001119115 ১২৬ তাফসীরে ইব্ন কাছীর 'হযরত ইবৃন আব্বাস (রো) বলেন- 'নবী করীম (সা) যখন ইন্তেকাল করেন, তখন আমার বয়স দশ বৎসর । এই বয়সেই আমি কুরআন মজীদের “মুহকাম' (১৫১ 11) অংশের তিলাওয়াত শিখিয়া ফেলিয়াছিলাম |" উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী সাঈদ ইব্ন জুবায়র বলেন-_ কুরআন মজীদের যে অংশকে তোমরা “মুফাস্সাল' (০০3০1) নামে আখ্যায়িত করিয়া থাকো, উহার এক নাম 'মুহকাম' (১৫৯11) বটে ।' হযরত ইব্ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্ন জুবায়র, আবূ বিশর, হাশীম, ইয়াকুব ইবৃন ইবরাহীম ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ 'হযরত ইব্ন আব্বাস (রা) বলেন- নবী করীম (সা)-এর জীবদ্দশায়ই আমি কুরআন মজীদের “মুহকাম” অংশটি আয়ত্ত করিয়া ফেলিয়াছিলাম।" রাবী সাঈদ ইব্ন জুবায়র বলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম- কোন অংশটির নাম 'মুহকাম'? তিনি বলিলেন- 'মুফাস্সাল নামক অংশটির আরেক নাম হইতেছে 'মুহকাম।” উক্ত রিওয়ায়েতটি শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম উহা বর্ণনা করেন নাই । উহা দ্বারা প্রমাণিত হয় যে, বালক-বালিকাদের পক্ষে কুরআন মজীদ তিলাওয়াত শিক্ষা করা জায়েয । কারণ স্বয়ং হযরত ইবৃন আব্বাস (রা)-এর কথায় জানা যাইতেছে যে, নবী করীম (সা)-এর ইন্তিকালের সময়ে তাহার বয়স দশ বৎসর ছিল এবং এই বয়সেই তিনি কুরআন মজীদের মুফাস্সাল অংশটুকু আয়ত্ব করিয়া ফেলিয়াছিলেন। উন্লেখ্য যে, সুরা হুজুরাত হইতে শেষ পর্যন্ত অংশ “মুফাস্সাল' নামে অভিহিত হইয়া থাকে। ইমাম বুখারী অন্যত্র হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন আব্বাস (রা) বলেন- “নবী করীম (সা)-এর ইন্তিকালের সময়ে আমি খতনাকৃত বালক ছিলাম । সেই সময়ে বালকদের বয়ঃপ্রাপ্ত হইবার পূর্বে তাহাদের খতনা সম্পাদিত হইত না।' উপরোক্ত রিওয়ায়েতগুলির মধ্যে সামঞ্জস্যের একটি পথ এই হইতে পারে যে, হযরত ইবৃন আব্বাস (রা) মাত্র দশ বৎসর বয়সেই বয়ঃপ্রাপ্ত হইয়াছিলেন। উহার মধ্যে সামঞ্জস্যের আরেকটি পথ এই হইতে পারে যে, তিনি মাত্র দশ বৎসর বয়সে নহে; বরং দশ বৎসরের অধিক বয়সেই বয়ঃপ্রাপ্ত হইয়াছিলেন; কিন্তু দশ বৎসরের অতিরিক্ত বৎসরের সংখ্যা তিনি উল্লেখ করেন নাই । আল্লাহ্ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । সে যাহা হউক, উক্ত রিওয়ায়েত দ্বারা প্রমাণিত হয় যে, বালক-বালিকাগণকে কুরআন মজীদের তিলাওয়াত শিক্ষা দেওয়া জায়েয । ইহা সহজবোধ্য কথা । এমনকি উহা কখনও কখনও মুস্তাহাব অথবা ওয়াজিবণ হয়। কারণ, প্রাপ্তবয়স্ক হইবার পূর্বে বালক-বালিকাগণ কুরআন মজীদ তিলাওয়াত শিক্ষা করিলে নামাযের জন্যে প্রয়োজনীয় কুরআন মজীদের অংশ প্রাপ্তবয়স্ক হইবার কালে তাহাদের জানা থাকে । অধিক বয়সে কুরআন মজীদ হিফজ করা দার এবং স্থৃতিতে অধিকতর দৃঢ়ভাবে গাথা থাকে । বাস্তব ঘটনাই ইহার প্রমাণ বহন করে। পূর্বসূরী কোন কোন বিজ্ঞ ব্যক্তি বলিয়াছেন যে, বালক-বালিকাগণকে তাহাদের প্রথম বয়সে কিছু দিন খেলাধুলার জন্যে ছাড়িয়া দেওয়া উচিত। তারপর তাহাদের মধ্যে কুরআন মজীদ পড়িবার মত দৈহিক ও মানসিক ক্ষমতা সৃষ্টি হইলে তাহাদিগকে কুরআন মজীদের তিলাওয়াত শিক্ষা দেওয়া উচিত। এইরূপ করিলে তাহারা কুরআন মজীদের তিলাওয়াত শিক্ষা করা আরবু করিবার পর উহাতে বিরক্ত ও অনিচ্ছুক হুইয়া খেলাধুলায় ফিরিয়া আসিবে না। কেহ কেহ বলেন- শিশুর মধ্যে যতদিন কথা বুঝিবার মত বুদ্ধি না আসে, ততদিন তাহাকে কুরআন
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।