Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১১৩ অত্যন্ত মূল্যবান ও গুরুতৃপূর্ণ, তাই হাদীসে বিশেষত উহা প্রতি ঈর্ষা করিবার অনুমতি ও বৈধতা বর্ণিত হইয়াছে। উপরোক্ত হাদীস অন্যরূপ সনদেও বর্ণিত হইয়াছে । ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ্‌ বলেন- আমি আমার পিতার কিতাবে তাহার নিজ হস্তে লিখিত এই কথাগুলি পাইয়াছি £ “আমার নিকট আবূ তাওবা রবী" ইব্‌ন নাফে' লিখিয়াছেন- হযরত ইয়াধীদ ইবৃন আখনাস (রা) হইতে ধারাবাহিকভাবে কাছীর ইবৃন মুররা, সালীম ইব্‌ন মুসা, যায়দ ইব্‌ন ওয়াকিদ ও হায়ছাম ইব্‌ন হামীদ আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- দুইটি বিষয় ভিন্ন অন্য কোন বিষয়ে তোমাদের মধ্যে প্রতিযোগিতা হইতে পারে না। এক. একটি লোককে আল্লাহ্‌ তা'আলা কুরআন -মজীদের জ্ঞান দান করিয়াছেন। সে উহা রাত্র-দিন নামাযে তিলাওয়াত করে এবং উহার উপর আমল করে । উহা দেখিয়া অন্য একটি লোক বলে, অমুক ব্যক্তিকে আল্লাহ্‌ তা'আলা যে নিয়ামত দান করিয়াছেন, আহা! আমাকে যদি তিনি উহার সমতুল্য নিআমাত দান করিতেন তাহা হইলে আমি তাহার ন্যায় রাত্র-দিন উহা নামাথে তিলাওয়াত করিতাম। দুই, একটি লোককে আল্লাহ্‌ তা'আলা সম্পদ দান করিয়াছেন। সে উহা আল্লাহ্‌র পথে খরচ এবং সাদকা করে। উহা দেখিয়া অন্য একটি লোক বলে, আহা! আল্লাহ্‌ তা'আলা অমুক ব্যক্তিকে যে নিআমাত দান করিয়াছেন, আমাকেও যদি তিনি উহার সমতুল্য নিয়ামত দান করিতেন, তাহা হইলে আমি উহা সাদকা করিয়া দিতাম ।' ইমাম আহমদও প্রায় অনুরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন। তিনি বলেন £ হযরত আবু কাবশা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ আবুল বুহতারী আততাঈ, ইউনুস ইব্‌ন হাব্বাব, ইবাদাহ ইব্‌ন মুসলিম ও আব্দুল্লাহ্‌ ইবৃন নুমায়র আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, একদা নবী করীম (সা) বলিয়াছেন 8 আমি আল্লাহ্র শপথ করিয়া তিনটি বিষয় তোমাদিগকে জ্ঞাপন করিতেছি এবং অন্য একটি বিষয়ে তোমাদের নিকট প্রকাশ করিতেছি। তোমরা উহা স্মরণ রাখিও । প্রথম তিনটি হইতেছে এই £ (১) কোন বান্দার মাল সাদকার কারণে কমিয়া যায় না, (২) কোন ব্যক্তি অত্যাচারিত হইয়া সবর করিলে আল্লাহ্‌ তা'আলা নিশ্চয় উহার পরিবর্তে . তাহার সম্মান বাড়াইয়া দেন এবং (৩) কোন ব্যক্তি অপরের নিকট হাত পাতিবার পথ গ্রহণ করিলে আল্লাহ্‌ তাআলা নিশ্চয় তাহার জন্যে অভাবের দরজা খুলিয়া দেন। চতুর্থ বিষয়টি হইতেছে এই যে, দুনিয়াতে চারি শ্রেণীর লোক রহিয়াছে ঃ প্রথম শ্রেণীর লোক হইতেছে সেই বান্দা যাহাকে আল্লাহ্‌ তা'আলা মাল ও ইলম দান করিয়াছেন এবং সে স্বীয় প্রভুর দানের ব্যাপারে তাহাকে ভয় করিয়া চলে । অধিকন্তু রক্ত সম্পর্ক রক্ষা করিয়া চলে এবং উক্ত দানে তাহার প্রভুর কি হক ও প্রাপ্য রহিয়াছে তাহা জানে । এই ব্যক্তি সর্বোত্তম স্থানে অবস্থান করে। দ্বিতীয় শ্রেণীর লোক হইতেছে সেই বান্দা যাহাকে আল্লাহ্‌ তা“আলা ইলম দান করিয়াছেন, কিন্তু মাল দান করেন নাই। তাই সে বলে. আহা! আমি যদি মালের মালিক হইতাম, তবে অমুক ব্যক্তির ন্যায় কাজ করিতাম! উক্ত দুই শ্রেণীর লোক সমান পুরস্কার লাভ করিবে । তৃতীয় শ্রেণীর লোক হইতেছে সেই বান্দা যাহাকে আল্লাহ্‌ তা'আলা মাল দান করিয়াছেন; কিন্তু ইলমের অভাবে মাল যত্রতত্র ব্যয় করে। উহার ব্যাপারে সে স্বীয় প্রভুকে ভয় করিয়া চলে না, উহা দারা সম্পর্ক রক্ষা করিয়া চলে না এবং উহার মধ্যে আল্লাহ্‌ তা'আলার যে হক ও প্রাপ্য রহিয়াছে, তাহাও চিনে না। এই শ্রেণীর লোক নিকৃষ্টতম স্থানে অবস্থান করে। কাছীর (১ম খণ্ড)--১৫

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।