001119115 ১২৪ | তাফসীরে ইব্ন কাছীর উপরোল্েখিত হাদীসের বক্তব্য বিষয় উপরোক্ত আয়াতসমূহের ব্যাখ্যার সমগ্রটুকু না হইলেও উহার অংশবিশেষ বটে । কারণ, কুরআন মজীদের তিলাওয়াত হইতে বিরত থাকা, উহা বিশ্বৃত হওয়া এবং উহার প্রতি যথাযথ গুরুতৃ না দেওয়া কুরআন মজীদের প্রতি এক প্রকারের অবহেলা প্রদর্শন করা এবং উহা এক প্রকারের ভুলিয়া থাকা বৈ কিছু নহে। আল্লাহ্র নিকট এইরূপ কার্য হইতে আমরা আশ্রয় গ্রহণ করিতেছি। নবী করীম (সা) বলিয়াছেন ১1১5111১০৯০ অর্থাৎ তোমরা কুরআন মজীদ পুনঃপুনঃ তিলাওয়াত করিয়া উহাকে বিস্ৃতি হইতে রক্ষা কর। তিনি আরও বলিয়াছেন £ 2৮11 ০০ ০৮৯০। ১১০ 0০ 0৮85 সি ২3-0 ০1:১৪]| 1১১১৭ অর্থাৎ. তোমরা বারবার তিলাওয়াত করিয়া কুরআন মজীদকে অবিস্মৃত রাখো । গৃহপালিত পশুর পক্ষে পালাইয়া যাইবার যতটুকু আশংকা থাকে, মানুষের সৃতি হইতে কুরআন মজীদের দূরে সরিয়া যাইবার ততোধিক আশংকা থাকে । ৮৮৪11 শব্দের অর্থ হইতেছে মুক্ত হওয়া, খালাস পাওয়া, দূরীভূত হওয়া ৷ ₹:111 ০ ১.৪ (৮৮০৪০ অমুক ব্যক্তি বিপদ হইতে মুক্তি পাইয়াছে। ১১০2] ৯ ১11 ১৮০৬7 খেজুর হইতে উহার দানা পৃথক হইয়া গিয়াছে। উক্ত হাদীসের তাৎপর্য এই যে, গৃহপালিত পশুকে ছাড়িয়া দিলে উহার পালাইয়া যাইবার যত আশংকা থাকে, কুরআন মজীদ তিলাওয়াত না করিয়া স্মৃতিতে রাখিয়া দিলে স্মৃতি হইতে উহার পালাইয়া যাইবার ততোধিক আশংকা রহিয়াছে। ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে আ“মাশ, আবু মুআবিয়া ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করেন ঃ ইবরাহীম বলেন যে, হযরত ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন- “আমি যদি কোন ব্যক্তিকে দেখি যে, সে কুরআন মজীদ শিখিবার পর উহা ভুলিয়া গিয়াছে এবং সে মোটা-সোটা রহিয়াছে, তবে তাহাকে মারিয়া ফেলিব।' যিহাক ইব্ন মুযাহিম হইতে ধারাবাহিকভাবে আবদুল আযীয ইব্ন আবু দাউদ ও আবদুল্লাহ্ ইবৃন মুবারক বর্ণনা করিয়াছেন যে, যিহাক ইব্ন মুযাহিম বলেন- 'কোন ব্যক্তি কুরআন মজীদ শিখিবার পর ভুলিয়া গেলে বুঝিতে হইবে যে, সে পূর্বে কোন গুনাহ্ করিয়াছে। কারণ, আল্লাহ্ তা'আলা বলেন £ ১5251 ০০০৪ (8 ৮১৯০ ০৭ ₹43৮০15 অর্থাৎ “তোমাদের প্রতি যে মুসীবত আসে উহা তোমাদের হাতেরই উপার্জন বৈ নহে।' নিঃসন্দেহে কুরআন মজীদ ভুলিয়া যাওয়া একটি মহা মুসীবত। এই কারণেই ইসহাক ইবৃন রাহওয়াই প্রমুখ ব্যক্তিগণ বলিয়াছেন- “তিন দিনের কম সময়ের মধ্যে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করা যেরূপ মাকরূহ, চল্লিশ দিনের মধ্যে কুরআন মজীদ আদৌ তিলাওয়াত না করা সেইরূপ মাকরূহ ।' শীঘ্বই এতদসম্পর্কিত আলোচনা আসিতেছে। যানবাহনে কুরআন তিলাওয়াত হযরত .আবদুল্লাহ্ ইব্ন মুগাফ্ফাল (রা) হইতে ধারাবাহিকভাবে আবু আইয়াস, শু“বা, হাজ্জাজ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ হযরত আবদুল্লাহ্ ইব্ন মুগাফ্ফাল বলেন- মক্কা বিজয়ের দিনে আমি নবী করীম (সা)-কে স্বীয় উষ্ট্রের পৃষ্ঠে আরূঢ় অবস্থায় সূরা ফাতহ তিলাওয়াত করিতে শুনিয়াছি। ইমাম ইবৃন মাজাহ ছাড়া সিহাহ সিশ্তার সকল .সংকলকই . পর্ণ লা
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।