইবে না' এই কথার তাৎপর্য এই যে, "তুমি উহার আমল ভুলিয়া যাইবে না।' আর আলোচ্য হাদীসে যে বিস্ৃতির কথা উল্লেখিত হইয়াছে, উহা ছিল ইতিপূর্বে প্রচারিত বিষয়ের বিস্ৃতি । ৃ এই টীকাকার বলিতেছে, আলোচ্য হাদীসে যে বিস্থৃতির কথা উল্লেখিত হইয়াছে, উহা ছিল সাময়িক বিস্থৃতি। উক্ত সাময়িক বিস্থৃতির পর নবী করীম (সা) বিস্থৃত আয়াতগুলিসহ সম্পূর্ণ সূরা তিলাওয়াত করিতে পারিতেন। অথবা বলা যায়, আলোচ্য হাদীসসমূহ গ্রহণযোগ্য নহে; বরং উহা প্রত্যাখ্যাতও বটে । ইমাম বুখারীর নিকট যদিও উহার সনদ সহীহ, তথাপি বলা যায়, ইমাম বুখারী রে) সহ সকল হাদীস শান্ত্রবিদই রাবীদের সম্বন্ধে তাহাদের নিকট পরিজ্ঞাত বাহ্য তথ্যাির ভিত্তিতে রাবীদিগকে সত্যবাদী বা মিথ্যাবাদী, স্মৃতিধর বা বিশ্থৃতিপরায়ণ মনে করেন। স্বীকার করি, তাহাদের এইরূপ মনে করা সাধারণত সঠিক ও নির্ভুল ধরিয়া লওয়া যায়। তবে যে ক্ষেত্রে রাবীদের বর্ণনা কুরআন মজীদের বর্ণনার বিরোধী হয়, সে ক্ষেত্রে রাবীদের বর্ণনা গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য হইতে পারে না। উল্লেখ্য যে, আলোচ্য হাদীসগুলি শুধু ইমাম বুখারীই বর্ণনা : করিয়াছেন । আরও উল্লেখ্য যে, হাদীস দ্বারাই প্রমাণিত হয়, কুরআন মজীদ ভুলিয়া যাওয়া কবীরা গুনাহ্‌।

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।