0০017161715 ১১৬ তাফসীরে ইব্ন কাছীর পক্ষান্তরে মু'মিনদের সম্বন্ধে আল্লাহ্ তা'আলা বলেন £ ১০ ১০1 0৮8১ তা ৩০৩ 4111 ৬11 [০১০৮ ৬৩০৯ ৩৯৩ :১৯/০]। আর যে ব্যক্তি আল্লাহ্র দিকে আহ্বান জানায় এবং নেক কাজ করে আর বলে, নিশ্চয় আমি সত্যের কাছে আত্মসমর্পণকারীদের অন্তর্ভূক্ত, কথায় তাহার অপেক্ষা শ্রেষ্ঠতর কে হইতে পারে? আলোচ্য হাদীসটি কুরআন মজীদের উক্ত আয়াতের প্রতিধ্বনি বটে। উহার একজন ইমাম ও শায়েখ ছিলেন। তিনি উক্ত আয়াত ও হাদীসে বর্ণনা মাকাম ও মর্যাদা লাভ করিবার উদ্দেশ্যে কুরআন মজীদের শিক্ষা গ্রহণ ও উহার শিক্ষা প্রদানে আত্মনিবেদিত হন। তিনি হযরত উসমান (রা)-এর খিলাফতের যুগ হইতে হাজ্জাজের শাসনকাল পর্যন্ত সুদীর্ঘ সত্তর বৎসর ধরিয়া মানুষকে কুরআন মজীদের তা'লীম ও শিক্ষা প্রদান করেন। আল্লাহ্ তাআলা তাহাকে তাহার ঈন্সিত মাকাম ও মর্যাদা প্রদান করুন । আমীন! হযরত সাহল ইবন সা'দ (রো) হইতে ধারাবাহিকভাবে হাগ্াদ ইবৃম আব হাবিম, আমর ইবৃন আওন ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা)-এর নিকট জনৈকা মহিলা আসিয়া বলিল- আমি আল্লাহ্ ও রাসূলের জন্য নিজেকে সমর্পণ করিলাম । নবী করীম ' (সা) বলিলেন- “নারীতে আমার কোন প্রয়োজন নাই।' ইহাতে জনৈক সাহাবী বলিলেন- “হে আল্লাহ্র রাসূল! তাহাকে আমার সহিত বিবাহ দিন।' নবী করীম (সা) বলিলেন- “তাহাকে একখানা কাপড় দাও ।” সাহাবী বলিলেন- “কাপড় দিবার সামর্থ্য আমার নাই।' নবী করীম (সো) বলিলেন- "তাহাকে একটি লোহার আংটি দিতে পারিলেও দাও ।' সে উহাতেও অসমর্থ জানাইল। নবী করীম (সা) বলিলেন- “তুমি কুরআন মজীদের কতটুকু জানো?” সাহাবী বলিলেন- 'আমি উহার অমুক অমুক অংশ জানি ।' নবী করীম (সা) বলিলেন- “তোমার নিকট কুরআন মজীদের যে অংশটুকু রহিয়াছে, উহা শিক্ষাদানের বিনিময়ে তাহাকে তোমার সহিত বিবাহ দিলাম ।" উপরোক্ত হাদীস একাধিক সহীহ সনদে বর্ণিত হইয়াছে। এইস্থলে ইমাম বুখারী (র) উহা বর্ণনা করিয়া প্রমাণ করিতে চাহেন যে, 'উন্লেখিত সাহাবী কুরআন মজীদের যতটুকু আয়ত্ত করিয়াছিলেন, তাহা সেই মহিলাকে শিক্ষা দিতে নবী করীম (সা) তাহাকে আদেশ দিয়াছিলেন। আর কুরআন মজীদের এই তা'লীমকেই তিনি উক্ত মহিলার দেন-মহর হিসাবে ধার্য করিয়াছিলেন, | অবশ্য কুরআন মজীদের তা'লীম দেওয়া বিবাহের দেন-মহর হইতে পারে কিনা; কুরআন মজীদের তা'লীমের পরিবর্তে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয কিনা; এই ব্যবস্থা শুধু উপরোক্ত সাহাবীর জন্যে বিশেষভাবে নির্দিষ্ট ছিল কিনা; তাহা লইয়া ফকীহগণের মধ্যে মতভেদ . রহিয়াছে । “তোমার নিকট কুরআন মজীদের যে বিশেষ. অংশটুকু রহিয়াছে, উহার পরিবর্তে . আমি তাহাকে তোমার সহিত বিবাহ দিলাম'- নবী করীম (সা)-এর এই উক্তির তাৎপর্য কি এই হইবে ঘে, “তোমার নিকট কুরআন মজীদের যে অংশ রহিয়াছে, তজ্জন্য তোমাকে মর্যাদা দিতেছি এবং বিনা মহরেই মহিলাটিকে তোমার সহিত বিনাহ দিতেছি? অথবা উহার তাৎপর্য কি এই হইবে যে, “তোমার নিকট কুরআন মজীদের যে অংশ রহিয়াছে, উহার তা'লীমের বিনিময়ে তাহাকে তোমার সহিত বিবাহ দিলাম?' এই ব্যাপারেই ফকীহগণের মধ্যে মতভেদ দেখা দিয়াছে। ইমাম আহমদ বলেন- নবী করীম (সা)-এর উপরোক্ত বাণীর তাৎপর্য এই যে,
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।