00111091115 অধ্যায় ঃ ফাষায়েলুল কুরআন ১১৭ উক্ত সাহাবীর স্মৃতিতে রক্ষিত কুরআন মজীদের অংশ বিশেষকে মর্যাদা দিয়া নবী করীম (সা) উক্ত মহিলাটিকে তাহার সহিত বিবাহ দিয়াছিলেন। তবে নবী করীম (সা)-এর বাণীর শেষোক্ত তাৎপর্য বর্ণনা করাই অধিকতর সঙ্গত । কারণ, মুসলিম শরীফে বর্ণিত রিওয়ায়েতে উন্লেখিত হইয়াছে ঃ নবী করীম (সা) তাহাকে বলিলেন- “তুমি তাহাকে কুরআন মজীদ শিক্ষা দাও।' উক্ত বিষয়টিকে (কুরআন মজীদের তালীমকে) প্রমাণিত করিবার উদ্দেশ্যেই ইমাম বুখারী এইস্থলে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। মতভেদের অন্যান্য বিষয় বিবাহ ও ইজারা সম্পর্কিত অধ্যায়ে বর্ণিত হইয়াছে। | কুরআন মজীদের মুখস্থ তিলাওয়াত এইস্থলেও ইমাম বুখারী হযরত সাহল (রা) কর্তৃক বর্ণিত উল্লেখিত হাদীসটি বর্ণনা করিয়াছেন। উহাতে বর্ণিত হইয়াছে £ নবী করীম (সা) সাহাবীকে বলিলেন- তোমার নিকট কুরআন মজীদের কতটুকু অংশ রক্ষিত আছে? সাহাবী বলিলেন- আমার নিকট অমুক অমুক সুরা রক্ষিত রহিয়াছে। এই বলিয়া তিনি কয়েকটি সুরার নাম উল্লেখ করিলেন। নবী করীম (সা) বলিলেন- তুমি কি সেগুলিকে মুখস্থ তিলাওয়াত করিতে পারো? সাহাবী বলিলেন- হ্যা; আমি সেইগুলি মুখস্থ তিলাওয়াত করিতে পারি। নবী করীম (সা) বলিলেন- যাও, তোমার নিকট কুরআন মজীদের যে অংশটুকু রক্ষিত রহিয়াছে, তাহার পরিবর্তে তোমাকে তাহার (মহিলাটির) মালিক বানাইয়া দিলাম (অর্থাৎ তাহাকে তোমার সহিত বিবাহ দিলাম)। ইমাম বুখারী (র) “ফাযায়িলুল কুরআন" অধ্যায়ে “কুরআন মজীদের মুখস্থ তিলাওয়াত” এই শিরোনামায় একটি পরিচ্ছেদ রচনা করিয়াছেন। তিনি উহা দ্বারা এই ইঙ্গিত প্রদান করিতে চাহিয়াছেন যে, কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা অপেক্ষা উহা মুখস্থ তিলাওয়াত করা শ্রেরতর। তবে বিপুলসংখ্যক ফকীহ বলেন- কুরআন মজীদ মুখস্থ তিলাওয়াত করা অপেক্ষা উহা দেখিয়া তিলাওয়াত করা শ্রেয়তর ৷ কারন, উহা দ্বারা একদিকে কুরআন মজীদ তিলাওয়াত করিবার সওয়াব এবং অন্যদিকে কুরআন মজীদ দেখিবার সওয়াব পাওয়া যায়। উন্রেখ্য যে, কুরআন মজীদের প্রতি দৃষ্টিপাত করাও সওয়াবের কাজ। পূর্বসুরী একাধিক বিজ্ঞ ব্যক্তি উহা বলিয়াছেন। তাহারা কোন ব্যক্তির সারাদিনেও কুরআন মজীদ না দেখাকে মাকরূহ ও অপছন্দনীয় কাজ বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন । কুরআন মজীদ মুখস্থ তিলাওয়াত করা অপেক্ষা উহা দেখিয়া তিলাওয়াত করা যে শ্রেয়তর, উক্ত অভিমতের পোষকগণ নিঙ্গোক্ত হাদীস দ্বারা তাহা প্রমাণ করেন £ ** মুসলিম, মুআবিয়া ইব্ন ইয়াহিয়া, বাকিয়াহ ইবৃন ওয়ালীদ, নাঈম ইবৃন হাম্মাদ ও ইমাম আবু উবায়দ স্বীয় “ফাযায়েলুল কুরআন" গ্রন্থে বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- “ফরয নামায যেরূপ নফল নামায অপেক্ষা শ্রেয়, কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা উহা মুখস্থ তিলাওয়াত করা অপেক্ষা সেইরূপ শ্রেয় ।' উক্ত হাদীসের সনদ দুর্বল । কারণ, উহার অন্যতম রাবী মুআবিয়া ইব্ন ইয়াহিয়া মুআবিয়া, সদকীই হউক আর স্থআবিয়াহ আতরাবিরীহ হউক, একজন দুর্বল রাবী । হইতে ধারানারিভারে পাটির ওখান রুরিরাম হী পা করিযারের হযরত ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন- “তোমরা সর্বদা কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করিও ।'
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।