Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 অধ্যায় 2 ফাথায়েলুল কুরসান ১০৫ মদীন[বাসীগণের নিকট আবদুর রহমান ইবৃন আওসাজাহ সন্বঙ্গে প্রশ্ন করিয়াছি। তাহারা তাহাকে বিশ্বস্ত লোক বলেন নাই ।" শু“বা হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইবৃন সাঈদ, আবূ উবায়দ ও কাসিম ইব্‌ন সালাম বর্ণনা করিয়াছেন যে, শু“বা বলেন- স্বীয় কণ্ঠস্বর দ্বারা কুরআন মজীদকে তোমরা সৌন্দর্যমণ্তিত কর'_ এই হাদীস বর্ণনা করিতে আইউব আমাকে নিষেধ করিয়াছেন। আবূ উবায়দ বলেন- আমার ধারণা এই যে, উক্ত হাদীসের অপব্যাখ্যা করিয়া লোকে শরীআত বিরোধী সুরে কুরআন মজীদ তিলাওয়াত করিতে পারে, এই আশংকায়ই আইউব উহা বর্ণনা করিতে নিষেধ করিয়াছেন । আমি (ইব্ন কাছীর) বলিতেছি- উক্ত রাবী শ“বা তথাপি আল্লাহ্‌র উপর তাওয়ান্ুল করিয়া উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । কারণ, ভ্রান্ত ব্যাখ্যার ভয়ে যদি হাদীস বর্ণনা করা পরিত্যক্ত হয়, তবে নবী করীম সো)-এর 'সুননাহ'-এর বিপুল অংশের বর্ণনা পরিত্যক্ত হইয়া পড়িবে । ফলে মানুষ সুন্নাহ্‌র বিপুল অংশের জ্ঞান হইতে বঞ্চিত থাকিয়া যাইবে । শুধু সুন্নাহ নহে; বরং কুরআন মজীদের অনেক আয়াত বিকৃতরূপে ব্যাখ্যা হইয়া থাকে । তাই বলিয়া কি লোকদের নিকট হইতে উহা গোপন করিতে হইবে? আল্লাহ্‌র নিকট সাহায্য প্রার্থনা করি। তাহার উপর নির্ভর করি। 'লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ্‌।' হাদীসে যে সুরের সহিত কুরআন খজীদ তিলাওয়াত করিবার আদেশ রহিয়াছে উহার তাৎপর্য এই যে, কুরআন মজীদ বিনয় মিশ্রিত, আন্তরিকতাপূর্ণ ও মর্মস্পশী সুরের সহিত তিলাওয়াত করা কর্তব্য। হযরত আবু মূসা হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র মূসা, আহমদ ইধৃন ইবরাহীম ও হাফিজ তাকী ইব্‌ন মুখাল্লাদ বর্ণনা করিয়াছেন £ হযরত আবু মূসা (রা) বলেন যে, একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- “ওহে আবু মুসা! গত রাত্রিতে আমি তোমরা কিরাআত যেরূপ মনোযোগ সহহারে শ্রবণ করিয়াছি, তাহা যদি তুমি দেখিতে পাইতে! আমি আরয করিলাম- “আল্লাহ্‌র কসম! আমি যদি জানিতে পারিতাম যে, আপনি আমার কিরাআত শুনিতেছেন, তবে আপনার জন্যে উহা অত্যন্ত সুন্দর, মধুর ও হদয়স্পশশী করিতাম ।' ইমাম মুসলিম উহা তালহা নামক রাবীর মাধ্যমে বর্ণনা করিয়াছেন । উহাতে এই অতিরিক্ত কথাটি রহিয়াছে ঃ নবী করীম (সা) বলিলেন- 'তুমি নিশ্চয় আল্লাহ্‌ তা'আলার নিকট হইতে হযরত দাউদ (আ)-এর বংশধরদের একটি বাশী লাভ করিয়াছ।" ইমাম বুখারী উহা যে পরিচ্ছেদে বর্ণনা করিয়াছেন, উহা সেই স্থানে শীঘই উন্লেখিত হইবে । উক্ত হাদীসে উল্লেখিত হযরত আবূ মুসা রো)-এর উক্তি দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদের তিলাওয়াত কালে তিলাওয়াতের সুর মধুর ও হদয়স্পশী করিতে অত্যধিক চেষ্টা করা নিষিদ্ধ নহে। উক্ত হাদীস দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, ইয়ামানবাসী হযরত আবু মূসা (রা)-এর কণ্ঠস্বর ইয়ামানবাসীদের কণ্ঠস্করের ন্যায় মধুর ছিল। উহাতে আল্লাহ্‌র ভয় ফুটিয়া উঠিত। আরও প্রমাণিত হয় যে, এই সব ওণ শরীআতের নিকট অভিপ্রেত গুণই বটে। সালেহ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত উমর (রা) হযরত আবু মুসা রো)-কে ৯৪১ ১৮০০ পেনীদ৭০৯১৯-৮%৬১ ।' হযরত (রা)-এর কথায় হযরত নিরান হনার দাদ হর র্রনা এল ৮৮০০ আবূ উসমান নাহদী হইতে ধারাবাহিকভাবে সুলায়মান তামীসী ও ইমাম আবু উবায়দ . বর্ণনা করিয়াছেন যে, আবূ উসমান বলেন- হযরত আবু মূসা (রা) নামাষে আমাদের ইমামতী কাছীর টম খণ্ড)_১৪

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।