Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১২৩ জ্ঞানী। এইরূপ অমিল সনদের হাদীস যখন অন্য হাদীস দ্বারা সমর্থিত হয়, তখন এইরূপ ক্ষেত্রে উহা বিশেষত গৃহীত হইয়াই থাকে। উক্ত হাদীস নিম্নোক্ত হাদীস দ্বারা সমর্থিত হইয়াছে £ হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন জুরায়জ, হাজ্জাজ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- 'আমার সম্মুখে আমার উম্মতের নেক আমলসমূহ উপস্থাপন করা হইয়াছে। এমনকি কোন ব্যক্তি মসজিদ হইতে যে খড়-কুটাটি অথবা পশুর লাদটি বাহির করিয়া ফেলে, উহার নেকীটিও। আর আমার সম্মুখে আমার উম্মতের বদ আমলসমূহ উপস্থাপন করা হইয়াছে । কোন ব্যক্তি কুরআন মজীদের কোন আয়াত বা সূরার তিলাওয়াত শিখিবার পর উহা ভুলিয়া গেলে তাহার আমলনামায় যে বদী লেখা হয়, তদপেক্ষা বৃহত্তম কোন বদী আমি উহার মধ্যে দেখি নাই । হযরত সালমান ফারসী (রা) হইতে ইব্‌ন জুরায়জ বর্ণনা করিয়াছেন £ নবী করীম সো) বলিয়াছেন- “আমার উম্মতের লোকদিগকে কিয়ামতের দিনে যে সকল গুনাহের শাস্তি পূর্ণরূপে প্রদান করা হইবে, তাহাদের মধ্যে একটি বড় গুনাহ হইতেছে কোন ব্যক্তির কুরআন মজীদের কোন সূরার তিলাওয়াত শিখিবার পর উহা বিস্থৃত হইবার গুনাহ।' ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী, ইমাম আবু ইয়া'লা এবং ইমাম বায্যারও উপরোক্ত হাদীস হযরত আনাস ইব্‌ন. মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে মুত্তালিব ইবৃন আবদুল্লাহ্‌ ইব্ন হানতাব, ইব্‌ন জুরায়জ ও ইব্‌ন আবু দাউদের অভিন্ন উর্ধতন সনদাংশে এবং বিভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীস সম্বন্ধে ইমাম তিরমিযী মন্তব্য করিয়াছেন ঃ উক্ত হাদীস হযরত আনাস (রা) হইতে শুধু উপরোক্ত মাধ্যমেই বর্ণিত হইয়াছে; অন্য কোন মাধ্যমে উহা তাহার নিকট হইতে বর্ণিত হয় নাই। আমি উহা ইমাম বুখারীর নিকট উল্লেখ করিলে তিনিও উহা সম্বন্ধে অনুরূপ মন্তব্য করিয়াছেন ।' ওয়ালেবী বর্ণনা করিয়াছেন যে, আবদুল্লাহ্‌ ইবুন আবদুর রহমান দারেমী বলিয়াছেন- “উপরোক্ত রাবী) মুস্তালিব ইবৃন আবদুল্লাহ্‌ ইব্ন হানতার হযরত আনাস (রা) হইতে হাদীস শ্রবণ করেন নাই" আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি, হযরত আনাস (রো) হইতে ধারাবাহিকভাবে যুহরী, ইব্‌ন জুরায়জ, ইবৃন আবূ দাউদ ও মুহাম্মদ ইব্‌ন ইয়াধীদ আদমীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। মা নার নানি সানি রগ নানার জারির হারল এরা ররর ক .. 5 এ/৫৫০ 0০০৫৫ যে ব্যক্তি আমার উপদেশ হইতে মুখ ফিরাইয়া লইয়াছে, তাহার জন্য জীবিকা হইবে সংকুচিত । অতঃপর আমি কিয়ামতের দিনে তাহারে অন্ধ করিয়া অন্যদের সঙ্গে উঠাইব। সে বলিবে, হে প্রভু! কেন আমাকে অন্ধ করিয়া উঠাইলে? আমি তো দুনিয়াতে চক্ষুম্মান ছিলাম। আল্লাহ বলিবেন, তোমার নিকট আমার আয়াতসমূহ (নিদর্শনাবলী) আসিয়াছিল; কিন্তু তুমি : উহা ভুলিয়া রহিয়াছিলে । সেইরূপে আজ তোমাকে ভুলিয়া থাকা হইবে ।'

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।