Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001119115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১১৯ পড়ে, সে উহা নবী করীম (সা)-এর হাদীস হিসাবেই বর্ণনা করিয়াছিল। লোকটি যাহা বর্ণনা করিয়াছিল, তাহা এই ঃ “আল্লাহ্র কোন বান্দা কুরআন মজীদ তিলাওয়াত করিবারকালে কোন ভুল করিলে উহা যেরূপে নাধিল হইয়াছে, ফেরেশতা তাহার তিলাওয়াতকে সেইরূপেই (তাহার _ আমলনামায়) লিপিবদ্ধ করেন ।' ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ কথিত আছে, কুরআন মজীদ তিলাওয়াত করিবারকালে কোন অনারব লোক বা অন্য কেহ অনিচ্ছাকৃতভাবে ভুল করিলে উহা যেরূপে নাযিল হইয়াছে, ফেরেশতা তাহার তিলাওয়াতকে সেইরূপেই তোহার আমলনামায়) লিপিবদ্ধ করেন। কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা কিংবা মুখস্থ তিলাওয়াত করার কোন্টি শ্রেয়তর, সে সম্বন্ধে একদল বিজ্ঞ ব্যক্তি বলেন ঃ শ্রেয়তর হইবার ভিত্তি হইতেছে আল্লাহ্‌র ভয়, ভালবাসা ও আন্তরিক বিনয় । কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা এবং মুখস্থ তিলাওয়াত করা- ইহাদের মধ্যে যে তিলাওয়াতে আল্লাহ্‌র ভয় ও ভালবাসা এবং আন্তরিক বিনয় অধিকতর পরিমাণে অর্জিত হইবে, সেই তিলাওয়াতই শ্রেয়তর হইবে। উভয়বিধ তিলাওয়াতে সমপরিমাণের আল্লাহ্‌ ভীতি, আল্লাহ্‌ প্রেম ও আন্তরিক বিনয় অর্জিত হইলে কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করাই শ্রেয়তর হইবে । কারণ, উহাতে ভুলের আশাংকা কম থাকে । উল্লেখযোগ্য যে, কুরআন মজীদের উভয়বিধ তিলাওয়াত সকল তিলাওয়াতকারীর উপরই সমান . প্রভাব বিস্তার করে না। ব্যক্তির বিভিন্নতায় উহাদের প্রভাব বিস্তারেও বিভিন্নতা পরিলক্ষিত হইয়া থাকে। শায়খ আবূ যাকারিয়া নববী “তিবয়ান' গ্রন্থে মন্তব্য করিয়াছেন- 'পূর্বসূরী আহলে ইলমের এতদসম্পক্বীয় কথা ও কার্য এবং তাহাদের মতভেদ উপরোক্ত ব্যাখ্যার উপর নির্ভরশীল । উপরোন্ড ব্যাখ্যার আলোকেই এ সম্পর্কে তাহাদের পারস্পরিক মতভেদের স্বরূপ ও রহস্য উদঘাটন করিতে হইবে। বর্তমান পরিচ্ছেদের প্রথম দিকে আমরা দেখিয়াছি যে, ইমাম বুখারী হযরত সাহল ইব্‌ন সা'দ হইতে একটি হাদীস বর্ণনা করিয়াছেন। উহা দ্বারা তিনি যদি প্রমাণ করিতে চাহিয়া থাকেন যে, কুরআন মজীদ মুখস্থ তিলাওয়াত করা উহা দেখিয়া তিলাওয়াত করা অপেক্ষা শ্রেয়তর, তবে তিনি ভুল করিয়াছেন।১ কারণ, হযরত সাহল ইব্‌ন সা"দ কর্তৃক বর্ণিত হাদীসের ঘটনাটি নির্দিষ্ট এক ব্যক্তির ঘটনা। এইরূপ হওয়া বিচিত্র নহে যে, সংশ্লিষ্ট সাহাবী লেখাপড়া জানিতেন না এবং নবী করীম (সা)-এর নিকট উহা বিদিত ছিল । তাই উক্ত সাহাবী কুরআন _ মজীদ মুখস্থ তিলাওয়াত করিতে পারেন কিনা নবী করীম (সা) তাহ্বা তাহার নিকট জিজ্ঞাসা করিয়াছিলেন । অতএব, উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় না যে, কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করিতে সমর্থ ও অসমর্থ- উভয় শ্রেণীর লোকের জন্যেই উহা মুখস্থ তিলাওয়াত করা শ্রেয়তর । এইরূপ ঘটনা দ্বারা উহা প্রমাণিত হইলে স্বয়ং নবী করীম (সা)-এর কুরআন মজীদ তিলাওয়াত করিবার ঘটনা বর্ণনা করাই ইমাম বুখারীর জন্যে অধিকর সমীচীন ছিল। ১. ইমাম বুখারী সম্বন্ধে ইমাম ইবুন কাহীরের উপরোক্ত ধারণা প্রকাশ করা এবং উহার উত্তর দিতে চেষ্টা করা ভুল। কারণ, ইমাম বুখারী সেইরূপ দাবী করেন নাই। আলোঢ্য হাদীস দ্বারা কুরআন মজীদ মুখস্থ করতে উহা হিফাজত করিবার প্রয়োজনীয়তা প্রমাণিত হয় । কুরআন মজীদ দেখিয়া পড়া অপেক্ষা উহা মুখস্ত পড়া অধিকতর শ্রেয় অথবা অশ্রেয়, উহা দ্বারা উহার কোনটিই প্রমাণিত হয় না। ইমাম বুখারীও আলোচ্য হাদীস দ্বারা উহার কোনটি প্রমাণ করিতে চাহেন নাই । কুরআন মজীদ মুখস্থ করিব মাধ্যমে উহা হিফাজত করিবার প্রয়োজনীয়তা প্রমাণ করিবার জন্যেই তিনি উহা এই স্থৃলে বর্ণনা করিয়াছেন।

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।