Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

001716115 ঠ তাফসীরে ইব্‌ন কাছীর নবী করীম (সা) বলিয়াছেন- “দুই ব্যক্তির প্রতি ছাড়া কাহারও প্রতি ঈর্ষা করা যায় না ঃ (১) যাহাকে আন্মাহ্‌ তা'আলা স্বীয় কিতাব দান করিয়াছেন এবং সে উহা রাত্র-দিন নামাযে তিলাওয়াত করে এবং (২) যাহাকে আল্লাহ্‌ তা'আলা ধন-সম্পত্তি দান করিয়াছেন এবং সে উহা দিবা-রাত্র সাদকা করে।' উপরোক্ত সনদে উহা শুধু ইমাম বুখারীই বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই ৷ তবে যুহরী হইতে সুফিয়ানের মাধ্যমে উহা ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই বর্ণনা করিয়াছেন। হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে যাকওয়ান,সুলায়মান, শু“বা, রওহ, আলী ইবৃন ইবরাহীম ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- “দুই ব্যক্তির প্রতি ছাড়া কাহারও প্রতি ঈর্ষা করা যায় না। (১) আল্লাহ্‌ তা“আলা যাহাকে কুরআন মজীদের জ্ঞান দান করিয়াছেন এবং সে উহা রাত্র-দিন নামাযে তিলাওয়াত করে আর তাহার কোন প্রতিবেশী উহা শুনিতে পাইয়া বলে, আহা! অমুক লোকটিকে যে জ্ঞান দান করা হইয়াছে, আমাকে যদি উহার সমতুল্য জ্ঞান দান করা হইত, তবে আমিও তাহার ন্যায় আমল করিতে পারিতাম; তবে তাহার এই ঈর্ষা অসঙ্গত হইবে না। (২) আল্লাহ্‌ তা“আলা যাহাকে ধন-সম্পত্তি দান করিয়াছেন এবং সে উহা হক ও ন্যায় পথে ব্যয় করায় যদি কোন ব্যক্তি বলে, আহা! অমুক লোকটিকে যে ধন-সম্পত্তি দান করা হইয়াছে, করিতাম; তবে তাহার এই ঈর্ষা অসঙ্গত হইবে না।' উপরোক্ত দুইটি হাদীসের তাৎপর্য এই যে, কুরআন মজীদের জ্ঞান সম্পদে সম্পদশালী হওয়া ও উহা দিবা-রাত্র নামাযে তিলাওয়াত করা হইতেছে এক মহাসৌভাগ্য তথা আধ্যাত্মিক প্রশান্তি । অনুরূপভাবে ধন-সম্পত্তির মালিক হওয়া এবং উহা আল্লাহ্‌র পথে খরচ করাও এক বিরাট আধ্যাত্মিক সৌভাগ্য তথা পরিতৃপ্তি বটে। প্রথম সম্পদটি দ্বারা উহার মালিক নিজে উপকৃত হয় এবং দ্বিতীয় সম্পদটি দ্বারা সে অপরকেও উপকৃত করে। যাহা হউক, উপরোক্ত দুইটি সৌভাগ্য এতই মহান ও গুরুতৃপূর্ণ যে, কাহারও মধ্যে উহার কোনটি দেখিতে পাইয়া নিজের জন্য তাহা কামনা করা অন্যের পক্ষে অন্যায় বা অসঙ্গত তো নয়ই; বরং এইরূপ সৌভাগ্য কামনা করা কাম্যই বটে। নিম্নোক্ত আয়াতে উপরোক্ত সৌভাগ্য দুইটির গুরুতৃ বর্ণিত হইয়াছে ঃ 1৬০১০১০১৮৯০ 13880581০41 1৬555 4111 2156 ৩৬ ১৪৩এ। ৩] হিট ১1৩, ১ 53329 রা রা সালাত কায়েম করে, আর আমি তাহাদিগকে যে সম্পদ দান করিয়াছি,তাহা হইতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সৎ পথে ব্যয় করে, তাহারা অবিনশ্বর তিজারতের আশা করিতে পারে ।” এখানে উল্লেখযোগ্য যে, আলোচ্য হাদীসদ্ধয়ে যে ঈর্ধাকে বৈধ ও সঙ্গত বলা হইয়াছে, উহার অর্থ অপরের সম্পদের বিলুপ্তি ও ধ্বংস কামনা নহে; বরং উহার অর্থ হইতেছে নিজের জন্যে অপরের সম্পদের তুল্য সম্পদ কামনা করা । অপরের কোন প্রশংসনীয় গুণ বা সৌভাগ্যের প্রতি এইরূপ ঈর্ষা বা কামনা নিন্দনীয় নহে। তবে উপরোক্ত দুইটি গুণ ও সৌভাগ্য যেহেতু

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।