0০011191115 ১১৮ তাফসীরে ইবৃন কাছীর হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইউসুফ ইবৃন মাহিক, আলী ইব্ন যায়দ ও হাম্মাদ ইব্ন সালমা বর্ণনা করিয়াছেন $ হযরত উমর (রা) বাহির হইতে আসিয়া গৃহে প্রবেশ করিবার পর কুরআন মজীদ খুলিয়া লইয়া তিলাওয়াত করিতেন । আরও বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইব্ন মাসউদ (রা)-এর নিকট তাহার সহচরগণ একত্রিত হইলে তিনি কুরআন মজীদ খুলিয়া তাহাদিগকে উহার তিলাওয়াত অথবা তাফসীর শুনাইতেন। উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । হযরত ইব্ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে ছাওয়ের ইবন আবূ ফাখতা, হাজ্জাজ ইবৃন আরতাত ও হাম্মাদ ইবৃন সালমা বর্ণনা করিয়াছেন £ হযরত ইব্ন উমর (রা) বলেন_ তোমাদের কেহ যখন বাজার হইতে গৃহে প্রত্যাবর্তন করে, তখন সে যেন (সর্বপ্র্নম) কুরআন মজীদ খুলিয়া উহা তিলাওয়াত করে। . খায়ছাম হইতে আ'মাশ বর্ণনা করিয়াছেন £ খায়ছাম বলেন- একদা আমি হযরত ইব্ন উমর (রা)-এর নিকট গমন করিলাম । তিনি তখন কুরআন মজীদ খুলিয়া উহা তিলাওয়াত করিতেছিলেন। তিনি বলিলেন- এই হইতেছে আমার আজিকার রাত্রিতে তিলাওয়াত করিবার অংশ। সাহাবায়ে কিরামের উপরোক্ত কার্যাবলী ও বাক্যাবলী দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা শ্রেয়তর।১ উহার একটি ফায়দা এই যে, এইরূপ তিলাওয়াত করিলে লিখিত কুরআন মজীদ বেকার, পরিত্যক্ত ও বিনষ্ট হইয়া যাইবে না। উহার আরও উপকার এই যে, কুরআন মজীদের হাফিজ উহা মুখস্থ তিলাওয়াত করিতে গিয়া উহার কোন শব্দ বা আয়াত ভ্রান্তরূপে তিলাওয়াত করিতে পারে অথবা এক আয়াতের স্থলে অন্য আয়াত তিলাওয়াত করিতে পারে। এমতাবস্থায় উহা দেখিয়া তিলাওয়াত করা মুখস্থ তিলাওয়াত করা অপেক্ষা অধিকতর নিরাপদ ও ভ্রান্তির আশংকা হইতে অধিকতর মুক্ত। কুরআন মজীদের তিলাওয়াত তা'লীম দিবারকালে অবশ্য মুআল্লিমের মৌখিক তিলাওয়াতের সাহায্য লওয়া মুতাআন্লিম বা শিক্ষানবীসের কর্তব্য । কারণ, মুআন্নিমের মুখ হইতে নিঃসৃত উচ্চারণের. সাহায্য গ্রহণ ছাড়া শুধু লিখিত কুরআন মজীদ দেখিয়া উহার তিলাওয়াত শিখিতে গিয়া শিক্ষানবীস অনেক ক্ষেত্রেই ভুল উচ্চারণ শিখিয়া ফেলে । কারণ, লিখিত কুরআন মজীদে শুধু বর্ণ ও শব্দ লিখিত থাকে; উহার উচ্চারণ লিখিত্ থাকে না; থাকা সম্ভবপরও নহে। উহার উচ্চারণ উস্তাদের মুখ হইতেই শিখিতে হয়। অবশ্য উত্তাদ পাওয়া না . গেলে অক্ষমতা বা ওজরের কারণে ভোষা জ্ঞান ও উহার উচ্চারণ জ্ঞানের সাহায্যে) উহার তিলাওয়াত শিক্ষানবীসের নিজেকেই শিখিয়া লইতে হয়। এইরূপ অবস্থায় কোনরূপ ভুল হইয়া গেলে আন্নাহ্ তাশঅলার নিকট উহা ক্ষমার যোগ্য হইবে । কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করিলেও ভুল হইতে পারে। অনিচ্ছাকৃত ভুল আল্লাহ্ তা'আলার দরবারে ক্ষমার্হ। ইমাম আওযাঈ হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্ন শুআয়ব, হিশাম ইব্ন. ইসমাঈল দামেশকী ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ৪ ইমাম আওযাঈ বলেন- একদা সফরে একটি লোক আমাদের সঙ্গী হইয়াছিল। লোকটি একটি হাদীস বর্ণনা করিয়াছিল । আমার মনে ১. উহা দ্বারা আরও প্রমাণিত হয় যে, সাহাবায়ে কিরামের নিকট বিপুলসংখ্যক কুরআন মজীদ লিখিত আকারে রক্ষিত ছিল। উক্ত তথ্যটি অনেক লোকের নিকট অবিদিত থাকিলেও উহা এঁতিহাসিকভাবে প্রমাণিত ।
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।