0০011191115 ১৬, তাফসীরে ইবন কাছীর আখনাস, রওহ, মুহাম্মদ ইব্ন মুআম্মার ও হাফিজ আবু বকর বায্যার বর্ণনা করিয়াছেন ঃ (চলমান) ১।৪1|, নামক কবিতায় নিম্নোক্ত কয়টি চরণে শব্দের বিভিন্নরূপ ব্যাখ্যার সমাবেশ ঘটাইয়াছেন। তিনি ব্যাখ্যাকারদের সকল ব্যাখ্যাকেই সঠিক রাখিয়া কবিতাচরণ কয়টি দ্বারা হাদীসটির ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । কবিতাচরণ কয়টি এই ঃ ৬১৪ ০4০১ ৩1 ৯০৪ ৬০ ১৯৮৭৪৫৪০1১৪ 0৪১৯ ০৮।- ৭৪ ৩ ০1১812 ৩৯০ - (১111১ ০৮৪) ৭৪ অর্থাৎ সুমধুর সুরে কুরআন মজীদ তিলাওয়াত করো; বিন, চিন্তাশীল ও অহংকার বর্জিত হইয়া উহা সুরেলা কণ্ঠে আবৃত্তি কর; আর পার্থিব সম্পদ লাভ করিবার সহায়ক কিতাবসমূহ হইতে অমুখাপেক্ষী হইয়া যাও। উহাতে বাহিরের এবং অন্তরের সকল অভাব হইতেই মুক্তি নিহিত রহিয়াছে । উহাতে সেই মুক্তি অবেষণ কর ও উহা আকড়াইয়া থাকো । | অতঃপর হাফিজ ইব্ন হাজার বলেন- শীঘ্রই স্বতন্ত্র পরিচ্ছেদে সুমধুর সুরের সহিত সম্পর্কিত বিষয়সমূহ লইয়া আলোচনা করা হইবে । ইহাতে সন্দেহ নাই যে, মানুষের হৃদয় সুরবিহীন আবৃত্তির প্রতি যতটুকু পরিমাণে আকৃষ্ট হইয়া থাকে, সুরযুক্ত আবৃত্তির প্রতি তদপেক্ষা অধিকতর পরিমাণে আকৃষ্ট হইয়া থাকে৷ কারণ, সুরের মধ্যে হৃদয় বিগলিত করিয়া দিবার এবং চক্ষু অশ্রুসিক্ত করিয়া দিবার মত দুর্নিবার সূষ্ষ্ম শক্তি রহিয়াছে । সকল মাযহাবের ফকীহ ও আলিমগণ এই বিষয়ে একমত যে, সুললিত ও সুমিষ্ট কণ্ঠে কুরআন মজীদ তিলাওয়াত করা জায়েয ও শরীআতসম্মত। বরং কর্কশ ও রুক্ষ সুরে কুরআন মজীদ তিলাওয়াত করা অপেক্ষা সুললিত ও সুমিষ্ট কণ্ঠে উহা তিলাওয়াত করা শ্রেয়তর 1 তবে সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা জায়েয ও শরীআতসম্মত কিনা এই বিষয়ে ফকীহ্গণের মধ্যে মতভেদ রহিয়াছে। আবদুল ওহাব মালিকী বলেন, ইমাম মালিক বলিয়াছেন যে, সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা হারাম । আবূ তাইয়েব তাবারী, ফিকাহবিদ মাওয়াদী এবং ইবৃন হামদান ও একদল ফকীহ হইতে অনুরূপ ফতওয়া বর্ণনা করিয়াছেন । | মালিকী মাযহাবের ইবৃন বাত্তাল, কাষী ইয়া ও ইমাম কুরতুবী; শাফেঈ মাযহাবের মাওয়াদী, বান্দানীজী ও ইমাম গাযযালী; হাম্বলী মাযহাবের আবু ইয়ালা ও ইব্ন উকায়েল এবং হানাফী মাযহাবের 'যাখীরাহ' গ্রন্থের রচয়িতা উহা মাকরুহ ও অপছন্দনীয় বলিয়াছেন। পক্ষান্তরে ইব্ন বাত্তাল একদল সাহাবী ও তাবেঈ হইতে বর্ণনা করিয়াছেন যে, তীহারা উহা জায়েয ও শরীআত সম্মত বলিয়াছেন। ইমাম শাফেঈ হইতেও অনুরূপ অভিমত বর্ণিত হইয়াছে। ইমাম তাহাবীও হানাফী মাযহাবের ফকীহগণ হইতে অনুরূপ ফতওয়া বর্ণনা করিয়াছেন । শাফেঈ মাযহাবের ফকীহ ফাওরানী 'ইবানাহ' নামক পুস্তকে বলেন- উহা জায়েয ও শরীআতসম্মত; বরং উহা মুস্তাহাব বটে । উপরে যে অভিমতের কথা বার্ণত হইল, উহা ততক্ষণ প্রযোজ্য হইবে, যতক্ষণ না তিলাওয়াতের সুর ও রাগ-রাগিণী কোন শব্দ বা অক্ষরের উচ্চারণকে বিকৃত করিয়া দেয়। অন্যথায় উহা সর্ববাদীসম্মতরূপে নাজায়েয ও হারাম । আল্লামা নববী স্বীয় “তিবইয়ান' পুস্তকে ফকীহগণের উপরোক্ত সর্বসম্মত রায়ের কথা উল্লেখ করিয়াছেন । তীহার বর্ণনা নিমরূপ ঃ শব্দ ও অক্ষরের উচ্চারণে কোনরূপ বিকৃতি না ঘটাইয়া সুমধুর ও সুললিত কণ্ঠে কুরআন মজীদ তিলাওয়াত করা যে মুস্তাহাব এই বিষয়ে গণ একমত । আবার তদ্রপ তিলাওয়াতে শব্দ ও অক্ষরের. উচ্চারণে কোনরূপ বিকৃতি আসিলে উহা যে হারাম হইবে এই বিষয়েও ফকীহগণ একমত । পক্ষান্তরে সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করাকে ইমাম শাফেঈ একস্থানে জায়েয ও অন্যস্থানে : মাকরূহ বলিয়াছেন। ইমাম শাফেঈর মতের এই বৈচিত্র্য সম্বন্ধে তাহার অনুসারীগণ বলিয়াছেন যে, একইরূপ তিলাওয়াতকে ইমাম শাফেঈ কখনও জায়েয আবার কখনও মাকরূহ বলিয়াছেন, ইহা ঠিক নহে; বরং তিনি দুইরূপ তিলাওয়াতের একটিকে জায়েয এবয়ং অন্যটিকে মাকরূহ বলিয়াছেন। সুর ও রাগ-রাগিণীর তাল ও লয়ের কারণে যদি শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত হইয়া না পড়ে, তবে ইমাম শাফেঈর মতে উহা জায়েয । পক্ষান্তরে, সুর ও রাগ-রাগিণীর তাল ও লয়ে পড়িয়া যদি শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত হইয়া পড়ে, তবে ইমাম শাফেঈর মতে উহা নাজায়েয ও হারাম।
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।