Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১২২ তাফসীরে ইব্‌ন কাছীর আশংকা থাকে, স্থৃতি হইতে কুরআন মজীদের চলিয়া যাইবার তদপেক্ষা অধিকতর আশংকা থাকে ।' | উপরোক্ত হাদীসসমূহের মূল বক্তব্য হইতেছে- কুরআন মজীদ পুনঃপুনঃ তিলাওয়াত করিবার প্রতি উৎসাহ প্রদান। কারণ, কুরআন মজীদ ভুলিয়া যাওয়া কবীরা গুনাহ । আর পুনঃপুনঃ তিলাওয়াত করিবার মাধ্যমেই উহা বিস্তৃতি হইতে রক্ষা রুরা সম্ভবপর । আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে উক্ত কবীরা গুনাহ হইতে রক্ষা করুন। হযরত সা'দ ইব্‌ন উবাদাহ (রা) হইতে ধারাবাহিকভাবে জনৈক অজ্ঞাতনামা ব্যক্তি, ঈসা ইব্‌ন ফায়েদ, ইয়াধীদ ইবৃন আবু যিয়াদ, খালিদ, খালফ ইবৃন ওয়ালীদ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- মাত্র দশজন লোকের উপর নেতৃতৃকারী ব্যক্তিকেও কিয়ামতের দিন হাতকড়া পরানো অবস্থায় উপস্থিত করা হইবে । অধীন ব্যক্তিদের প্রতি আচরিত তাহার ন্যায়বিচার ছাড়া কোন কিছুই তাহাকে উক্ত অবস্থা হইতে মুক্তি দিতে পারিবে না।' অতঃপর নবী করীম (সা) কুরআন মজীদ শিখিবার পর যে ব্যক্তি উহা ভুলিয়া গিয়াছে, তাহাকে তাহার শাস্তি সম্বন্ধে সতর্ক করিয়াছেন (যাহা এখানে বর্ণিত হয় নাই।) উক্ত হাদীসটি যেরূপ তদ্রুপ উহা ইয়াধীদ হইতে জারীর ইব্ন আবদুল হামীদ এবং মুহাম্মদ ইব্‌ন ফুযায়লও . রিওয়ায়েত করিয়াছেন। ইমাম আবু দাউদ উহা কুরআন মজীদের তিলাওয়াত ভুলাইয়া দেওয়ার ঘটনার সহিত “হযরত সা'দ ইব্‌ন উবাদাহ (রা)' হইতে ধারাবাহিকভাবে ঈসা ইব্‌ন ফায়েদ, ইয়ামীদ, ইব্‌ন আবু যিয়াদ, ইব্ন ইদরীস ও মুহাম্মদ ইবৃন আ'লার সনদে বর্ণনা করিয়াছেন। উক্ত সনদে হযরত সা'দ ইব্‌ৃন উবাদাহ (রা) এবং ঈসা ইবৃন ফায়েদ এই রাবীদ্ধয়ের মধ্যে অজ্ঞাতনামা কোন রাবীর থাকিবার কথা উল্লেখিত হয় নাই । তেমনি উহা ইয়াধীদ ইবৃন আবু সাঈদও বর্ণনা করিয়াছেন । তাহার বর্ণনায় সনদের ব্যাপারে সন্দেহের উল্লেখ রহিয়াছে । উক্ত হাদীস আবার যায়দ ইবৃন ঈসা ইব্‌ন ফায়েদ হইতে ধারাবাহিকভাবে তাহার শিষ্যগণ ও ওয়াকী' কর্তৃক বর্ণিত হইয়াছে উহাতে রাবী সাহাবীর নাম উল্লেখিত হয় নাই। ৃ উক্ত সনদে উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবেই বর্ণিত হইয়াছে । ইমাম আহমদ উহা “মুসনাদে উবাদাহ ইবৃন সামিত (রা)' নামক হাদীস সংকলনেও বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন 8 হযরত উবাদাহ ইব্ন সামিত (রা) হইতে ধারাবাহিকভাবে ঈসা ইব্‌ন ফায়েদ, ইয়াধীদ ইব্‌ন আবু যিয়াদ, আবদুল আযীয ইব্‌ন মুসলিম ও আবদুস সামাদ আমার নিকট বর্ণণা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন_ 'কোন ব্যক্তি মাত্র দশ জন লোকের উপর নেতৃতু করিয়া থাকিলেও (কিয়ামতের দিন) তাহাকে হাতকড়া পরানো অবস্থায় উপস্থিত করা হইবে। হইতে মুক্তি দিতে পারিবে না। আর যে ব্যক্তি কুরআন মজীদের তিলাওয়াত শিখিবার পর উহা ভুলিয়া গিয়াছে, কিয়ামতের দিন সে কর্তিত হস্ত হইয়া আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত হইবে ।' উক্ত হাদীসটি ইয়াধীদ ইব্‌ন আবৃ যিয়াদ হইতে আবূ উআইনাহও বর্ণনা করিয়াছেন। দেখা যাইতেছে, উহার সনদের বিষয়ে রাবীদের মধ্যে মিল নাই। তবে সতকীকিরণ (৯১) সম্পকী় হাদীসের ক্ষেত্রে সনদ সম্বন্ধীয় এইরূপ অমিল আপত্তিকর নহে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।