৭০ আবূ দাউদ শরীফ করেন, ইয়া ানলাললাহ। একপ ব্যবস্থা হেজ্ছের মধ্যে উমরা পালন) কি কেবল এ বছরের জন্য, না সর্বকালের জন্যঃ রাসূলুল্লাহ্ শ্ুঞ্তঃ তার একহাতের অঙ্গুলি অন্য হাতের অঙ্গুলির মধ্যে প্রবেশ করিয়ে বলেন, উমরা হজ্জের মধ্যে এনপে প্রবেশ করেছে। এরূপ তিনি দু'বার উচ্চারণ করেন । আর তা সর্বকালের জন্য। অতঃপর তিনি (জাবির) বলেন, এ সময় আলী (রো) ইয়ামান হতে তার ও নবী করীম শ্র্ঃঃ -এর কুরবানীর পশুসহ আগমন করেন । এ সময় তিনি ফাতিমা (রা) কে হালাল অবস্থায় রঙিন কাপড় পরিহিতা ও সুরমা ব্যবহারকারিণী দেখতে পেয়ে অপছন্দ করেন এবং জিজ্ঞাসা করেন, তোমাকে কে এরূপ করতে বলেছে? তিনি বলেন, আমার পিতা । জাবির (রা) বলেন, আলী (রা), যিনি তখন ইরাকের শাসনকর্তা ছিলেন বলেন, আমি তখন রাসূলুল্লাহ্ জর -এর খিদমতে ফাতিমার কাজে রাগািত হয়ে উপস্থিত হই এবং এঁ সম্পর্কে ফাতওয়া জিজ্ঞাসা করি, যা সে আমাকে বলেছিল । আর আমি তার কাজে অসত্তুষ্ট হওয়ার কথা প্রকাশ করায়, “আমার পিতা আমাকে এরূপ করতে বলছে”, তা-ও তার কাছে বলি। তিনি বলেন, সে সত্য বলেছে, সে সত্য বলেছে। আচ্ছা, তুমি যখন হজ্জের নিয়্যাত করেছ, তখন কী বলেছ? তিনি বলেন, আমি বলেছি, ইয়া আল্লাহ্! আমি এরূপ ইহ্রাম বাধছি, যেরূপ ইহ্রাম রাসূলুল্লাহ্ শক্ত বেঁধেছেন। তিনি বলেন, আমার সাথে কুরবানীর পশ্ড আছে, কাজেই তুমি আমার মত হালাল হতে পারবে না। জাবির (রা) বলেন, আর কুরবানীর পশু, যা আলী (রো) ইয়ামান হতে সঙ্গে আনেন এবং যা মদীনা হতে নবী করীম গ্রস্র; -এর সাথে এনেছিলেন এর মোট সংখ্যা ছিল একশ” । এমতাবস্থায় নবী করীম শ্রুশ্ঃ এবং যাদের সাথে কুরবানীর পশু ছিল, তারা ব্যতীত অন্য সকলে হাঁলাল হয় এবং তাদের মস্তক মুণ্ডন বা চুল ছোট করে। রাবী (জাবির) বলেন, অতঃপর তারবিয়ার দিন (৮ই যিল-হজ্জ) আসলে, তারা মিনায় গমন করেন এবং হজ্জের জন্য ইহ্রাম বাীধেন। তখন রাসূলুল্লাহ্ জ্ক্ঃ তার বাহনে সাওয়ার হন এবং মিনায় পৌছে যোহ্র, আসর, মাগরিব, এশা ও ফজরের নামায আদায় করেন এবং সূর্যোদয় পর্যন্ত কিছুক্ষণ সে স্থানে অবস্থান করেন । অতঃপর তিনি তার জন্য একটি পশমী কাপড়ের তাবু টানাতে নির্দেশ দেন। তীর জন্য নামেরা১ নামক স্থানে তা টানানো হলে রাসূলুল্লাহ্ শ্ুক্( সেখানে গমন করেন। যাতে কুরায়শরা এরূপ সন্দেহ করতে না পারে যে, রাসূলুল্লাহ্ শ্ঞ্ঃ হারামের নিকটবর্তী স্থান মুযদালিফায় অবস্থান করবেন, (এবং আরাফাতে গমন করবেন না), যেরূপ কুরায়শরা জাহিলিয়াতের যুগে করত। এরপর রাসূলুল্লাহ্ এ মুযদালিফা অতিক্রম করে আরাফাতে পৌছান এবং তার জন্য প্রস্তুতকৃত তাবু যা নামেরাতে স্থাপন করা হয়, সেখানে উপস্থিত হন। অতঃপর সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়লে তিনি তীর বাহন প্রস্তুতের নির্দেশ দেন এবং তাতে আরোহণ করে বাত্নে-ওয়াদী২ নামক স্থানে গমন করেন। অতঃপর তিনি লোকদের উদ্দেশ্যে খুতবা প্রদান প্রসংগে বলেন, তোমাদের রক্ত ও সম্পদ (একে অপরের জন্য) হারাম । যেমন হারাম (পবিত্র) তোমাদের আজকের এ দিন, এ মাস ও এ শহর। খবরদার! জাহিলিয়া যুগের সর্বপ্রকার কাজকর্ম (আজ) আমার পায়ের নিচে বাতিল ঘোষিত হ'ল। জাহিলিয়া যুগের রক্ত প্রতিশোধ গ্রহণ) পরিত্যক্ত হল। আর সর্বপ্রথম আমি আমার পক্ষ হতে (আহ্লে-ইসলামের) যে রক্ত প্রবাহিত হয়েছে, তার দাবি পরিত্যাগ করলাম । উসমান বলেন, এটা আবু রাবী'আর রক্ত ৷ আর সুলায়মান বলেন, এটা রাবী'আ ইবৃনুল হারিস ইব্ন আবদুল মুস্তালিবের খুনের রক্ত। সে (ইবৃন রাবী'আ) ছিল বনী সা'আদ গোত্রের একটি শিশুপুত্র, যাকে হুযায়ল গোত্রের লোকেরা হত্যা করে । আর জাহিলিয়া যুগের সুদ প্রথা বাতিল ঘোষিত হ'ল । আর এ প্রসংগে আমি আমাদের প্রাপ্য সুদ, যা আব্বাস ইব্ন আবদুল মুস্তালিবের সবই বাতিল করলাম । আর তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহ্কে ভয় কর । কেননা তোমরা তাদেরকে আল্লাহ্র আমানত হিসাবে গ্রহণ করেছ, আর আল্লাহ্ তা'আলার নির্দেশে তোমরা তাদের স্ত্রী-অঙ্গ (ব্যবহার) হালাল করেছ (অর্থাৎ শরী“আতসম্মত পন্থায় ১. আরাফাতের নিকটবর্তী একটি পাহাড় । ২. আরাফাতের মধ্যে অবস্থিত একটি স্থানের নাম ।
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।