0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১২৭ মজীদের তিলাওয়াত শিক্ষা না দেওয়াই ভাল । কিছুটা বুদ্ধি আসিবার পর তাহার বৃদ্ধি অনুযায়ী অল্প অল্প করিয়া তাহাকে শিক্ষা দেওয়া উচিত । হযরত উমর (রা) শিশুকে পাচ আয়াত করিয়া শিক্ষা দেওয়া পছন্দ করিতেন । আমরা তীহার নিকট হইতে উহা সহীহ সনদে (অন্যত্র) বর্ণনা করিয়াছি । কুরআন মজীদের বিস্মরণ হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্ন উরওয়া, যায়দ, রবী“ ইবৃন ইয়াহিয়া ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) একটি লোককে মসজিদে বসিয়া কুরআন মজীদ তিলাওয়াত করিতে শুনিয়া বলিলেন- “আল্লাহ্ তাহাকে রহম করুন। সে আমাকে অমুক সূরার অমুক অমুক আয়াত স্মরণ করাইয়া দিয়াছে।' উক্ত হাদীস শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম উহা বর্ণনা করেন নাই । হযরত আয়েশা রো) হইতে ধারাবাহিকভাবে হিশাম, ঈসা ইব্ন ইউনুস, মুহাম্মদ ইবৃন ইবায়দ ইব্ন মায়মুন ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন $ পূর্ববর্তী হাদীসে বর্ণিত বাণীর সহিত নবী করীম (সা) ইহাও বলিলেন- “আমি উহা ভুলিয়া গিয়াছিলাম।' উক্ত রিওয়ায়েতও শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন । উহা হিশাম হইতে আলী ইব্ন মুসহার এবং আবাদাহও বর্ণনা করিয়াছেন ইমাম বুখারী উহা হিশাম হইতে উপরোক্ত দুই রাবী আলী ইবৃন মুসহার এবং আবাদার মাধ্যমে অন্যত্র বর্ণনা করিয়াছেন ইমাম মুসলিম উহা হিশাম হইতে শুধু আবাদার মাধ্যমে বর্ণনা করিয়াছেন। হযরত আয়েশা রো) হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ, হিশাম ইবৃন উরওয়াহ, আবু উসামা, আহমদ ইব্ন আবূ রজা ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন ৪ একদা নবী করীম (সা) একটি লোককে রাত্রিতে একটি সূরা তিলাওয়াত করিতে শুনিয়া বলিলেন- 'আন্নাহ্ তাহাকে দয়া করুন! সে আমাকে অমুক আয়াত স্মরণ করাইয়া দিয়াছে । আমি উহা অমুক সূরা হইতে ভুলিয়া গিয়াছিলাম।' ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী আবূ উসামাহ হান্মাদ ইবৃন উসামাহ হইতে উপরোক্ত অভিন্ন সনদাংশে এবং অন্যরাপ অধন্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন।১ ১. উপরোক্ত হাদীস এবং তদনুরূপ অন্যান্য হাদীস দ্বারা ফকীহগণ প্রমাণ করেন যে, নবী করীম (সা)-ও ভুলিয়া যাইতেন এবং তিনিও বিস্ৃতির কবলে পতিত হইতেন। তবে ফকীহগণ সর্বসম্মতভাবে বলেন যে, নবী করীম (সা)-কে যে বিষয় লোকদের নিকট প্রচার ও তাবলীগ করিতে হইত, তাহা তিনি ভুলিয়া যাইতেন না এবং তাহা ভুলিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভবপর ছিল না। দেখা যাইতেছে যে, কোন বিষয়কে গোপন করা নবী করীম (সা)-এর পক্ষে যেমন অসম্ভব ছিল, তেমনি যে বিষয়ের প্রচার ও তাবলীগ তখনও সম্পন্ন হয় নাই, সেই বিষয় ভুলিয়া যাওয়াওশহার পক্ষে সেইরূপ অসম্ভব ছিল। যে ধরনের বিস্মৃতি নবী করীম (সা)-এর পক্ষে সম্ভবপর ছিল না, উহা সম্ভবপর না থাকাই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত ছিল। কারণ, এইরূপ বিস্মৃতি সম্ভবপর হইলে রিসালাতের দায়িত্ব ও কর্তব্য পালনের উদ্দেশ্যই ব্যাহত হইত । তাই আল্লাহ্ তা'আলা তাহাকে এরূপ বিস্থৃতি হইতে রক্ষা করিয়াছেন । . এই প্রসঙ্গে কুরআন মজীদের নিঙোক্ত আয়াতের তাৎপর্য বর্ণনাযোগ্য। আল্লাহ্ তা'আলা বলেন £ 011 275 05 21 ০১5 9.5 5১৯৮ অচিরেই আমি তোমাকে তিলাওয়াত শিখাইব । ফলত আল্লাহ্ যাহা চাহেন, তাহা ছাড়া কিছুই তুমি ভুলিয়া যাইবে না।) উপরোক্ত আয়াতের একটি তাৎপর্য এই যে, আয়াতের প্রথম দিকে আল্লাহ্ তা'আলা বলিতেছেন যে, তিনি নবী করীম (সা)-কে কুরআন মজীদ তিলাওয়াত শিক্ষা দিবেন। উহার ফলে তিনি আর উহা ভুলিবেন না। .
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।