0০011191115 সি তা তাফসীরে ইব্ন কাছীর উদ্গাদ উক্র সাহাধীর নাম বলিয়াছেন- হযরত আবেস গিফারী। উক্ত সাহাবী দেখিলেন, মহামারী লাগিবার কারণে লোকজন উহার ভয়ে এলাকা ছাড়িয়া চলিয়া যাইতেছে । তিনি জিজ্ঞাসা করিলেন- ইহারা কাহারা? একজন বলিল- ইহারা মহামারী হইতে ভাগিয়া যাইতেছে ! তিনি বলিলেন- ওহে মহামারী! আমাকে পাকড়াও কর। "লোকটি বলিল- আপনি মৃত্যু কামনা করিতেছেন? অথচ আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি- তোমাদের কেহ যেন মৃতু কামনা না করে।' তিনি বলিলেন- কতগুলি স্বভাব ও খাসলাত আমার যুগে মানুষের মধ্যে দ্রুতগতিতে ছড়াইয়া পড়িতেছে। উক্ত ভাব ও খাসলাতসমূৃহ নবী করীম (সা)-এর উম্মতকে পাইয়া বসিতে পারে, তাহাকে এইরূপ আশংকা প্রকাশ করিতে শুনিয়াছি। উক্ত স্বভাব ও খাসলাতগুলি হইতেছে £ 'অপকৌশলে অপরকে অধিকার বঞ্চিত করিয়া সম্পাদিত ক্রয় বিক্রয় ,............., ১; রক্ত সম্পর্ক ছিন্ন করা এবং কুরআন মজীদকে গীতিকাব্যে পরিণত করা । তাহারা নিজেদের মধ্য হইতে এইরূপ এক ব্যক্তিকে ইমাম বানাইবে যে ব্যক্তি তাহাদের মধ্যে না হইবে বিজ্ঞতম, আর না হইবে উত্তম । তাহারা তাহাকে আগে বাড়াইয়া দিবে শুধু এই জন্যে যে, সে কুরআন মজীদ অপসুর ও বিকৃত লাহানে গাহিয়া তাহাদিগকে শুনাইবে। সে উহাই তাহাদের জন্যে করিবে। অতঃপর রাবী আরও দুইটি খাসলাত উল্লেখ করিয়াছেন । (আলোচ্য রিওয়ায়েতে উহা উহ্য রহিয়াছে ।) হযরত আবেস গিফারী (রা) হইতে ধারাবাহিকভাবে যাযান, উসমান ইবৃন উমায়র, লায়ছ ইব্ন আবূ সালীম, ইয়া“কুব ইব্ন ইবরাহীম এবং ইমাম আবূ উবায়দ নবী করীম (সা) হইতে পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। জনৈক অজ্ঞাতনামা ব্যক্তি হইতে ধারাবাহিকভাবে আ'"মাশ, ইবরাহীম, ইয়া'কুব ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ 'একদা হযরত আনাস (রা) জনৈক ব্যক্তিকে নব-উদ্তাবিত আধুনিক রাগ-রাগিণীতে কুরআন মজীদ তিলাওয়াত করিতে শুনিয়া উহার প্রতি অসন্তোষ প্রকাশ করত উহা হইতে বিরত থাকিতে বলিলেন ।' সতকীকরণ সম্পর্কিত হাদীসের শ্রেণীভুক্ত উপরোক্ত সনদসমূহ সহীহ ও নির্ভরযোগ্য ।২ উক্ত রিওয়ায়েতসমূহ ছারা প্রমাণিত হয় যে, আধুনিক উচ্ছুংখলতাপূর্ণ সুরে কুরআন মজীদ তিলাওয়াত করা কবীরা গুনাহ । ইমামগণ উহা সুস্প্টরূপে নিষিদ্ধ ঘোষণা ১. মূল খে স্থান শূন্য রহিয়াছে। | ২. উপরোক্ত রিওয়ায়েতসমূহের বক্তব্য বিষয় সহীহ ও গ্রহণীয় হইলেও উহাদের একটির সনদও সহীহ নহে। ইমাম ইবন কাছীর অবশ্য উহাদের একটি অপরটির সহায়ক ও শক্তি বৃদ্ধিকারক হইবার কারণে উহাদিগকে নির্ভরযোগ্য বলিয়া অভিহিত করিয়াছেন । একই বক্তব্য বিষয় একাধিক দুর্বল সনদে বর্ণিত হইলে মুহাদ্দিসগণ এইরূপ দুর্বল সনদসমূহকে নির্ভরযোগ্য বলিয়া আখ্যায়িত করিয়া থাকেন । কুরআন মজীদের তিলাওয়াতে সুর সংযোজন সম্পর্কিত মৌলিক কথা এই যে, যে সুরে কুরআন মজীদ তিলাওয়াত করিলে কুরআন মজীদের তিলাওয়াত শ্রোতার হৃদয়ে আল্লাহ্র ভালবাসা ও ভয় হইতে উদ্ভূত বিনয় এবং প্রেরণা জাগরিত হয়, সেই সুরই কুরআন তিলাওয়াতের শারীআতসম্মত সুর । পক্ষান্তরে যে সুরে কুরআন মজীদ তিলাওয়াত করিলে শ্রোতার মন ও মগজ কুরআন মজীদের বক্তব্য বিষয়ের প্রতি নিবিষ্ট হইবার পরিবর্তে সুরের মৃচ্ছনায় আবিষ্ট হইয়া উহা উপভোগ করিতেই নিরত হইয়া যায়, সেই সুর কুরআন তিলাওয়াতের শারীআত বিরোধী সুর। দেখ! যাইতেছে, প্রতিটি সুর যেরূপ শারীআতসম্মত নহে, প্রতিটি সুর তেমনি শারীআত বিরোধীও নহে। বলাবাহুলা, শরীআতসমশ্ত সুরে কুরআন মজীদ তিলাওয়াত করা হইলে উহা চিন্তাশীল হৃদয়বান মানুষের মন-মগজে আধ্যাত্মিক মহা আলোড়ন সৃষ্টি না করিয়া পারে না। এই পরিচ্ছেদের প্রথম দিকে বর্ণিত হাদীসে যে এ।১৪1॥, ০8511 বাক্যাংশের উল্লেখ রহিয়াছে, উহার অর্থ হইতেছে কুরআন মজীদকে সুরের সহিত তিলাশুয়াত করা । কিন্তু কোন কোন আলিম বলেন- উহার অর্থ
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।