0০011191115 ধারাবাহিকভাবে ইব্ন তাউস ও হাসান ইব্ন মুসলিম, ইব্ন জুরায়জ, সুফিয়ান, কুবায়সা, ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ একদা নবী করীম (সো) বলিলেন- “যাহার কিরাআত শুনিলে তোমার মনে হইবে যে, সে আল্লাহ্কে ভয় করে, তাহার কিরাআতের সুর মধুরতম ।' উক্ত রিওয়ায়েতের সনদ মুত্তাসিল (অবিচ্ছিন্ন) নহে । তবে অন্যরূপ সনদে উহা অবিচ্ছিন্নরূপে বর্ণিত হইয়াছে । হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যুবায়র, মাজমা', ইবরাহীম মাজাহ বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- "যাহার কুরআন তিলাওয়াত শুনিলে আমাদের মনে হইবে যে, সে আন্রাহ্কে ভয় করে, তাহার কুরআন তিলাওয়াতের সুরই হইতেছে উত্তম।" উক্ত রিওয়ায়েতের সনদ মুস্তাসিল হইলেও দুইজন রাবী আবদুন্নাহ্ ইবৃন জা'ফর এবং তাহার উস্তাদ ইবরাহীম ইবৃন ইসমাঈল দুর্বল রাবী । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আবদুল্লাহ্ ইবৃন জাফর হইতেছেন আলী ইব্ন মাদীনীর পিতা । তিলাওয়াতের সুর সম্বন্ধীয় সারকথা এই যে, সুর কুরআন মজীদ সম্বন্ধে চিন্তা করিতে, উহার অর্থ ও মর্ম উপলব্ধি ও হৃদয়ঙ্গম করিতে, উহার প্রতি বিনয়াবনত হইতে এবং উহা মানিয়া চলিতে শ্রোতাকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে, সেই সুরই হইতেছে শরীআতের দৃষ্টিতে উত্তম ও মধুরতম সুর। শরীআত সেই সুরেই কুরআন মজীদ তিলাওয়াত করিতে মানুষকে আদেশ দিয়াছে । সেই সুরই হইতেছে মানুষের নিকট শরীআতের কাম্য ও অভিপ্রেত সুর । এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে, আধুনিক যুগে উদ্ভাবিত বিভিন্ন গাম ও বিভিন্ন তাল-লয়ের সুর ও রাগ-রাগিণী যাহা মানুষের চিন্তা ও অনুভূতিকে উচ্ছংখল ও নীতিহীন করিয়া দেয় এবং মানুষের মন-মগজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত উহাকে আন্নাহ্, রাসূল, কুনআন ও আখিরাতের ভালবাসা হইতে শূন্য ও বঞ্চিত করে, তাখা কখনও কুরআন তিলাওয়াতের জন্যে অভিপ্রেত সুর ও রাগ-রাগিণী হইতে পারে না। মহান আল্লাহ্র বাণী কুরআন মজীদকে উক্ত সুর ও রাগ-রাগিনীর কলুষ হইতে মুক্ত ও পবিত্র রাখা আল্লাহ্-ভীরু মানুষের জন্য জরুরী ও অপরিহার্য ৷ এই বিষয়ে পবিত্র সুন্নাহ্য় পথ নির্দেশনা রহিয়াছে । উহাতে এইরূপ সুর ও রাগ-রাগিনী হইতে কুরআন মজীদকে পবিত্র রাখিতে নির্দেশ দেওয়া হইয়াছে। হযরত হুযায়ফা ইব্ন ইয়ামান (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ মুহাম্মদ নামক জনৈক (অজ্ঞাত পরিচয়) বৃদ্ধ ব্যক্তি, হিসীন ইব্ন মালিক ফাযারী, বাকিয়াহ ইব্ন ওয়ালীদ, নাঈম ইবৃন হাম্মাদ, ইমাম আবূ উবায়দ, কাসিম ইব্ন সাল্লাম বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- “তোমরা আরবদের সুর ও লাহানে কুরআন মজীদ তিলাওয়াত করিও; ফাসিক সম্প্রদায় এবং ইয়াহুদী ও নাসারা জাতির সুর ও লাহানে উহা তিলাওয়াত করিও না। আমার পর অচিরেই একদল লোক আবির্ভ়ত হইবে । তাহারা কুরআন মজীদের শব্দে অতিরিক্ত বর্ণ আমদানী করত উহা কণ্ঠের মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া উচ্চারণ করিয়া উচ্ছংখল ও নীতিহীন সুরে কুরআন মজীদ তিলাওয়াত করিবে । কুরআন মজীদ তাহাদের কণ্ঠের নিম্নে গমন করিবে না (উহা তাহাদের হৃদয়ে প্রবেশ করিবে না)। তাহাদের হদয় এবং তাহাদের আড়ম্বর ও জৌলুসে চমৎকৃত হদয় উভয়ই গোমরাহ ও বিভ্রান্ত ।' আলীম হইতে ধারাবাহিকভাবে যাযান, আবু ইব্ন সাল্লাম বর্ণনা করিয়াছেন £ 'আলীম বলেন- একদা আমরা একটি উপত্যকায় জবস্থান করিতেছিলাম । আমাদের সঙ্গে নবী করীম (সা)-এর জনৈক সাহাবীও ছিলেন। রাবী ইয়াধীদ বলেন- আমার বিশ্বাস, আমার
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।