Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন মি ১২১ হইতে ধারাবাহিকভাবে আবূ দাউদ তায়ালেসী ও মাহমুদ ইবৃন গায়লানের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। তিনি উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস নামে অভিহিত করিয়াছেন । ইমাম নাসায়ী উহা শু“বা হইতে উপরোক্ত অভিন্ন উ্্বতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । আবার তিনি উহা উপরোক্ত রাবী মানসুর হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং “মানসুর হইতে উসমান ইব্‌ন জারীরের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী মানসুর হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং মানসুর হইতে ধারাবাহিকভাবে জারীর, উসমান, যুহায়র ইব্‌ন হারব এবং ইসহাক ইবৃন ইবরাহীমের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । উপরোক্ত তথ্যে দেখা যাইতেছে যে, উল্লেখিত ইমামগণ সকলেই উপরোক্ত রাবী মানসূরের মাধ্যমে উপরোক্ত হাদীসটি স্বয়ং নবী করীম (সা)-এর বাণী (8৬৪১, তি সিসি কার করিয়াছেন। অবশ্য ইমাম নাসাঈ উহা হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু ওয়ায়েল, মানসূর, হাম্মাদ ইবৃন যায়দ ও কুতায়বার সনদে হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা)-এর নিজস্ব উক্তি (_3৪০ ০.১) হিসাবেও বর্ণনা করিয়াছেন । তবে উহা হযরত আবদুল্লাহ্‌ রো)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করা সমর্থিত নহে। হযরত আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে শাকীক, আবদাহ ও ইব্ন জুরায়জ প্রমুখ রাবী হইতেও উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা হইয়াছে। ইমাম মুসলিম উহা ইবৃন জুরায়জ হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম নাসাঈ উহা “আল ইয়াওমু ওয়াল্লাইলাহ্‌* পুস্তকে উপরোক্ত রাবী ইবাদাহ ইব্‌ন আবূ লুবাবাহ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং আবাদাহ হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন জাহাদাহ প্রমুখ রাবীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন । হযরত আবু মূসা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু বুরদাহ, ইয়াধীদ, আবু উসামা, মুহাম্মদ ইবন আ'লা ও ইমাম নাসাঈ রে) বর্ণনা করিয়াছেন $ নবী করীম (সা) বলিলেন- 'কুরআন মজীদ পুনঃপুনঃ তিলাওয়াত করিয়া উহা বিস্থৃতি হইতে রক্ষা কর। কারণ, যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে তাহার কসম! দড়ি দিয়া বাধা উটকে ছাড়িয়া দিলে উহার পক্ষে ভাগিয়া যাইবার যতটুকু আশংকা থাকে, মানুষের স্মৃতি হইতে কুরআন মজীর্দের চলিয়া যাইবার তদপেক্ষা আধকতর আশংকা থাকে ।' ইমাম মুসলিম (রে) উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবু উসামা হাম্মাদ ইবৃন উসামা [হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং আবু উসামাহ হইতে ধারাবাহিকভাবে আবূ কুরায়ব মুহাম্মদ ইব্ন আলা ও আবদুল্লাহ্‌ ইবন বুরদ আশআরীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। হযরত উকবা ইবৃন আমের (রা) হইতে ধারাবাহিকভাবে আলী মূসা ইব্‌ন আলী, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক, আলী ইবৃন ইসহাক ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- তোমরা আল্লাহ্র কিতাবকে শিখ, উহা পুনঃপুনঃ তিলাওয়াত করিয়া বিস্মৃতি হইতে রক্ষা কর এবং উহা সুরের সহিত তিলাওয়াত কর। যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার কসম! জলাশয়ে দড়ি দিয়া বাধা গৃহপালিত পশুর ভাগিয়া যাইবার যতটুকু কাছীর (১ম খণ্ড)__১৬

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।