Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 01
/ ৭৬২
📝 লেখা 📖 পিডিএফ

0০011109115 ১১৪ তাফসীরে ইব্‌ন কাছীর নহিত তিলাওয়াত করিও | কারণ, আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি 8 “তোমরা সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াত করিও; আর তোমর৷ (উহা পড়িবার কালে) ক্রন্দন করিও । যদি ক্রন্দন করিতে না পারো, তবে চেহারায় ক্রন্দনের ভাব আনিতে চেষ্টা করিও ।' নাহীক, আবদুল্লাহ্‌ ইবৃন আবু মুলায়কা, লায়ছ প্রমুখ রাবীর সনদে ইমাম আবু দাউদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- "নিশ্চয় এই কুরআন মজীদ চিন্তা-ভাবনার বিষয় লইয়া নাধিল হইয়াছে! তোমরা যখন উহা তিলাওয়াত কর, তখন ক্রন্দন করিও । ক্রন্দন করিতে না পারিলে মুখে ক্রন্দনের ভাব আনিতে চেষ্টা করিও । আর তোমরা উহা সুরের সহিত তিলাওয়াত করিও, অথবা উহা দ্বারা নিজদিগকে পার্থিব সম্পদের অভাব হইতে মুক্ত মনে করিও। যে ব্যক্তি উহা সুরের সহিত তিলাওয়াত না করে অথবা উহা,দ্বারা নিজেকে পার্থিব সম্পদের অভাব হইতে মুক্ত মনে না করে, সে ব্যক্তি আমার দলের অন্তত্ুক্ত নহে ।' উক্ত হাদীসের সনদ সম্বন্ধে বলিবার মত অনেক কথা রহিয়াছে। এইস্থল উহা বলিবার স্থান নহে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । | ইব্‌ন বিরদ, আবদুল আ'লা ইব্‌ন হাম্মাদ ও ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন £ উবায়দ বলেন- একদা হবরত আবু লুবাবা আমাদের নিকট দিয়া যাইতেছিলেন। তাহাকে দেখিয়া আমরা তাহার পশ্চাতে চলিলাম। এক সময়ে তিনি স্বীয় গৃহে প্রবেশ করিলেন। আমরাও উহাতে প্রবেশ করিলাম । দেখিলাম, তাহার গৃহ পুরাতন ও ভাঙ্গাচোরা: তাহার বৈষয়িক অবস্থায় দারিদ্র্যের ছাপ বিদ্যমান । আমরা তাহার নিকট আমাদের বংশ পরিচয় প্রদান করিলে তিনি বলিলেন- মোট আয়ের ব্যবসায়ী সকল! অতঃপর তিনি বলিলেন- নবী করীম (সা) বলিয়াছেন £ ০30১ ৬৯ ৮ ৩১ ১০০ ০০24 “যে ব্যক্তি সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াত করে না সে ব্যক্তি আমাদের দলের অন্তর্ভৃক্ত নহে।' রাবী আবদুল জব্বার বলেন-আমি আমার উস্তাদ ইবৃন আবু মুলায়কার নিকট জিজ্ঞাসা করিলাম, হে আবু মুহাম্মদ! তিলাওয়াতকারীর কণ্ঠস্বর মিষ্টি ও সুমধুর না হইলে সে কি করিবে? তিনি বলিলেন- যথাসম্ভব মধুর সুরে তিলাওয়াত করিবে ।” উক্ত সনদে উহা শুধু ইমাম আবু দাউদ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু মুলায়কা ও তাহার শিষ্যের প্রশ্নোত্তরে প্রমাণিত হয় যে, পূর্বযুগীয় আলিমগণ ০:31 ৩1১৪ শব্দ দ্বারা কুরআন মজীদ সুরের সহিত তিলাওয়াত করা' বুঝিতেন। হাদীসের ইমামগণ উহার এরুপ অর্থই বর্ণনা করিয়াছেন। ইমাম আবু দাউদ কর্তৃক বর্ণিত নিশ্নোক্ত হাদীস দ্বারাও উহাই প্রমাণিত হয় । হযরত বারা ইবৃন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আওসাজাহ, তালহা, আ'“মাশ, জারীর, উসমান ইব্ন আবূ শায়বা ও ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন $ নবী করীম (সা) বলিয়াছেন- *্বীয় কণ্ঠস্বর দ্বারা তোমরা কুরআন মজীদ সৌন্দর্যমন্তিত কর।' উক্ত হাদীসের সনদ নির্ভরযোগ্য । ইমাম নাসায়ী এবং ইমাম ইবৃন মাজাহ উহা উপরোক্ত রাবী তাল্হা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং তালহা হইতে ধারাবাহিকভাবে শু“বা প্রমুখ রাবীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম নাসাঈ এবং ইব্‌ন হাববান, আবদুর রহমান ইব্‌ন আওসাজাকে বিশ্বস্ত রাবী বলিয়া আখ্যায়িত করিয়াছেন। ইয়াহিয়া ইব্‌ন সাঈদ আল কাত্তান হইতে ,ইয্‌দী বর্ণনা করিয়াছেন যে, ইয়াহিয়া বলেন- “আমি

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।