001119115 | হন তাফসীরে ইবৃন কাছীর করিতেন । আল্লাহ্র কসম! আমি কখনও তাহার কণ্ঠস্বর হইতে মধুরতর কোন রাগ মানুষের কণ্ঠ হইতে নিঃসৃত কিংবা সেতারা-সারিন্দা ইত্যাদি বাদ্যযন্ত্র হইতে সৃষ্ট কোথাও শ্রবণ করি নাই। হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্ন ছাবিত, জুমহী, হানযালা ইব্ন আবু সুফিয়ান, ওয়ালীদ ইব্ন মুসলিম, আব্বাস ইব্ন উসমান দামেশকী ও ইমাম ইবৃন মাজাহ বর্ণনা করিয়াছেন £ হযরত আয়েশা (রা) বলেন ৪ একদা রাত্রিতে ইশার পর নবী করীম (সা)-এর নিকট আসিতে আমার বিলম্ব হইল। নবী করীম (সা)-এর নিকট আমার আসিবার পর তিনি বলিলেন- তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বলিলাম, আপনার জনৈক সাহাবীর কিরাআত শুনিতেছিলাম। তাহার কিরাআত ও কণ্ঠস্বরের ন্যায় কিরাআত ও কণ্ঠস্বর আমি আর কাহারও নিকট শুনি নাই। এতদশ্রবণে নবী করীম (সা) আমার নিকট হইতে উঠিয়া গেলেন। আমি তাহার কথা শুনিবার উদ্দেশ্যে তাহার সহিত চলিলাম । কিছুক্ষণ পর তিনি আমার দিকে চাহিয়া বলিলেন- এই ব্যক্তি হইতেছে “আবু হুযায়ফার মুক্ত গোলাম সালিম (রা)। সমস্ত প্রশংসা আল্লাহ্ তা'আলার প্রাপ্য যিনি আমার উম্মতের মধ্যে এইবপ ব্যক্তিকে সুষ্টি করিয়াছেন ।' উক্ত হাদীসের সনদ সহীহ । বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত জুবায়র ইব্ন মুতইম (রা) হইতে বর্ণিত রহিয়াছেঃ হযরত জুবায়র (রা) বলেন- “আমি নবী করীম (সা)-কে মাগরিবের নামাযে সূরা তুর তিলাওয়াত করিতে শুনিয়াছি। তাহার কণ্ঠস্বর অপেক্ষা অধিকতর মধুর কণ্ঠস্বর অথবা তাহার কিরাআত অপেক্ষা অধিকতর মধুর কিরাআত আমি কাহারও নিকট শুনি নাই। কোন কোন রিওয়ায়েতে উল্লেখিত হইয়াছে ৪ “আমি যখন নবী করীম (সা)-কে এই আয়াত তিলাওয়াত করিতে শুনিলাম- ১১৪/৮১111১71192-৬ ১১১ ০০ (১৪1- (1 (তাহারা কি বিনা শরষ্টায় সৃষ্ট হইয়াছে? অথবা তাহারা নিজেরাই কি স্রষ্টা?) তখন আমার মনে হইল, আমার হদযন্ত্র ফাটিয়া গিয়াছে ।১ এখানে উল্লেখ্য যে, হযরত জুবায়র (রা) এই সময়ে মুশরিক ছিলেন । বদরের যুদ্ধের প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসাবে তিনি মদীনায় আগমন করিয়াছিলেন । এই ঘটনার পর হযরত জুবায়র (রা) মুসলমান হইয়া যান। আহা! সেই মানব সন্তানটি কত বড় মহান ব্যক্তিতৃ ছিলেন যাহার কুরআন তিলাওয়াত ভ্রান্ত বিশ্বাসে অটল একজন মুশরিকের হৃদয়কে কাড়িয়া £ | | প্রকৃতপক্ষে উত্তম কিরাআত হইতেছে হৃদয় উৎসারিত বিনয়, ভীতি ও ভালবাসার সংযোগে সৃষ্ট কিরাআত | হযরত তাউস রো) হইতে ধারাবাহিকভাবে লায়ছ, ইসমাঈল ইব্ন ইবরাহীম ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত তাউস (রা) বলেন- 'যে ব্যক্তি আল্লাহ্কে সর্বাপেক্ষা বেশী ভয় করে, তাহার তিলাওয়াতের সুর সর্বাপেক্ষা উত্তম ।' হযরত তাউস (রা) হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র ইবন তাউস, ইবৃন জুরায়জ, সুফিয়ান কুবায়সা ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ হযরত তাউস (রা) বলেন- 'যে ব্যক্তি আল্লাহ্কে সর্বাপেক্ষা অধিক পরিমাণে ভয় করে, তাহার কিরাআতের সুর সর্বাপেক্ষা উত্তম।" হযরত তাউস (রা) হইতে ১. বুখারী শরীফে সূরা তুরের তাফসীরে বর্ণিত হইয়াছে ঃ হযরত জুবায়র (রা) বলেন, 'আমার প্রাণ উড়িয়া যাইবার উপক্রম হইল।" উক্ত রিওয়ায়েতে হযরত জুবায়র (রা) সূরা তৃরের তিনটি আয়াত উল্লেখ করিয়াছেন । এখানে উল্লেখিত আয়াতটি উক্ত তিনটি আয়াতের প্রথম আয়াত ।
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।