0০011191115 ১১৪ তাফসীরে ইবুন কাছীর . চতুর্থ শ্রেণীর লোক হইতেছে সেই বান্দা যাহাকে আল্লাহ্ তা'আলা না মাল দান করিয়াছেন ' আর না ইলম দান করিয়াছেন । তাই সে বলে, আহা! আমি যদি মালের মালিক হইতাম, তবে ইহারা দুইজন সমান গুনাহ ক্কন্ধে বহন করিবে । হযরত আবু কাবশা আনসারী (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম ইব্ন আবুল জা'দ, আ'মাশ, ওয়াকী' ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- "এই উম্মাতের লোক চারি শ্রেণীতে বিভক্ত । প্রথম প্রকারের লোক হইতেছে সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্ তা'আলা মাল ও ইলম উভয়ই দান করিয়াছেন । আর সে ব্যক্তি স্বীয় ইলমের সাহায্যে মালের ব্যাপারে করণীয় কাজ সম্পাদন করিয়া থাকে অর্থাৎ আল্লাহ্র প্রাপ্য আদায়ের ক্ষেত্রে খরচ করে। দ্বিতীয় প্রকারের লোক হইতেছে সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্ তা'আলা ইলম দান করিয়াছেন; কিন্তু মাল দান করেন নাই । তাই সে বলে, আহা! যদি আমি এই লোকটির ন্যায় মালের মালিক হইতাম, তবে উহার ব্যাপারে তাহার ন্যায় কাজ করিতাম। তাহারা দুইজনে সমান পুরস্কার লাভ করিবে । তৃতীয় প্রকারের লোক হইতেছে সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্ তা'আলা মাল দিয়াছেন; কিন্তু ইলম দেন নাই। সে উহা যথেচ্ছভাবে ব্যয় করে এবং সে আল্লাহ্র প্রাপ্য ক্ষেত্র ভিন্ন অন্য ক্ষেত্রে ব্যয় করে। চতুর্থ প্রকারের লোক হইতেছে সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্ তা'আলা না মাল দিয়াছেন, আর না ইলম দিয়াছেন। সে বলে, আহা! আমি যদি এই লোকটির ন্যায় মালের মালিক হইতাম, তবে উহার ব্যাপারে তাহার ন্যায় কাজ করিতাম। ইহারা দুইজনে সমান গুনাহ ক্কন্ধে বহন করিবে।' উক্ত হাদীসের সনদ সহীহ। সকল প্রশংসা আল্লাহ্র প্রাপ্য । কুরআনের শিক্ষা লাভ ও শিক্ষা দান হযরত উসমান (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আবূ আবদুর রহমান, সা'দ ইব্ন উবায়দা, আলকামা ইব্ন মারসাদ, শু'বা, হাজ্জাজ ইবৃন মিনহাল ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- “সেই ব্যক্তিই তোমাদের মধ্যে উত্তম যে ব্যক্তি কুরআন মজীদের শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান করে ।" উক্ত হাদীসের মর্ম অনুযায়ী উত্তম মর্যাদা লাভ করিবার উদ্দেশ্যে রাবী আবৃ আবদুর রহমান হযরত উসমান (রা)-এর খিলাফতকাল দিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন- “এই হাদীসই আমাকে এই স্থানে উপবিষ্ট করিয়াছে ।' ইমাম মুসলিম ভিন্ন সিহাহ সিত্তার অন্যান্য সংকলক উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী শু“বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে-এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । রাবী আবু আবদুর রহমানের অন্য নাম হইতেছে আবদুল্লাহ্ ইবৃন হাবীব সালমী । হযরত উসমান (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আবূ আবদুর রহমান সালমী, আলকামা ইবৃন মারসাদ, সুফিয়ান, আবূ নাঈম ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, নবী করীম সো) বলিয়াছেন- 'তোমাদের মধ্যে উত্তম হইতেছে সেই ব্যক্তি যে কুরআন মজীদের শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান করে।' ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ এবং ইমাম ইব্ন মাজাহও উপরোক্ত রাবী হযরত সুফিয়ান ছাওরী হইতে উপরোক্ত অভিন্ন উত্রতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। লক্ষ্যণীয় যে, পূর্ববর্তী হাদীসের সনদে
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।