হজ্জ-এর নিয়ম পদ্ধতি ৭১ ইজাব-কবুলের দ্বারা তাদের বিবাহ করেছ)। তাদের ওপর তোমাদের হক এই যে, তারা যেন তোমাদের বিছানায় এমন কোন লোককে আসার অনুমতি প্রদান না-করে, যাকে সে (স্বামী) অপছন্দ করে। যদি তারা এরূপ করে, তবে তাদের (এ জন্যে) সামান্য প্রহার করবে । আর তোমাদের উপর তাদের উত্তমরূপে ভরণ-পোষণের দায়িত্ অর্পিত হয়েছে । আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি। আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ কর, তবে তোমরা কখনও গোম্রাহ্ হবে না । আর তা হলো আল্লাহ্র কিতাব । আর তোমাদেরকে (কিয়ামতের দিন) আমার প্রসংগে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা আমার সম্পর্কে কী বলবে? সাহাবীগণ বলেন, আমরা এরূপ সাক্ষ্য প্রদান করব যে, আপনি আপনার (িসালাতের) দায়িত্ব সঠিকভাবে পৌছিয়েছেন, আপনার (আমানতের) হক আদায় করেছেন এবং আপনি আপনার (উম্মাতকে) নসীহত করেছেন। অতঃপর তিনি তার শাহাদাত অঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করেন এবং পরে লোকদের প্রতি ইশারা করে বলেন, হে আল্লাহ্! তুমি সাক্ষী থেকো। হে আল্লাহ্! তুমি সাক্ষী থেকো! হে আল্লাহ্! তুমি সাক্ষী থেকো। অতঃপর তিনি বিলাল (রা) কে আযান দেওয়ার নির্দেশ দেন এবং যোহরের নামায আদায় করেন। অতঃপর দপ্ডায়মান হয়ে আসরের নামাযও আদায় করেন এবং তিনি এর সাথে অন্য কোন কিছুই (সুন্নাত, নফল ইত্যাদি) করেন নাই । (অর্থাৎ যোহর ও আসরের নামায পরপর আদায় করেন)। অতঃপর তিনি তার বাহনে সাওয়ার হন এবং আরাফাতে (মূল ভূমিতে) গমন করেন । অতঃপর তিনি তার বাহন উদ্ভীকে বড় প্রস্তরের নিকট (যা জাবালে-রহমতের নিকটে অবস্থিত) নিয়ে যান এবং হাবূল আল মাশাত-কে সম্মুখে রাখেন এবং কিবলামুখী হন। আর সূর্যাস্ত পর্যন্ত সেখানে তিনি অবস্থান করেন। অতঃপর সূর্যের লালিমা বিলুপ্ত হওয়ার পর তিনি উসামাকে স্বীয় উদ্ট্রের পশ্চাতে বসিয়ে নেন। অতঃপর রাসূলুল্লাহ্ গ্্₹ আরাফাত হতে মুযূদালিফায় গমন করেন । এ সময় তিনি তীর উষ্ট্রের লাগাম নিজের হাতে নেন, যাতে তীর (উষ্ট্রের) মাথা, পাদানির নিকট পৌছায় । আর এ সময় তিনি ডান হস্ত দ্বারা ইশারা করে বলেন, শান্ত হও (অর্থাৎ তোমরা এখন শান্তি বা স্বস্তি গ্রহণ কর)। হে জনগণ! তোমরা স্বস্তি গ্রহণ কর। হে লোক সকল! তোমরা শান্তি কবূল কর। অতঃপর তিনি যখন এর কোন পাহাড়ের নিকটবর্তী হন, তখন উদ্ট্রের লাগামকে কিছুটা টিল দেন এবং এই অবস্থায় মুয্দালিফায় গমন করেন । আর এ স্থানে তিনি মাগরিব ও এশার নামায একই আযান ও দুই ইকামাতের দ্বারা একত্রে আদায় করেন। রাবী উসমান বলেন, তিনি মাগরিব ও এশার নামায (একত্রে আদায়ের সময়)-এর মধ্যবর্তী সময়ে কোন তাসবীহ্ পাঠ করেন নাই । অতঃপর সমস্ত রাবী একমত হয়ে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ গ্রঞ্ল; সকাল পর্যন্ত নিদ্রা যান। আর ফজরের সময় হওয়ার পর তিনি ফজরের নামায আদায় করেন । রাবী সুলায়মান বলেন, তিনি এক আযান ও একই ইকামাতে তা আদায় করেন । অতঃপর সকল রাবী এঁক্যমতে বর্ণনা করেন যে, অতঃপর তিনি তার বাহনে আরোহণ করে মাশ'আরুল হারামে১ গমন করেন এবং সেখানে অবতরণ করেন । রাবী উসমান ও সুলায়মান বলেন, এ সময় ভিনি কিব্লামুখী হন এবং আল্লাহ্ তাআলার হামৃদ ও তাক্বীর পাঠ করেন। রাবী উসমান একা এরূপ অতিরিক্ত বর্ণনা কব্রেছেন যে, আর তিনি সে স্থানে ততক্ষণ অবস্থান করেন, যতক্ষণ না স্পষ্টরূপে (পূর্বের আকাশ) পরিষ্কার হয়। জতঃপর রাসূলুল্লাহ্ শু সূর্যোদয়ের পূর্বে মুয্দালিফা হতে মিনায় গমন করেন। আর এ সময় তার উদ্ট্রের পশ্চাতে ফৰল ইবৃন আববাস (রা) ছিলেন। আর ইনি ছিলেন কৃষ্ণ চুল, সুন্দর ও সুশী দেহের অধিকারী যুবক। অতঃপর ঝসুলুলাহ্ শু মুযৃদালিফা হতে গমনকালে যখন স্ত্রীলোকদের বাহনের পার্শ্ব দিয়ে গমন করতে থাকেন, তখন ফযল : রর) তাদের প্রতি দৃষ্টিপাত করতে থাকলে রাসূলুল্লাহ্ গুল; ফঘলের চেহারায় হস্ত স্থাপন করে তার মুখ অন্যদিকে ক্িব্রিয়ে দেন । অতঃপর ফযল (রা) অন্যদিকে মুখ ফিরালে, রাসূলুল্লাহ্ গুঃ্ঃ তার চেহারা অন্য দিকে ফিরিয়ে দেন। | ১. একটি স্থানের নাম যা আরাফাতে অবস্থিত ।
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।