Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

০0119115 অধ্যায় £ ফামায়েলুল কুরআন ১১৯ নবী করীম (সা) বলিয়াছেন_ 'যে ব্যক্তি কুরআন মজীদ সুরের সহিত তিলাওয়াত করে না' (1১৪10: ৮১৯১০ 1) সে আমাদের দলের অন্তভূক্ত নহে। অতঃপর হাফিজ আবূ বকর মন্তব্য করিয়াছেন যে, “আমাদের অভিমতের পক্ষে প্রমাণ হইতেছে ইতিপূর্বে আমি যে হাদীস বর্ণনা করিয়াছি তাহা । আর এই হাদীসের ব্যাপারে বলা যায় যে, উহার অন্যতম রাবী ইব্‌ন আবূ মুলায়কার সত্যবাদিতা সম্বন্ধে সনদ বিশেষজ্ঞ এতিহাসিকদের মধ্যে মতভেদ রহিয়াছে । উক্ত হাদীস আবু লুবাবাহ হইতে ইব্‌ন আবূ মুলায়কা ও তাহার নিকট হইতে আবদুল জব্বার ইবৃন বিরদ্‌ বর্ণনা করিয়াছেন । উহা সা'দ হইতে ইবৃন আবু নুসায়েক, তাহার নিকট হইতে ইব্‌ন আবূ মুলায়কা, তাহার নিকট হইতে আমর ইব্‌ন দীনার ও লায়ছ বর্ণনা করিয়াছেন। উহা হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে আবূ মুলায়কা ও আসাল ইব্‌ন সুফিয়ান বর্ণনা করিয়াছেন । উহা হযরত ইব্‌ন যুবায়র (রা) হইতে যথাক্রমে ইবন আবু মুলায়কা ও হযরত ইব্ন উমর (রা)-এর মুক্ত গোলাম নাফে" বর্ণনা করিয়াছেন। (দেখা যাইতেছে, উহার প্রতিটি সনদেই বিতর্কিত রাবী ইবৃন আবু মুলায়কা উপস্থিত রহিয়াছে ।) কুরআন পাঠকের সৌভাগ্য _ হযরত আবদুল্লাহ্‌ ইবন উমর (রা) হইতে ধাধ়াবাহিকভাবে সালিম ইবৃন আবদুল্লাহ্‌, যুহরী, শআয়ব, আবুল ইয়ামান ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন £ ফিকাহবিদ মাওয়াদী ইমাম শাফেঈ হইতে বর্ণনা করিয়াছেন যে, ইমাম শাফেঈ বলেন- সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন তিলাওয়াত করিতে গিয়া কেহ যদি শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত করিয়া দেয়, তবে উহা নাজায়েয ও হারাম হইবে । হাম্বলী মাযহাবের ইব্‌ন হামদানও স্বীয় “রিআয়াহ' পুস্তকে (ইমাম শাফেঈ হইতে) অনুরূপ অভিমত বর্ণনা করিয়াছেন । শাফেঈ মাযহাবের ইমাম গায্যালী ও বান্দানীজী এবং হানাফী মাযহাবের “যাখীরাহ' গ্রন্থের প্রণেতা বলেন- যে সুর ও রাগ-রাগিণীর কারণে কুরজ'ন মজীদের শব্দের উচ্চারণ বিকৃত হইয়া যায় না, সেই সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা মুস্তাহাব। পক্ষান্তরে যে সুর ও রাগ-রাগিণীর কবলে পড়িয়া উহার শব্দের উচ্চারণ বিকৃত হইয়া যায়, সেই সুর ও রাগ-রাগিণীর সহিত উহা তিলাওয়াত করা নাজায়েয ও হারাম । রাফেঈ একটি অদ্ভুত বর্ণনা করিয়াছেন । তিনি আমালী সারাখসী হইতে বর্ণনা করিয়াছেন যে, সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা সর্বাবস্থায় জায়েয ও শারীআতসম্মত | ইব্‌ন হামদান ও হাম্বলী মাযহাবের একদল আলিম হইতে অনুরূপ অভিমত বর্ণনা করিয়াছেন। উহা একটি স্বল্প সমর্থিত অভিমত । উহা গ্রহণযোগ্য নহে। সারকথা এই যে, দলীল প্রমাণ দ্বারা প্রমাণিত হয় যে, মধুর কণ্ঠস্বরে কুরআন মজীদ তিলাওয়াত করা শরীআতের নিকট কাম্য ও অভিপ্রেত। কাহারও কণ্ঠস্বর মধুর না হইলে যথাসম্ভব মধুর কণ্ঠে তিলাওয়াত করিবার জন্যে তাহাকে চেষ্টা করিতে হইবে । ইতিপূর্বে বর্ণিত এতদসম্পর্কিত একটি হাদীসের অন্যতম রাবী ইব্‌ন মুলায়কা অনুরূপ কথাই বর্ণনা করিয়াছেন । ইমাম আবু দাউদও সহীহ সনদে ইব্‌ন মুলায়কার মাধ্যমে উহা বর্ণনা করিয়াছেন। কণ্ঠস্বরকে শ্রতিমধুর করিতে হইলে সুরবিধিও মানিয়া চলিতে হয়। কারণ, সুরবিধির অনুসরণ কর্কশ কণ্ঠস্বরকে সুমধুর করিয়া দিতে না পারিলেও উহা কণ্ঠম্বরের মধ্যে কিছুটা মাধুর্য আনিয়া দিতে পারে । আর এইরূপে একটি কর্কশ কণ্ঠস্বরের কর্কশতা উহা দ্বারা কিয়ৎ পরিমাণে দূরীভূত হয়। অবশ্য শব্দ ও অক্ষরের সঠিক ও শুদ্ধ উচ্চারণ হইতেছে অপরিহার্য বিষয় । সুর বা স্বরকে মধুর করিতে গিয়া যদি কেহ শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত করিয়া দেয়, তবে তাহার সেই সুর ও স্বর হারাম ও _. শরীআত বিরোধী হইবে । অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যাহারা সুরবিধি পালনে তৎপর থাকে, তাহারা শব্দ তথা অক্ষরের উচ্চারণ-বিধি লঙ্ঘনেও তৎপর থাকে । সম্ভবত উক্ত কারণেই একদল ফকীহ সুর ও রাগ-রাগিনীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা অপছন্দ করিয়াছেন । অবশ্য শব্দের উচ্চারণ শুদ্ধ ও সঠিক রাখিয়া সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা যে শ্রেয়তর, তাহাতে কোন সন্দেহ নাই ।”

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।