0০011191115 ১২০ তাফসীরে ইব্ন কাছীর কারণ, নবী করীম (সা) নিজে একজন উন্মী বা নিরক্ষর মানব ছিলেন। তাই তিনি কুরআন মজীদ মুখস্থ তিলাওয়াত করিতেন । বস্তুত আলোচ্য হাদীস দ্বারা শুধু ইহাই প্রমাণিত হয় যে, সংশ্লিষ্ট সাহাবী স্বীয় স্ত্রীকে কুরআন মজীদের তিলাওয়াত শিক্ষা দিতে পারিবেন কিনা, তাহা জানিবার জন্যেই নবী করীম (সা) তাহার নিকট জানিতে চাহিয়াছিলেন যে, তিনি কুরআন মজীদ মুখস্থ তিলাওয়াত করিতে পারেন কিনা । ইহাতে মুখস্থ তিলাওয়াতের শ্রেষ্ঠতৃ বা অশ্রেষ্ঠতৃ- কোনটিই প্রমাণিত হয় না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী । বারংবার তিলাওয়াতের মাধ্যমে কুরআন অবিস্যৃত রাখা হযরত ইবৃন উমর রো) হইতে ধারাবাহিকভাবে নাফে'.মালিক, আবদুল্লাহ্ ইবন ইউসুফ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- “কুরআন মজীদের ধারক রশি দ্বারা বাধা উটের মালিকের মতো । উটের মালিক উহাকে বীধিয়া রাখিলে উহা তাহার নাগালে থাকিয়া যায়। পক্ষান্তরে সে ছাড়িয়া দিলে উহা তাহার নিকট হইতে ভাগিয়া যায়।' ইমাম মুসলিম এবং ইমাম নাসায়ীও উক্ত হাদীস উপরোক্ত রাবী মালিক হইতে উপরোক্ত অভিন্ন উধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । হযরত ইবৃন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, আইউব, মামার, আবদুর রায্যাক ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ | নবী করীম (সা) বলিয়াছেন- “কুরআন মজীদের ধারক হইতেছে উটের মালিকের ন্যায়। উটের মালিক উহা বীধিয়া রাখিলে উহা তাহার নাগাল ও অধিকারে থাকিয়া যায় । পক্ষান্তরে সে উহা ছাড়িয়া দিলে উহা তাহার নাগাল ও অধিকারের বাহিরে চলিয়া যায়। ঠিস সেইরূপ কুরআন মজীদের ধারক রাত্রিদিন তিলাওয়াত করিয়া উহা ধরিয়া রাখিলে উহা তাহার নিকট থাকিয়া যায়। পক্ষান্তরে সে উহা এ রূপে ধরিয়া না রাখিলে উহা তাহার নিকট হইতে চলিয়া যায়।' মুহাদ্দিস ইব্ন জাওযী “জামেউল মাসানীদ"' নামক হাদীস সংকলনে মন্তব্য করিয়াছেন যে, উক্ত হাদীস ইমাম বুখারী এবং ইমাম মুসলিমও বর্ণনা করিয়াছেন। কিন্তু শুধু ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী আবদুর রায্যাক হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । হযরত আবদুল্লাহ্ (ইবন মাসউদ) হইতে ধারাবাহিকভাবে আবু ওয়ায়েল, মানসুর, শু“বা, মুহাম্মদ ইবৃন আরআরা ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- কোন ব্যক্তির পক্ষে ইহা বলা বড়ই বেমানান যে, “আমি কুরআন মজীদের অমুক অমুক আয়াত ভুলিয়া গিয়াছি*; বরং সে তো উহা স্বেচ্ছায় নিজকে ভুলাইয়া দিয়াছে । (অতএব উহা বলাই তাহার পক্ষে সমীচীন যে, আমি উহাকে ভুলাইয়া দিয়াছি।) আর তোমরা কুরআন মজীদ বারংবার তিলাওয়াত করিয়া উহা স্বৃতিতে ধরিয়া রাখিও। কারণ, গৃহপালিত পশুর পক্ষে ভাগিয়া যাইবার যতটুকু আশংকা থাকে, উহার পক্ষে মানুষের স্থৃতি হইতে ভাগিয়া যাইবার . তদপেক্ষা অধিকতর আশংকা থাকে ।* বিশর ইব্ন মুহাম্মদ সাখতিয়ানী উপরোক্ত হাদীসটি পূর্বোক্ত রাবী শু'বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং শু'বা হইতে ইব্ন মুবারকের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উহা শু“বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনাদাংশে এবং, শু“বা
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।